শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত
সোমবার ২৭ জুলাই ২০২৬
সোমবার ২৭ জুলাই ২০২৬

খালাস পেয়ে যাচ্ছে মানব পাঁচার মামলার অধিকাংশ আসামি

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শুক্রবার ০২ আগস্ট ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ০২ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

আদালত থেকে খালাস পেয়ে যাচ্ছে মানব পাঁচার মামলার অধিকাংশ আসামি। দেশের আদালতে ২০১৯ থেকে ২০২৩ পর্যন্ত এ-সংক্রান্ত মাত্র ৫২৪টি মামলা নিষ্পত্তি হয়েছে। এর ৩১টিতে আসামিদের সাজা হয়েছে। আর খালাস পেয়েছে ৪৯৭টি মামলার আসামি। সাজার হার মাত্র ৫ দশমিক ৮৭ শতাংশ। অর্থাৎ ৯৪ শতাংশ মামলার আসামিরাই খালাস পেয়েছে। মূলত মানব পাঁচারের মামলায় নিষ্পত্তি ও সাজার হার খুবই কম। বিগত ৫ বছরে একটি মামলায়ও কোনো আসামির মৃত্যুদণ্ডের সাজা হয়নি।


২০১৯ সালে ১৭ মামলায় যাবজ্জীবন সাজা হলেও পরের ৪ বছরে আর কোনো মামলায় যাবজ্জীবন সাজা হয়নি। যদিও অভিযোগ গঠনের ১৮০ কার্যদিবসের মধ্যে মানব পাঁচার আইনের মামলার বিচার কার্যক্রম নিষ্পত্তির নির্দেশনা রয়েছে। তবে বছরের পর ঝুলতে থাকায় হতাশাগ্রস্ত হয়ে ভুক্তভোগীরা এক সময়ে আসামিদের সঙ্গে সমঝোতা করতে বাধ্য হন। মানব পাঁচারের মতো গুরুতর অপরাধ কমিয়ে আনতে চাইলে দ্রুত বিচার শেষ করে অপরাধীদের সাজা প্রদান ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।


সংশ্লিষ্ট সূত্র মতে, মানব পাঁচারের মামলায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইন যথাযথভাবে প্রয়োগের ক্ষেত্রে বাংলাদেশে ভিন্ন অবস্থা দেখা যায়। ওসব মামলার তদন্ত কার্যক্রম, মামলা পরিচালনা, আদালতে সাক্ষীর উপস্থিতি, সাক্ষীদের ভয়-ভীতি দেখানো, মামলা প্রত্যাহারে চাপ প্রয়োগ ও প্রভাব বিস্তার করাসহ নানা ধরনের অভিযোগ রয়েছে। মানব পাঁচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২-এ সংঘবদ্ধ মানব পাঁচারের অপরাধে সর্বোচ্চ সাজার বিধান আছে। এই আইনের ৭ নম্বর ধারায় বলা আছে, সংঘবদ্ধ মানব পাঁচারের অপরাধ সংঘটনকারী ব্যক্তি মৃত্যুদণ্ড বা অনূন্য ৭ বছর সশ্রম কারাদণ্ড এবং অন্যূন ৫ বছর অর্থদণ্ডে দণ্ডিত হবে। মানব পাঁচারের মামলার বিচারের জন্য ২০২০ সালের মার্চে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, রাজশাহী, রংপুর ও বরিশালে সাতটি মানব পাঁচার অপরাধ দমন ট্রাইব্যুনাল গঠন করা হয়।


সূত্র জানায়, বিগত ২০১৯ থেকে ২০২৩ পর্যন্ত ৫ বছরে ট্রাইব্যুনালসহ দেশের আদালতগুলোতে মানব পাঁচারসংক্রান্ত তিন হাজার ৭০৪টি মামলা বিচারের অপেক্ষায় রয়েছে। এর মধ্যে বিচারাধীন মামলার সংখ্যা দুই হাজার ৮৮০টি। তদন্তাধীন রয়েছে ৮২৮টি মামলা। ওসব মামলায় মোট আসামির সংখ্যা ৩৪ হাজার ৫০৯ জন। সেখানে ৫ বছরে ১৫ হাজার ৩৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা নিষ্পত্তি ও সাজার তথ্যে বছরভিত্তিক হিসাবে দেখা যায়- ২০২৩ সালে সব থেকে বেশি মামলা নিষ্পত্তি হয়েছে। ওই বছর ৪৩৬টি মামলা নিষ্পত্তি হয়েছে। ওই বছর ২১ মামলায় আসামিরা সাজা পায় আর ৪১৫টি মামলার আসামিরা খালাস পায়। তবে ওই বছর একটি মামলাতেও কোনো আসামির মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সাজা হয়নি। ২০২২ সালে ৩৭টি মামলা নিষ্পত্তি হয়, সেখানে সব মামলার আসামিরা খালাস পান। আবার ২০২১ সালে মামলা নিষ্পত্তি হয় মাত্র দুটি। সে বছরও সব আসামি খালাস পায়। ২০২০ সালে ১৪টি মামলার নিষ্পত্তি হয়। ওই বছর মাত্র একটি মামলায় আসামিদের সাজা হয় আর বাকি ১৩টি মামলার আসামিরা খালাস পায়। ২০২৩ সালের আগে দ্বিতীয় সর্বোচ্চ মামলা নিষ্পত্তি হয়েছে ২০১৯ সালে। ওই বছর ৩৯টি মামলা নিষ্পত্তি হয়, যেখানে ৯টি মামলায় আসামিরা সাজা পায় ও ৩০টি মামলার আসামিরা খালাস পায়।


সূত্র আরো জানায়, ঢাকায় মানব পাঁচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচার কার্যক্রমের পরিসংখ্যানে দেখা যায়, ট্রাইব্যুনাল গঠনের পর থেকে ২০২৩ সাল পর্যন্ত ১ হাজার ২৫৫টি মামলা নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে মাত্র ৪৫টি মামলার আসামিদের সাজা হয়েছে। অর্থাৎ মাত্র সাড়ে ৩ শতাংশ মামলায় সাজা হয়েছে এবং ৯৬ শতাংশ মামলায় আসামিরা খালাস পেয়েছে। ট্রাইব্যুনালে ২০২৩ সালের ২২৯টি নিষ্পত্তি হয়েছে, যেখানে ১৪টি মামলায় সাজা হয়েছে। ২০২২ সালে ৫৭৬টি মামলা নিষ্পত্তি হয়েছে, যেখানে সাজা হয়েছে ১৪টি মামলায়। ২০২১ সালে ৪১৩টি মামলা নিষ্পত্তি হয়, যেখানে সাজা হয়েছে ১৭টি মামলায়। এ ছাড়া ২০২০ সালের ১২ মার্চ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৩৭টি মামলা নিষ্পত্তি হয়েছে, যেখানে সব আসামি খালাস পেয়েছে।


এদিকে আইনজীবীদের মতে, বিদেশে যাওয়া থেকে মানব পাঁচারের শিকার হয়ে ফিরে আসা পর্যন্ত অন্তত ৬টি ধাপে অপরাধ সংঘটিত হয়। এর মধ্যে কোনো ব্যক্তির মাধ্যমে মানব পাঁচারের শিকার হন, কার মাধ্যমে চক্রের সঙ্গে পরিচয়, ভুক্তভোগীকে ভয়ভীতি; জোরপূর্বক অপহরণ কিংবা কোনো অসহায়ত্বকে পুঁজি করে পাঁচার করা হয়েছে কিনা এবং কোন পথে পাঁচার করেছে-সেসব তথ্য সংগ্রহ করতে হয়। এ ছাড়াও বিভিন্ন সংস্থা ও দূতাবাসের সঙ্গে পুলিশকে যোগাযোগ করে তদন্ত এগিয়ে নিতে হয়, যা করতে বেশ সময় লাগে। সব প্রক্রিয়ায় যদি শক্ত প্রমাণ না আসে এবং প্রমাণের মধ্যে সামঞ্জস্য না থাকে, তখনই আসামিরা সহজে খালাস পেয়ে যায়। অনেক মামলার বাদীই হয়ে থাকেন অবৈধভাবে বিদেশে পাঠানো শ্রমিক বা কর্মী। সেক্ষেত্রে মামলাটি দণ্ডবিধির প্রতারণা এবং বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩ এর অষ্টম অধ্যায়ে বর্ণিত অপরাধগুলোর আলোকে হওয়ার কথা। কিন্তু পুলিশের অতি উৎসাহী ভূমিকা এবং অনেক সময় আইনজীবীদের ভুলের কারণে মানব পাঁচার দমন ও প্রতিরোধ আইনে মামলা করার ফলে মানব পাঁচার আইনের অপরাধের উপাদান অনুপস্থিত থাকে। এটিও খালাস পাওয়ার অন্যতম কারণ।


আর মানব পাঁচারের মামলার ভুক্তভোগীরা খুবই অসহায় আর আসামিরা অনেক প্রভাবশালী হয়ে থাকে। এ কারণে মামলা থেকে বিচার চলা পর্যন্ত নানাভাবে হয়রানির শিকার হয়ে একসময় বাদী আপোশ করতে বাধ্য হন। এ ছাড়া বিচারকদের ওপর মামলার চাপ অনেক। পাশাপাশি চার্জশিট থেকে শুনানি পর্যন্ত যথাযথ নথিপত্র না থাকা এবং সরকারি আইনজীবীদের আন্তরিকতারও অভাব রয়েছে। তাছাড়া মানব পাঁচার মামলার সাক্ষী ঠিকমতো আদালতে আসেন না। আবার মামলা তোলার জন্যও আসামিরা চাপ দিতে থাকেন। যথাসময়ে মামলা করা ও ঠিকমতো তদারকির মাধ্যমে দ্রুত বিচার নিশ্চিত করা গেলে মামলা নিষ্পত্তি ও আসামিদের শাস্তির হার বাড়বে।


অন্যদিকে এ প্রসঙ্গে সিআইডির প্রধান ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোহাম্মাদ আলী জানান, অনেক মামলা চার্জশিটের পর বিচার শুরুর আগেই পাঁচার চক্র তথা এজেন্টরা আপস-মীমাংসা করে ফেলে। আর সিআইডি নিয়মিত পাঁচারকারীদের সম্পদ জব্দ করলে তারা ভুক্তভোগীদের সঙ্গে আপোশ করে সেই নথি আদালতে দাখিল করে মামলা তুলে নেয়।


এ বিষয়ে ঢাকার মানব পাঁচার অপরাধ দমন ট্রাইব্যুনালের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কেএম সাজ্জাদুল হক শিহাব জানান, আদালত কখনো সাজা দেন আবার কখনো আর্থিক দণ্ডও দিয়ে থাকেন। এ ছাড়া সাক্ষী ঠিকমতো হাজির না হওয়া এবং আপোশ করার কারণে আসামিরা খালাস পেয়ে গেলে সেটিকে রাষ্ট্রপক্ষের ব্যর্থতা বলা যাবে না। মামলা করা থেকে শেষ পর্যন্ত তদন্ত কর্মকর্তা যথাযথ নিয়ম অনুসরণ করলে আরো বাড়বে নিষ্পত্তি ও সাজার পরিমাণ।


আরও খবর




ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী