শিরোনাম
শেরপুরে চোরাচালানের দুই চালান আটকালো পুলিশ, ধরা পড়ল ৮ জন বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে সিটি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল বাঙ্গরায় ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাঙ্গরায় ক্লুলেস অটোচালক হত্যা মামলার মুল ২ হত্যাকারী ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার বৈলতলী ও সাতবাড়ীয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সন্মেলন শেরপুরে পল্লী চিকিৎসকের বিরুদ্ধে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে বলাৎকারের অভিযোগ শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা লাকসামে সরকারি খাল ভরাট করে বাঁধ নির্মাণের অভিযোগ টাঙ্গাইল জেলা টাইলস্ ব্যবসায়ী সমিতির সভাপতি শাহীন মোল্লা,সম্পাদক আলাউদ্দিন লিটু
সোমবার ২২ জুন ২০২৬
সোমবার ২২ জুন ২০২৬

কিশোরগঞ্জে ৪০ দিনেও মেলেনি স্কুলছাত্রীর সন্ধান, উৎকণ্ঠায় পরিবার

প্রকাশিত:সোমবার ২২ জুন ২০২৬ | হালনাগাদ:সোমবার ২২ জুন ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের টুটিয়ারচর এলাকায় এক স্কুলছাত্রী নিখোঁজের ৪০ দিন পেরিয়ে গেলেও এখনো তার কোনো সন্ধান মেলেনি। পরিবারের অভিযোগ, তাকে অপহরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের ও মামলা রেকর্ড হলেও এখন পর্যন্ত তাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। ফলে চরম উৎকণ্ঠা ও দুশ্চিন্তায় দিন কাটছে পরিবারের সদস্যদের।নিখোঁজ শিক্ষার্থীর মা ইয়াসমিন আক্তার জানান, তার মেয়ে তানহা আক্তার জেরিন (১৫) স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। গত ১২ মে সকালে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।পরিবারের অভিযোগ, পার্শ্ববর্তী হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নের রহিমপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রাকিব (২৩) দীর্ঘদিন ধরে স্কুলে যাওয়া-আসার পথে তানহাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন। বিষয়টি জানার পর পরিবারের পক্ষ থেকে অভিযুক্তের স্বজনদের অবহিত করে তাকে সতর্ক করার অনুরোধ জানানো হয়েছিল। তবে এরপরও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি বলে দাবি তাদের।অভিযোগপত্রে উল্লেখ করা হয়, গত ১২ মে সকাল আনুমানিক ৯টা ৪০ মিনিটে বাড়ি থেকে বের হওয়ার পর পূর্বপরিকল্পিতভাবে একটি সিএনজি অটোরিকশাযোগে তানহাকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয়। পরিবারের দাবি, ঘটনার সময় তার বড় ভাই বিষয়টি প্রত্যক্ষ করে সিএনজিটির পিছু নিলেও বোনকে উদ্ধার করতে ব্যর্থ হন।এরপর পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজন ও স্থানীয়দের সহযোগিতায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালান। কিন্তু দীর্ঘ ৪০ দিন পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান মেলেনি।ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, ঘটনার দিন রাতে কিশোরগঞ্জ শহরের নতুন জেলখানা মোড় এলাকায় অভিযুক্তের কয়েকজন স্বজনের সঙ্গে তাদের কথা হয়। সে সময় তারা মেয়েটিকে অভিযুক্ত যুবকের সঙ্গে বিয়ে দেওয়ার প্রস্তাব দেন বলে অভিযোগ করা হয়েছে। তবে পরিবার ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং মেয়েটিকে দ্রুত ফিরিয়ে দেওয়ার দাবি জানায়।পরবর্তীতে গত ১৮ মে কিশোরগঞ্জ মডেল থানায় কয়েকজনকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। পরে বিষয়টি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।মামলার এজাহারে আরও অভিযোগ করা হয়েছে, অভিযুক্তদের কয়েকজন নিখোঁজ কিশোরীকে আত্মগোপনে রাখতে সহায়তা করছেন এবং তার অবস্থান গোপন রাখতে যোগাযোগ রক্ষা করছেন। তবে এসব অভিযোগের সত্যতা তদন্তাধীন।এদিকে মেয়ের কোনো খোঁজ না পেয়ে ভেঙে পড়েছেন পরিবার সদস্যরা। কান্নাজড়িত কণ্ঠে মা ইয়াসমিন আক্তার বলেন, “আমার মেয়েকে জীবিত অবস্থায় ফিরে পেতে চাই। একজন মা হিসেবে এর চেয়ে বড় কষ্ট আর কিছু হতে পারে না। প্রশাসনের কাছে আমার একটাই দাবি, দ্রুত আমার মেয়েকে উদ্ধার করা হোক।”এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানার সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। নিখোঁজ শিক্ষার্থীর অবস্থান শনাক্ত ও তাকে উদ্ধারের লক্ষ্যে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ অব্যাহত রয়েছে।অন্যদিকে, অভিযুক্তরা পলাতক থাকায় এ বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি।স্থানীয় সচেতন মহলের দাবি, একজন স্কুলছাত্রী নিখোঁজ হওয়ার ৪০ দিন পেরিয়ে গেলেও তার সন্ধান না পাওয়া অত্যন্ত উদ্বেগজনক। তারা দ্রুত তদন্ত সম্পন্ন করে শিক্ষার্থীর অবস্থান শনাক্ত, তাকে উদ্ধার এবং প্রকৃত ঘটনা উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেছেন।



আরও খবর




কিশোরগঞ্জে ৪০ দিনেও মেলেনি স্কুলছাত্রীর সন্ধান, উৎকণ্ঠায় পরিবার

শেরপুরে চোরাচালানের দুই চালান আটকালো পুলিশ, ধরা পড়ল ৮ জন

১২ ঘণ্টায় ক্লুলেস অটোচালক হত্যা রহস্য উদঘাটন, ২ খুনি গ্রেফতার অটোরিকশা উদ্ধার; ছিনতাইয়ের উদ্দেশ্যে নৃশংস হত্যার স্বীকারোক্তি

মুরাদনগরে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৭০ পিস ই’য়াবাসহ যুবক গ্রেপ্তার

বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে সিটি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

বাঙ্গরায় ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযানে ই'য়াবাসহ মা'দক কারবারি গ্রেপ্তার

মুরাদনগরে স-ন্ত্রা-সবিরোধী আইনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার

প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে ফের চালু ইলিশিয়া অবৈধ গরুর হাট,রাজস্ব হারাচ্ছে সরকার

বাঙ্গরায় ক্লুলেস অটোচালক হত্যা মামলার মুল ২ হত্যাকারী ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার

বৈলতলী ও সাতবাড়ীয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সন্মেলন

শেরপুরে পল্লী চিকিৎসকের বিরুদ্ধে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে বলাৎকারের অভিযোগ

উপজেলা স্থাপন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, স্পষ্ট বার্তা দিয়ে প্রতিবাদ করেন আক্তারুজ্জামান বাচ্চু এমপি ময়মনসিংহ -১০

সুপ্তি বনাঞ্চলে ট্রলারভর্তি হরিণ ধরার ফাঁদ উদ্ধার, বনরক্ষীদের অভিযানে শিকারিদের পরিকল্পনা নস্যাৎ

সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয় করলে বছরে বাঁচবে ৩০৪ কোটি টাকা

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ


এই সম্পর্কিত আরও খবর

শেরপুরে চোরাচালানের দুই চালান আটকালো পুলিশ, ধরা পড়ল ৮ জন

১২ ঘণ্টায় ক্লুলেস অটোচালক হত্যা রহস্য উদঘাটন, ২ খুনি গ্রেফতার অটোরিকশা উদ্ধার; ছিনতাইয়ের উদ্দেশ্যে নৃশংস হত্যার স্বীকারোক্তি

মুরাদনগরে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৭০ পিস ই’য়াবাসহ যুবক গ্রেপ্তার

বাঙ্গরায় ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযানে ই'য়াবাসহ মা'দক কারবারি গ্রেপ্তার

মুরাদনগরে স-ন্ত্রা-সবিরোধী আইনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার

প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে ফের চালু ইলিশিয়া অবৈধ গরুর হাট,রাজস্ব হারাচ্ছে সরকার

বাঙ্গরায় ক্লুলেস অটোচালক হত্যা মামলার মুল ২ হত্যাকারী ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার

বৈলতলী ও সাতবাড়ীয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সন্মেলন

শেরপুরে পল্লী চিকিৎসকের বিরুদ্ধে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে বলাৎকারের অভিযোগ