শিরোনাম
দক্ষিণ সাঙ্গর এলাকার কবরবাসীদের রুহের মাগফেরাত কামনায় ১০ম বার্ষিক ইছালে ছাওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ চাটখিলে সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা,সদস্য সচিব বাচ্চু মাতাব্বর বানিয়াচংয়ে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন আমতলীর পায়রা নদীর ফেরিতে দুর্বৃত্ত্বরা পেট্টোল দিয়ে নাশকতার চেষ্টা নাঙ্গলকোটে তিলিপ দরবার শরীফে ৮৮তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হৃদয়-হাসানের ব্যক্তিগত বীরত্বে উজ্জ্বল বাংলাদেশ, দলীয় লড়াইয়ে পিছিয়ে সিরিজ হার মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে উদ্যোগে মাসিক সাহিত্য আড্ডার উদ্বোধন চন্দনাইশে শ্যামা পূজায় মাতৃবরণ ও বর্ণাঢ্য শোভাযাত্রা
মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬
মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬

খুলনায় অরক্ষিত বেশিরভাগ নৌ ঘাট, নদীকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্যে ভাটা

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:রবিবার ২২ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:রবিবার ২২ ডিসেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

খুলনায় অরক্ষিত পড়ে আছে বেশিরভাগ নৌ ঘাট। মালামাল ও যাত্রী ওঠানামায় দুর্ঘটনায় পড়তে হচ্ছে নৌ ঘাট ব্যবহারকারীদের। এতে নদীকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্যে অনেকটাই ভাটা পড়েছে। একইসাথে বিভিন্ন ঘাটের কর্তৃত্ব নিয়ে সিটি করপোরেশন, জেলা পরিষদ ও বিআইডব্লিউটিএ'র দ্বন্দ্ব তো আছেই।


খুলনার কোল ঘেঁষে বয়ে যাওয়া ভৈরবের ঢেউ শতবছরের বেশি সময় ধরে নৌপথের ব্যবসার অন্যতম রুট। এই নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে দক্ষিণের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কেন্দ্র বড়বাজার। ব্রিটিশ আমলে গড়ে ওঠা এই বাজার এখন আরো প্রশস্ত হয়েছে, বেড়েছে পরিধি।


খরচ কম হওয়ায় এখনো খুলনার বড়বাজার থেকে নদীপথে বিভিন্ন এলাকায় পণ্য আনা-নেওয়া হয়। মালবাহী ট্রলার ভেড়ার জন্য নির্ধারিত রয়েছে কয়েকটি নৌ ঘাট। সব থেকে বেশি মালামাল বহন করা হয় তুলাপট্টি ঘাট থেকে।


শুক্রবার বাদে সপ্তাহের ৬ দিনই এই ঘাট ব্যবহার করেন দূরদূরান্তের ব্যবসায়ীরা। তবে সিটি করপোরেশন নিয়ন্ত্রিত তুলাপট্টি ঘাট যেন ভাগাড়ে পরিণত। ছোট্ট একটি পন্টুনে দুর্ঘটনার শিকার হচ্ছেন শ্রমিকরা।


শতবছরের রকেট ঘাট পরিচর্যার অভাবে এখন বন্ধ। সেখানে পড়ে আছে পুরনো একটি পন্টুন। বিআইডব্লিউটিএ'র নিয়ন্ত্রিত ৪ থেকে ৭ নম্বর ঘাট ভাঙনের কারণে আগের তুলনায় কমেছে পণ্য খালাস।


খুলনার নদী কেন্দ্রিক ঘাটগুলোর এমন বেহাল অবস্থার কারণে আগ্রহ হারাচ্ছেন অনেক ব্যবসায়ীরা। দিনের পর দিন শ্রমিকদের সাথে ঘটছে নানা দুর্ঘটনা। এসব কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়ী করছেন অনেকেই। প্রতিটি ঘাট থেকে টোল আদায় করা হলেও মিলছে না কাঙ্ক্ষিত সংস্কার।


পণ্য পরিবহনের পাশাপাশি বেশকিছু ঘাট দিয়ে যাত্রী পারাপার হয়। এরমধ্যে উল্লেখযোগ্য রূপসা ঘাট। একসময় এটি নিয়ন্ত্রণ করত খুলনা সিটি করপোরেশন- এখন তা আদালতের নির্দেশে নিয়ন্ত্রণ করছে বিআইডব্লিউটিএ। জরাজীর্ণ পন্টুনে ঘটছে দুর্ঘটনা। জেলখানা ও কালীবাড়ি ঘাটের অবস্থাও বেহাল।


১৪ আগস্টের আগ পর্যন্ত রূপসা খেয়াঘাটের রাজস্ব নিতো সিটি করপোরেশন। গেল দুই অর্থবছরে প্রায় দেড় কোটি টাকা রাজস্ব আদায় হলেও নেই সংস্কারের উদ্যোগ। এছাড়া জুতাপট্টি ও কাচারি ঘাট থেকে প্রতিমাসে প্রায় ৬০ হাজার টাকা রাজস্ব আদায় করে করপোরেশন। এরমধ্যে শুধু তুলাপট্টি ঘাটে সম্প্রতি একটি পন্টুন স্থাপন করেছে করপোরেশন।


খুলনা সিটি করপোরেশন সম্পত্তি কর্মকর্তা গাজী সালাউদ্দিন বলেন, বড় বাজারের দুটি ঘাট আমাদের নিয়ন্ত্রণে আছে। একটি হলো নড়াইল কাছারি ঘাট, আরেকটি হচ্ছে জুতাপট্টি ঘাট। যথাযথভাবে একবারে নতুন পন্টুন। পন্টুনগুলো আমরা মেরামত না পরিবর্তন করে নতুন পন্টুন দিয়েছি।’


গেল আগস্টে আদালতের নির্দেশে রূপসা খেয়াঘাট নিয়ন্ত্রণ পায় বিআইডব্লিউটিএ। কর্মকর্তারা জানান, চলতি মাসেই নতুন পন্টুন দেওয়াসহ রূপসা ঘাটের উন্নয়নে প্রকল্প নেয়া হয়েছে।


খুলনা নদী বন্দরের বন্দর ও পরিবহন বিভাগের উপ-পরিচালক মোহা. মাসুদ পারভেজ বলেন, ‘ইতোমধ্যে আমরা কিছু সংস্কার কাজ করেছি। আমরা আশা করছি এই ২৫ তারিখের মধ্যে দুটি ঘাটে আমরা নতুন পন্টুন স্থাপন করব।’


বর্তমানে খুলনা সিটিতে ২৮টি ঘাট রয়েছে। যার মধ্যে ২টি সিটি করপোরেশন, ১৩টি বিআইডব্লিউটিএ, ৮টি জেলা পরিষদ, ৫টি ঘাট চলছে ব্যক্তি মালিকানায়। 


আরও খবর




দক্ষিণ সাঙ্গর এলাকার কবরবাসীদের রুহের মাগফেরাত কামনায় ১০ম বার্ষিক ইছালে ছাওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঘাটাইলে অবৈধ সিসা কারখানা গুড়িয়ে দিলো ভ্রাম্যমাণ আদালত

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

শাজাহানপুরে সরকারি অফিসের ছাদে সোলার সিস্টেম ও নেট মিটারিং বিষয়ে আলোচনা সভা

সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ

চাটখিলে সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ

ফুলপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা,সদস্য সচিব বাচ্চু মাতাব্বর

বানিয়াচংয়ে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

আমতলীর পায়রা নদীর ফেরিতে দুর্বৃত্ত্বরা পেট্টোল দিয়ে নাশকতার চেষ্টা

নাঙ্গলকোটে তিলিপ দরবার শরীফে ৮৮তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত

হৃদয়-হাসানের ব্যক্তিগত বীরত্বে উজ্জ্বল বাংলাদেশ, দলীয় লড়াইয়ে পিছিয়ে সিরিজ হার

মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে উদ্যোগে মাসিক সাহিত্য আড্ডার উদ্বোধন

চন্দনাইশে শ্যামা পূজায় মাতৃবরণ ও বর্ণাঢ্য শোভাযাত্রা

চন্দনাইশ বৈলতলীতে এক মহিলার সংবাদ সম্মেলন

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড


এই সম্পর্কিত আরও খবর

দক্ষিণ সাঙ্গর এলাকার কবরবাসীদের রুহের মাগফেরাত কামনায় ১০ম বার্ষিক ইছালে ছাওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঘাটাইলে অবৈধ সিসা কারখানা গুড়িয়ে দিলো ভ্রাম্যমাণ আদালত

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

শাজাহানপুরে সরকারি অফিসের ছাদে সোলার সিস্টেম ও নেট মিটারিং বিষয়ে আলোচনা সভা

সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ

চাটখিলে সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ

ফুলপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা,সদস্য সচিব বাচ্চু মাতাব্বর

বানিয়াচংয়ে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

আমতলীর পায়রা নদীর ফেরিতে দুর্বৃত্ত্বরা পেট্টোল দিয়ে নাশকতার চেষ্টা