শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত
সোমবার ২৭ জুলাই ২০২৬
সোমবার ২৭ জুলাই ২০২৬

কারাগারে কেমন আছেন ভিআইপি বন্দীরা?

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ০১ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ০১ অক্টোবর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

‍এস ‍এম ‍আই জুয়েল পাঠান




গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গণহত্যায় জড়িতসহ বিভিন্ন অপরাধে ৪০ জনের বেশি ভিআইপি মর্যাদার ব্যক্তিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের সবাইকে রাখা হয়েছে ঢাকার অদূরে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে। এই তালিকায় আছেন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, পুলিশের আইজি, সাবেক ডিএমপি কমিশনার, সম্প্রতি দায়িত্ব পালনকারী কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। কারাগারে থাকা এই ব্যক্তিরা কেমন আছেন, কীভাবে কাটছে তাদের দিনকাল আর কী খাচ্ছেন তারা- এসব নিয়ে জনমনে রয়েছে নানা কৌতূহল। এসব প্রশ্নের উত্তর খুঁজতেই তাদের ব্যাপারে জানার চেষ্টা করা হয়েছে।             

             

কারাগারে যারা আছেন



খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে আছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, তৌফিক-ই-এলাহী, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক বিমান মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া, ডিএমপির সদ্য সাবেক কমিশনার হাবিবুর রহমান, ডিবির লালবাগ জোনের সাবেক ডিসি ডিআইজি মশিউর রহমান, সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন, সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী, সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন প্রমুখ। সব মিলিয়ে ৪০ জনের বেশি ভিআইপিকে এই কারাগারে রাখা হয়েছে।   



ভাগে ভাগে রাখা হয়েছে ভিআইপি বন্দীদের


কেন্দ্রীয় কারাগার সূত্র জানিয়েছে, এই ভিআইপি বন্দীদের সাধারণ বন্দীদের সঙ্গে রাখা হয়নি। কারণ সম্প্রতি তাদের কারাগার থেকে আদালতে নেওয়ার সময় তারা জনরোষের শিকার হয়েছে। সেই বিষয়টি আমলে নিয়ে তাদের নিরাপত্তার কথা ভেবে কয়েকটি পৃথক কক্ষে ভাগ করে তাদের রাখা হয়েছে।



একজন কারা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলছিলেন, তাদের তো অন্য সেল বা কক্ষে রাখলে কয়েদি ও হাজতিরা পিটিয়ে মেরে ফেলতে পারে। তখন কিন্তু পুরো দায় আমাদের ওপর আসবে। ফলে এটা তো করতে দেওয়া হয় না। এসব কথা ভেবেই তাদের আলাদা আলাদা কক্ষে রাখা হয়েছে।


এই কর্মকর্তা বলেন, প্রতিটি কক্ষে তারা ১০-১৫ জন করে আছেন। এর বাইরে কেউ কেউ ডিভিশন পেয়েছেন। এখনো অনেকে ডিভিশন পাননি। তাদের বিষয়ে আদালতে সিদ্ধান্ত হবে।  


কী খাচ্ছেন তারা?


সূত্র আরও জানিয়েছে, এসব ভিআইপিরা কারাগারে বেশ বেকায়দায় আছেন। বাধ্য হয়ে তারা কারাগারের খাবার খাচ্ছেন। তাদের কাউকেই বাড়ি বা বাইরে থেকে আনা খাবার খেতে দেওয়া হচ্ছে না। ভিআইপি বন্দী হলেও তারা প্রতিদিনের খাবারের তালিকায় থাকা খাবারই খাচ্ছেন।


সূত্র জানিয়েছে, তাদের খাবারের তালিকায় রয়েছে-রুটি, পাউরুটি, চিনি, গুড়, ডাল, দুধ, জেলি, ডিম, ঘি, মাখন, কলা, চা, ভাত, মাছ বা মাংস, শাক-সবজি ও ডাল। অন্য বন্দীদের মতো সাধারণ খাবারই তারা খাচ্ছেন। এর বাইরে অনেকে কারা ক্যান্টিন থেকে নিজের টাকায় খাবার কিনেও খাচ্ছেন। তবে যাই দেওয়া হচ্ছে তা কয়েদি ও হাজতির খাবারের নিয়ম অনুযাযী তারা পাচ্ছেন। তবে যারা ডিভিশন পেয়েছেন তারা কারা বিধি অনুযায়ী যা যা পাওয়ার সবই পাচ্ছেন।


সম্প্রতি কারাগারে থাকা কয়েকজন হালকা অসুস্থবোধ করলে তাদের চিকিৎসা করানো হয়েছে। এর বাইরে বড় ধরনের কারও কোনো অসুস্থতার খবর পাওয়া যায়নি। 


যেভাবে সময় কাটছে তাদের


কারাগারের আরেক সূত্র জানায়, এই ভিআইপি বন্দীরা একসাথে থাকার কারণে গল্প-গুজব করেই সময় কাটাচ্ছেন। তাদের সেখানে সময় কাটাতে সেখানে দেওয়া হচ্ছে প্রতিদিনের পত্রিকা। তবে এর বাইরেও জেলের নিয়ম অনুযায়ী তারা পরিবারের সাথে মোবাইলে নির্দিষ্ট সময়ে কথা বলতে পারছেন।


তবে এর বাইরে তারা অনেক আবদার করেন বলে জানা গেছে। যদিও নিয়মের বাইরে কিছু তাদের দেওয়া হচ্ছে না। কেউ কেউ গরুর মাংস, ঠান্ডা জাতীয় খাবার ও বেশি তরকারি চান বলে সূত্র জানিয়েছে। কেউ কেউ তাদের বাড়ির খাবারও খেতে চেয়েছেন। কিন্তু নিয়ম না থাকায় তাদের সেই অনুমতি মেলেনি।  


গেল সরকারের গুরুত্বপূর্ণ পদে থাকা এসব ব্যক্তি কারাগারে থাকলেও তাদের পরিবার-পরিজন বা ঘনিষ্ঠজনরা দেখা করতে আপাতত যাচ্ছেন না। কারণ, তাদের অনেকেই এখনো গা ঢাকা দিয়ে আছেন। তবে কারা বিধি অনুযায়ী মোবাইলে কথা বলার সুযোগ পাচ্ছেন। 


যা বললেন জেল সুপার


কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার বলেন, নিয়ম অনুযায়ী যারা ডিভিশন পাওয়ার তারা পেয়েছেন। এর বাইরে কয়েকজন ডিভিশন পাওয়ার জন্য আবেদন করেছেন। আদালত সিদ্ধান্ত দিলে তারা তা পাবেন।


এই কারা কর্মকর্তা বলেন, কারাগারের যে খাবার তাই খাচ্ছেন ভিআইপি বন্দীরা। এর বাইরে বাড়তি খাবার কেউ নিতে চাইলে তা নিতে পারেন। আর বাহির থেকে তাদের বাসার রান্না করা কোনো খাবার খেতে দেয়া হচ্ছে না।


সুরাইয়া আক্তার জানান, সম্প্রতি গ্রেফতার সবাইকে কয়েকটি ভাগে পৃথক কক্ষে রাখা হয়েছে। কারণ সাধারণ সেলগুলোতে অন্য বন্দীদের সঙ্গে রাখলে তাদের সমস্যা হতে পারে। এছাড়া নিরাপত্তার স্বার্থেও একই জায়গায় তাদের রাখা হয়নি। 


আরও খবর




ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী