
শ্রীবাস মজুমদার স্টাফ রিপোর্টার:-
লক্ষ্মীপুর কমলনগর উপজেলায় বজ্রপাতে লিমা আক্তার(১৮)নামের এক কোরআনে হাফেজার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতি বার(৭মে)দুপুর আনুমানিক ২.৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।নিহত হাফেজা উপজেলার হাজির হাট ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আব্দুর
রব হাওলাদার বাড়ির ইউসুফ আলী খোকনের মেয়ে,সে স্থানীয় একটি মাদরাসা থেকে হিফজ সম্পন্ন করেছিলেন।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায় আজ দুপুরে গুঁড়িগুড়ি বৃষ্টির মধ্যে বাড়ির পাশের ক্ষেত থেকে সয়াবিন আনতে গেলে হঠাৎ বজ্রপাতের আঘাতে পুরো শরীর ধোঁয়ার মতো হয়ে যায়।ঐ সময় আশপাশের
লোকজন দৌড়ে এসে তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিলে ওখানে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।একজন পবিত্র কোর আনের হাফেজার এমন আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকেরছায়া নেমে এসেছে।স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ নিহতের শোকসন্তপ্ত পরিবারের
প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেওয়া হয়েছে।সেই সঙ্গে বৈরী আবহাওয়ায় বজ্রপাত থেকে বাঁচতে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।





























