শিরোনাম
সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ বিজিবির উদ্যোগে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ পোরশায় মাদক ব্যবসায়ী আটক রূপগঞ্জে নদীতে গোসল করতে নেমে স্কুল ছাত্রের মৃত্যু,এলাকাজুড়ে শোকের ছায়া বাবার জন্য খাবার পৌঁছে দিতে গিয়ে মেঘনা নদীতে নিখোঁজ,শিশুর মরদেহ উদ্ধার নাটোরে প্রাথমিক শিক্ষার্থীদের গাছের চারা উপহার দিলো এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশন কালীগঞ্জে বসত বাড়ীতে হামলা করে স্বর্ণালংকারসহ ২৫ লাখ টাকার মালামাল লুট পটিয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের রূপগঞ্জে বিপুল পরিমান মাদক দ্রব্য উদ্ধার, ৬ মাদক কারবারি গ্রেপ্তার চন্দনাইশে পাহাড়ি সন্ত্রাসীদের হাতে অপহৃত ২ কৃষক মুক্তিপণ দিয়ে মুক্ত
বৃহস্পতিবার ১১ জুন ২০২৬
বৃহস্পতিবার ১১ জুন ২০২৬

কে কে হচ্ছেন চিরিরবন্দর উপজেলার অভিভাবক?

প্রকাশিত:বৃহস্পতিবার ২৩ মে ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৩ মে ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

কে কে হচ্ছেন চিরিরবন্দর উপজেলার অভিভাবক?

পি. কে রায়, স্টাফ রিপোর্টারঃ দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় জমে উঠেছে উপজেলা পরিষদ নির্বাচন।
সর্বত্রই চলছে নির্বাচন নিয়ে আলোচনা সমালোচনা ও চুলচেড়া বিশ্লেষণ। গ্রামে, গঞ্জে, হাটেঘাটে এমনকি চায়ের দোকানেও এ নিয়ে ভোটারদের মাঝে আগ্রহের কমতি নেই। চলছে আশাবাদি হিসাব নিকাশ।
সকল প্রভাবশালী প্রার্থীই বিজয়ের ব্যাপারে আশাবাদি। তাহলে কে হচ্ছে চিরিরবন্দর উপজেলার নতুন অভিভাবক?
এমন অনেক প্রশ্নই উপজেলার কর্মী, সমর্থক, ভোটারদের মধ্যে ঘুরপাক খাচ্ছে।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৯মে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা পরিষদ নির্বাচন। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে ততই যেন বাড়ছে প্রার্থীদের প্রচার-প্রচারণা ও দৌড়ঝাঁপ।
যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। দোয়াত কলম, হেলিকাপ্টার, আনারস, মোটর সাইকেল ও ঘোড়া প্রতিকের প্রভাবশালী প্রার্থীরা রাতকে দিন আর দিনকে রাত মনে করে উপজেলার এ প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলেছেন। নেতাকর্মীদের সরব পদচারণায় চিরিরবন্দর উপজেলা এখন উৎসব মুখর নির্বাচনী পরিবেশ। তবে অনেক সাধারণ ভোটারদের মাঝে চাপা নিরবতা উপলব্ধি করা গেছে।

২৯মে চিরিরবন্দর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, বর্তমান ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ চিরিরবন্দর উপজেলা শাখার সভাপতি সুনীল কুমার সাহা (দোয়াত কলম) বাংলাদেশ আওয়ামী লীগ চিরিরবন্দর উপজেলা শাখার সহ-সভাপতি ও ভাইস চেয়ারম্যান শ্রী জ্যোতিষ চন্দ্র রায় (মটর সাইকেল), বাংলাদেশ আওয়ামী লীগ চিরিরবন্দর উপজেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান ফিজার (ঘোড়া), বাংলাদেশ আওয়ামী লীগ চিরিরবন্দর উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার সভাপতি ও খোচনা এসসি উচ্চ ও কলেজের অধ্যক্ষ আহসানুল হক মুকুল (হেলিকাপ্টার) এবং সাইতাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মোকারম হোসেন (আনারস)।
এছাড়াও রয়েছে ৩জন ভাইস চেয়ারম্যান সুমন দাস (কারেন্ট বাল্ব) মো. আব্দুল্লাহ আল মামুন (মাইক), জামাল উদ্দীন মুহুরী (তালা) এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান ৪জন প্রার্থী বর্তমান সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোছা লায়লা বানু (প্রজাপতি) সাবেক সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী মহিলা লীগ উপজেলা শাখার সভাপতি তরু বালা রায় (কলস), পুর্নিমা রানী মহন্ত ছবি (পদ্দফুল) ও ওয়াজিদা খাতুন বেবী (বল)।
গত বুধবার (২২মে) উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, অলিগলি রাস্তার মোড়,চায়ের স্টোলে লোক সমাগম বেশি। নিশি রাতেও পাড়া মহল্লায় প্রার্থী ও কর্মী সমর্থকদের আনাগোনা। চলছে সাউন্ড সিস্টেম,মাইক বাজিয়ে প্রচার প্রচারণা। বিরামহীন সময় পার করছেন তারা। প্রার্থীদের নির্বাচনী ফেস্টুন, লিফলেট,পোস্টারে ছেঁয়ে গেছে উপজেলার সবকটি এলাকা। দমে নেই কর্মী সমর্থকরা। মিছিল, মিটিং বক্তব্যের বুলিতে নিজ প্রার্থীগণের পক্ষে জয়গান করছেন তারা।ভোটাররাও নির্বিঘ্নে তাদের সত্য মিথ্যা কথার শ্রোতা হচ্ছেন।
কয়েকজন ভোটার জানান, "প্রার্থীরা তাদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন। প্রতিদিন প্রার্থীদের ডাকে রাতের ঘুম তাদের হারাম হচ্ছে। নির্বাচিত হলে প্রার্থীরা এলাকার সব রকম উন্নয়ন ও সকল সমস্যা সমাধানের আশ্বাসও দিচ্ছেন"।
একজন ভোটার বলেন, "নির্বাচন এলেই প্রার্থীরা ভোট চাইতে আসেন। হাতে পাঁয়ে ধরেন, মাথায় হাত বুলায় কিন্তু ভোট চলে গেলে এসব নেতাদের আর পাত্তা পাওয়া যায়না। তাঁদের কাছে গিয়ে সমস্যার কথা বলা সম্ভব হয় না"।
অপর এক ভোটার বলেন, "যে প্রার্থী আমাদের খোঁজখবর নিবেন, এলাকার উন্নয়নে ভূমিকা রাখবেন, আমরা তাকেই ভোট দেব"।
ভোটাররা আরো বলেন, "প্রার্থীদের মধ্যে যাকে উপজেলার অভিভাবক হিসাবে নিরাপদ মনে হবে আমরা তাকেই ভোট দিয়ে নির্বাচিত করতে চাই"।
বিজয়ের ব্যাপারে আশাবাদী "দোয়াত কলম" প্রতিকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগ চিরিরবন্দর উপজেলা শাখার সভাপতি সুনীল কুমার সাহা তার বক্তব্যে বলেন, "আমি দীর্ঘদিন ১১নং তেতুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম এবং উপজেলা আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত হওয়ার পরে যেভাবে মানুষের পাশে থেকেছি। জনগণের সুখ দুঃখের ভাগিদার হয়েছি। গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থ মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি মহোদয়ের হাত ধরে চিরিরবন্দর উপজেলার যে উন্নয়ন করেছি সেই উন্নয়নের ধারা অব্যহত রাখতেই জনগণ আমাকে নির্বাচিত করবেন"।
বিজয়ের ব্যাপারে আশাবাদী "হেলিকাপ্টার" প্রতিকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগ চিরিরবন্দর উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার সভাপতি ও খোচনা এসসি উচ্চ ও কলেজের অধ্যক্ষ আহসানুল হক মুকুল তার বক্তব্যে বলেন, "আমি দীর্ঘদিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলাম এবং যেভাবে মানুষের পাশে থেকেছি। জনগণের সুখ দুঃখের ভাগিদার হয়েছি। গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থ মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি মহোদয়ের গত প্রিয়ডে তার হাত ধরে চিরিরবন্দর উপজেলার যে উন্নয়ন করেছি সেই উন্নয়নের ধারা অব্যহত রাখতেই জনগণ আমাকে নির্বাচিত করবেন" মাননীয় অর্থমন্ত্রীর সাথে থেকে কিভাবে কাজ করতে হয় তা আমার জানা আছে, উনি কিভাবে কাজ করলে পছন্দ করেন তাও আমার জানা"।
মোটর সাইকেল প্রতিকের প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগ চিরিরবন্দর উপজেলা শাখার সহ-সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান শ্রী জ্যোতিষ চন্দ্র রায় তার বক্তব্যে বলেন, আমি গত পাচ বছর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলাম চিরিরবন্দর উপজেলার যে উন্নয়ন করেছি সেই উন্নয়নের ধারা অব্যহত রাখতেই জনগণ আমাকে নির্বাচিত করবেন"।
অন্য প্রার্থীগণও তাদের নিজ নিজ উন্নয়নের কথা বলে বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদি।
উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এ এস এম সাইফুর রহমান বলেন, "চিরিরবন্দর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫জন, ভাইস চেয়ারম্যান পদে ৩জন ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। উপজেলায় ১২টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৫৮ হাজার ৩৮৯জন এর মধ্যে পুরুষ ১ লাখ ৩০ হাজার ১২৬জন ও মহিলা ১ লাখ ২৮ হাজার ২৬২জন এবং তৃতীয় লিঙ্গের ১জন। ৯৫টি কেন্দ্রে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে"।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৯ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।


আরও খবর




রাণীনগরে ২কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

কাল উঠছে নিষেধাজ্ঞা- নতুন আশায় মনপুরা সহ ভোলার জেলেরা

পলাশবাড়ীতে নির্মাণাধীন রামমূর্তি প্রকল্প ঘিরে বিতর্ক, তদন্ত চেয়ে সংবাদ সম্মেলন

রামুতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির অভিযোগ: প্রশ্নের মুখে উলিপুর উপজেলা প্রকৌশলীর ভূমিকা

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

বিজিবির উদ্যোগে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

পোরশায় মাদক ব্যবসায়ী আটক

রূপগঞ্জে নদীতে গোসল করতে নেমে স্কুল ছাত্রের মৃত্যু,এলাকাজুড়ে শোকের ছায়া

বাবার জন্য খাবার পৌঁছে দিতে গিয়ে মেঘনা নদীতে নিখোঁজ,শিশুর মরদেহ উদ্ধার

বন্দরে ৬ ফার্মেসিকে ১৮ হাজার টাকা জরিমানা

চকরিয়ায় ‘পুলিশ’ সেজে কারারক্ষীর বাড়িতে ডাকাতি, নিরাপত্তা নিয়ে নতুন শঙ্কা

মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত ও সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ

সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে ট্রাক শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা বিনিময়

নাটোরে প্রাথমিক শিক্ষার্থীদের গাছের চারা উপহার দিলো এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশন

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে


এই সম্পর্কিত আরও খবর

রাণীনগরে ২কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

কাল উঠছে নিষেধাজ্ঞা- নতুন আশায় মনপুরা সহ ভোলার জেলেরা

পলাশবাড়ীতে নির্মাণাধীন রামমূর্তি প্রকল্প ঘিরে বিতর্ক, তদন্ত চেয়ে সংবাদ সম্মেলন

রামুতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির অভিযোগ: প্রশ্নের মুখে উলিপুর উপজেলা প্রকৌশলীর ভূমিকা

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

বিজিবির উদ্যোগে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

পোরশায় মাদক ব্যবসায়ী আটক

রূপগঞ্জে নদীতে গোসল করতে নেমে স্কুল ছাত্রের মৃত্যু,এলাকাজুড়ে শোকের ছায়া

বাবার জন্য খাবার পৌঁছে দিতে গিয়ে মেঘনা নদীতে নিখোঁজ,শিশুর মরদেহ উদ্ধার