শিরোনাম
শাজাহানপুর থানা পরিদর্শনে আইজিপি, বৃক্ষরোপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আখাউড়ার দরুইন গ্রামে ট্রেনে কটা পড়ে যুবকের মৃত‍্যু কবি তীর্থ দৌলতপুরে উৎসাহ উদ্দীপনায় ১২৭ তম নজরুল জন্মবার্ষিকী উদযাপিত পত্নীতলায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ বিক্রির অভিযোগ লাকসামে ষষ্ঠ শ্রেণির তিন শিক্ষার্থীকে ইভটিজিংয়ের দায়ে অটোচালকের ১ মাসের সাজা সম্পত্তির দ্বন্দ্বে মা ও শিশুপুত্রকে হত্যা,কঙ্কাল উদ্ধার,গ্রেপ্তার ৩ ইসলামী ব্যাংকে ‘হস্তক্ষেপ ও ষড়যন্ত্রের’ অভিযোগে মানববন্ধন ; এমডি ওমর ফারুক খানের পুনর্বহালের দাবি ইসলামী ব্যাংকের ওপর সরকারের হস্তক্ষেপ ও পাচারকৃত অর্থ ফেরত আনার দাবীতে পিরোজপুরে মানববন্ধন বিপুল পরিমান বিদেশি মদ,ইয়াবাসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহকদের মানববন্ধন, কঠোর আন্দোলনের হুশিয়ারি
সোমবার ২৫ মে ২০২৬
সোমবার ২৫ মে ২০২৬

কর্মক্ষেত্রে শ্রমিকদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে--- চাঁদপুরের এমপি মানিক

প্রকাশিত:শুক্রবার ০১ মে ২০২৬ | হালনাগাদ:শুক্রবার ০১ মে ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

চাঁদপুর প্রতিনিধি।।"সুস্থ শ্রমিক কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত" এই প্রতিপাদ্যে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চাঁদপুরে পালিত হয়েছে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস।

শুক্রবার (১ মে) সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে চাঁদপুর সদর এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর ৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শ্রমিকরাই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের ঘাম ও পরিশ্রমে শিল্পকারখানা সচল থাকে, কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, নির্মাণ খাত এগিয়ে যায় এবং দেশ উন্নয়নের সোপানে আরোহণ করে। শ্রমিক ও মালিক একে অপরের পরিপূরক। এদের পারস্পরিক সহযোগিতা, সম্মান ও আস্থার মাধ্যমেই একটি শক্তিশালী ও টেকসই অর্থনীতি গড়ে ওঠে।

তিনি বলেন, মহান মে দিবস আমাদের সেই ঐতিহাসিক সংগ্রামের কথা স্মরণ করিয়ে দেয়, যেখানে শ্রমিকরা ন্যায্য অধিকার ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে আন্দোলন করেছিলেন। আজকের দিনে সেই চেতনা ধারণ করে আমাদের সকলকে কর্মক্ষেত্রে শ্রমিকদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবসের তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা শুধু মানবিক দায়িত্ব নয়, এটি টেকসই উন্নয়নের অন্যতম শর্ত। সরকার শ্রমিকদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি সংশ্লিষ্ট সকলকে কর্মক্ষেত্রে স্বাস্থ্যবিধি, নিরাপত্তা ব্যবস্থা ও শ্রম আইন যথাযথভাবে বাস্তবায়নের আহ্বান জানান। শ্রমিকের জীবন ও স্বাস্থ্য সুরক্ষিত থাকলেই উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে এবং দেশ কাঙ্ক্ষিত উন্নয়নের লক্ষ্যে এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শেখ ফরিদ আহমেদ মানিক আরও বলেন, শ্রমিক দিবসের পাশাপাশি স্বাস্থ্য ও সেইফটি দিবসও পালিত হচ্ছে। কাজ করতে গেলে দুর্ঘটনার আশঙ্কা থাকেই। তাই প্রত্যেক শ্রমিককে নিজের স্বাস্থ্যের ব্যাপারে সচেতন থাকতে হবে। নিজেদের সুরক্ষার জন্য প্রতিটি শ্রমিকের জীবন বীমা করা উচিত।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এরশাদ উদ্দিনের সভাপতিত্বে ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হুদার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস্ মোঃ লুৎফুর রহমান, চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এস.এম এন জামিউল হিকমা, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী।

এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা শ্রম অধিদপ্তরের চিকিৎসক ডাঃ মেহেদী হাসান শুভ, জেলা মিনিবাস মালিক সমিতির সভাপতি ফেরদৌস আলম বাবু, পুরান বাজার গদিঘর লেবার উন্নয়ন শ্রমিক ইউনিয়নের সভাপতি হারুনুর রশিদ, জেলা বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমান ভূঁইয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল জেলা শাখার সভাপতি নজরুল ইসলাম বাদল।


আরও খবর




ধাপেরহাটে ভেজাল হলুদ কারখানায় অভিযান, ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা

উলিপুরে ভিজিএফ চাল জব্দ: যুবদল নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

ভাতের মাড়ে’ দিন কাটানো পরিবারে মানবিক সহায়তা, পাশে প্রতিমন্ত্রী পুতুল

নোয়াখালীতে নিখোঁজের দুই বছর পরে মা-ছেলের কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩

ট্যুরিজম লিডারশীপ এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন মনপুরার ছেলে শাখাওয়াত হোসেন

পূবাইল থানা এলাকায় ৯ বছরের এক শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ

শাজাহানপুর থানা পরিদর্শনে আইজিপি, বৃক্ষরোপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আখাউড়ার দরুইন গ্রামে ট্রেনে কটা পড়ে যুবকের মৃত‍্যু

কবি তীর্থ দৌলতপুরে উৎসাহ উদ্দীপনায় ১২৭ তম নজরুল জন্মবার্ষিকী উদযাপিত

পত্নীতলায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ বিক্রির অভিযোগ

লাকসামে ষষ্ঠ শ্রেণির তিন শিক্ষার্থীকে ইভটিজিংয়ের দায়ে অটোচালকের ১ মাসের সাজা

সম্পত্তির দ্বন্দ্বে মা ও শিশুপুত্রকে হত্যা,কঙ্কাল উদ্ধার,গ্রেপ্তার ৩

ধাপেরহাটে ভেজাল হলুদ কারখানায় অভিযান, ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা

উলিপুরে ভিজিএফ চাল জব্দ: যুবদল নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

উপকূল উন্নয়ন বোর্ড গঠন ও বাজেটে বিশেষ বরাদ্দের দাবিতে সাতক্ষীরায় সংবাদ সম্মেলন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

উত্তর ধানঘড়ায় মাদকবিরোধী আন্দোলন ও সুস্থ সমাজ গঠন কেন্দ্রের উদ্যোগে স্মারকলিপি প্রদান

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

যুব সমাজের উদ্যোগে রঘুনাথপুর (গিরিংগির) মোড়ে মাদকবিরোধী মানববন্ধন

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার

মাদকমুক্ত ইউনিয়ন গড়তে বল্লমঝাড়ে চেয়ারম্যান জুলফিকার রহমানের কঠোর অবস্থান


এই সম্পর্কিত আরও খবর

ধাপেরহাটে ভেজাল হলুদ কারখানায় অভিযান, ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা

উলিপুরে ভিজিএফ চাল জব্দ: যুবদল নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

ভাতের মাড়ে’ দিন কাটানো পরিবারে মানবিক সহায়তা, পাশে প্রতিমন্ত্রী পুতুল

নোয়াখালীতে নিখোঁজের দুই বছর পরে মা-ছেলের কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩

ট্যুরিজম লিডারশীপ এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন মনপুরার ছেলে শাখাওয়াত হোসেন

পূবাইল থানা এলাকায় ৯ বছরের এক শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ

শাজাহানপুর থানা পরিদর্শনে আইজিপি, বৃক্ষরোপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আখাউড়ার দরুইন গ্রামে ট্রেনে কটা পড়ে যুবকের মৃত‍্যু

কবি তীর্থ দৌলতপুরে উৎসাহ উদ্দীপনায় ১২৭ তম নজরুল জন্মবার্ষিকী উদযাপিত

পত্নীতলায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ বিক্রির অভিযোগ