শিরোনাম
হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

কেন করোনা টেস্ট করতে অনীহা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ২৯ মে ২০২৪ | হালনাগাদ:বুধবার ২৯ মে ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

কী যে কষ্ট পেলাম! একদম কোভিডের মতো মনে হলো। বুকে ব্যথা। জ্বর বেশি না উঠলেও ঠান্ডাটাই বেশি। কাশি দিতে গেলে বমি হয়ে যায়। কিছু খেতেই পারি না। সাত দিনে শরীর ভেঙে গেছে। টেস্ট করিয়েছিলেন কিনা জানতে চাইলে বলেন— না, চার দিন পরে ডাক্তারের কাছে গেলাম, অন্যান্য টেস্টের সঙ্গে ডেঙ্গু ও কোভিড টেস্টও দিয়েছিলেন। ডেঙ্গু করিয়েছি। কোভিড করানো হয়নি। খামোখা ঝামেলা, তিনটা টিকা দেওয়া আছে।


জ্বর নিয়ে এই ভোগান্তির কথা জানান— বেসরকারি চাকরিজীবী মাসুদুর রহমান। ২০২০ সালে তার দুই বার করোনা পজিটিভ হয়েছিল। সেই সময়ের ভোগান্তির সঙ্গে এবারের মিল খুঁজে পেয়ে তার প্রশ্ন— আসলেই কি করোনা চলে গেছে? কেবল মাসুদ নন, এরকম নানা ভোগান্তির কথা বলছেন মানুষ। জ্বর, ঠান্ডা, মুখে স্বাদ না থাকা— এসব মিলিয়ে নিচ্ছেন আগের অভিজ্ঞতা থেকে। কিন্তু কেউ আর টেস্ট করাচ্ছেন না।


ফাতেমা নাসরিন নিজে জ্বর থেকে উঠতে না উঠতে পরিবারের সদস্যরা একের পর এক ভুগতে শুরু করেন। তিনি বলেন, আমার কখনও জ্বর এলে এত দীর্ঘ সময় শরীর খারাপ থাকেনি। ১০ দিনেও শরীরে শক্তি ফিরে আসে না। কী বাজে কফ-কাশি নিয়ে কাটাচ্ছি। মুখে কোনও স্বাদ নেই। আমারটা সারতে না সারতে ছেলের জ্বর হলো। আবারও ৮দিনের ধাক্কা। আগেও জ্বর হয়েছে, এরকম কষ্ট হয়নি। চিকিৎসক বলেছিলেন, টেস্ট করাতে কিন্তু করানো হয়নি।


বাংলাদেশে করোনা টেস্ট বা এর নতুন ভ্যারিয়েন্ট আসছে কিনা, তা নিয়ে কোনও গবেষণা বা তথ্য নেই। পাশের দেশের গণমাধ্যমে প্রকাশিত তথ্য বলছে— অন্য রোগ নিয়ে ভর্তি হওয়া রোগীর রুটিন করোনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট আসছে। মাস কয়েক আগে করোনা ভাইরাসের নতুন উপপ্রজাতি ‘কেপি.২’-র খোঁজ মিলেছে সেখানে। করোনার ওমিক্রন প্রজাতির ওই সাব-ভ্যারিয়েন্ট (কেপি.২)-এর প্রকোপে যুক্তরাষ্ট্রেও আক্রান্ত হওয়ার খবর মিলেছে।


যুক্তরাষ্ট্রের রোগ ও প্রতিরোধ কেন্দ্রের তথ্য অনুসারে, ওমিক্রনের একটি ভ্যারিয়েন্ট কেপি-২ এর সংক্রমণে ২৮.২ শতাংশ মানুষের কোভিড আক্রান্তের খবর মিলেছে। গত মার্চ মাসে বেশকিছু রোগী চিহ্নিত হয়। প্রতিবেদন বলছে, গত চার বছরে মার্কিন যুক্তরাষ্ট্রে কোভিডের গ্রীষ্মকালীন তরঙ্গ দেখা গেছে এবং চলতি গ্রীষ্মেও সেটি বাড়তির দিকেই প্রতীয়মান হচ্ছে। যদিও তা গত মৌসুমের তুলনায় কম গুরুতর বলে জানিয়েছেন গবেষকরা।


ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সান ফ্রান্সিসকোর (ইউসিএসএফ) মেডিসিনের অধ্যাপক এবং সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডক্টর পিটার চিন-হং এবিসিকে বলেছেন, ‘গত চার বছরে গ্রীষ্মকালে আমাদের কোভিডের সংক্রমণ বেড়েছে। আমরা এই গ্রীষ্মেও বৃদ্ধির শঙ্কা করছি, তবে এটি সম্ভবত খুব বেশি বাড়বে না।’


তীব্র গরমে জ্বর-সর্দি-কাশির সমস্যা লেগেই রয়েছে। সিম্পটমগুলো করোনার সঙ্গে মিলিয়ে মানুষ সন্দেহ করলেও নানা কারণে টেস্টের দিকে মনোযোগ দিচ্ছে না। তবে, করোনা নিয়ে অযথা আতঙ্কিত না হওয়ার কথাই বলছেন চিকিৎসকরা। তাদের কথায়, ‘ওই ভাইরাস সংক্রমণ নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, তেমনটা তো নয়। তবে সেটি এখন আগের মতো মারাত্মকও নয়।’


পশ্চিম বাংলা থেকে শুরু করে আমেরিকা প্রায়শই নতুন ভ্যারিয়েন্ট এবং সেগুলো বার বার ফিরে আসার তথ্য দিচ্ছে, অথচ আমাদের এখানে করোনার উপকরণ নিয়ে হাসপাতালে গেলেও টেস্ট করানো হচ্ছে না কেন, প্রশ্নে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী বলেন, ‘জ্বরের নানা প্যাটার্ন রয়েছে। করোনা, ডেঙ্গু, সাধারণ ভাইরাসে আক্রান্ত হলেও জ্বর হয়। রোগ নিয়ন্ত্রণ বিভাগের পক্ষ থেকে গবেষণা করা দরকার— এখন যে জ্বর সেটি কোন প্যাটার্নের, তা শনাক্তকরণের জন্য। সেটি ঠিকমতো করা হয় না বলেই চিকিৎসকমহলের মধ্যে সংশয় কাজ করে যে, জ্বরগুলো কী ধরনের। উপসর্গ অনুযায়ী চিকিৎসা না করে পূর্ণাঙ্গ ভাইরোলজিক্যাল পরীক্ষা দরকার। তা না হলে অসম্পূর্ণ বা ভুল ধারণা থেকে যায়।’


এ সময় যাদের জ্বর হচ্ছে তারা এটাকে করোনার মতো কষ্ট বলেই চিহ্নিত করছেন। সেক্ষেত্রে আমাদের নতুন ভ্যারিয়েন্টগুলো আসছে কিনা, তা জানার চেষ্টা থাকা দরকার বলে মনে করেন কিনা, জানতে চাইলে করোনাভাইরাস মহামারি মোকোবিলায় একটি ‘জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটি’র সদস্য ইকবাল আর্সলান বলেন, ‘করোনা এখন স্থায়ীভাবে রেসপিরেটরি ইলনেস ভাইরাসে পরিণত হয়েছে। ফলে অন্যান্য ভাইরাসের মতো সেটিরও প্রকোপ থাকবে, এটাই স্বাভাবিক। এটিকে ভুলে যাওয়ার সময় আসেনি। মহামারি চলে গেছে এটা বলার উপায় নেই। জনস্বাস্থ্য বিবেচনায় এটা মনিটরিং হওয়া খুব দরকার। কেননা, এখনকার জ্বরে কাশিটা যেমন দীর্ঘস্থায়ী হচ্ছে, সেটা স্বাভাবিক না। যে যে উপসর্গগুলোর কথা বলছে রোগীরা, সেটা কেন, এইটা জানা দরকার। আবার শুরু থেকেই ভ্যাকসিনের রোল নিয়েও আলোচনা সমালোচনা আছে। তিন ডোজ ভ্যাকসিন নেওয়ার পরেও কোভিড হয়েছে, এমন রোগী আছে। তাহলে পরিস্থিতি আসলে কী, সেই সিদ্ধান্ত নেওয়া যাবে না।’


আরও খবর




গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী