শিরোনাম
পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করব: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কায়কোবাদ শিশুকে ধর্ষণের অভিযোগ, মোঃ ফরিদ মিয়ার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত,অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর ঘুষ-বাণিজ্য থেকে কালিগঞ্জের নায়েব আশরাফুজ্জামানের সম্পদের পাহাড় অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে,এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি
মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬
মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬

কু-প্রস্তাবে রাজি না হওয়ায় চাকরি ছাড়তে বাধ্য! জানিপুর ইউনিয়ন জামায়াত আমিরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ২১ জুন ২০২৬ | হালনাগাদ:রবিবার ২১ জুন ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


মোঃ নুর আলম পাপ্পু খোকসা কুষ্টিয়া:


কুষ্টিয়ার খোকসা উপজেলার গোপগ্রাম ইউনিয়নের এক তরুণীকে কু-প্রস্তাব দেওয়া, সামাজিকভাবে হেয়প্রতিপন্নের চেষ্টা, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, মোবাইল ফোনে ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকির অভিযোগে জানিপুর ইউনিয়ন জামায়াতের আমিরসহ দুইজনের বিরুদ্ধে খোকসা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী তরুণীর বাবা মো. আনিছ শেখ।


থানায় দাখিল করা লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, ভুক্তভোগী তরুণী প্রায় নয় মাস একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন। ওই সময় জানিপুর ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ মো. সাইদুল ইসলাম (৩৫) তাকে বিভিন্ন সময় কু-প্রস্তাব দেন এবং দ্বিতীয় স্ত্রী হিসেবে থাকার প্রস্তাব দেন। অভিযোগে বলা হয়, ওই প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে বিভিন্নভাবে মানসিক চাপ দেওয়া হয় এবং একপর্যায়ে চাকরি ছেড়ে দিতে বাধ্য করা হয়।


অভিযোগে আরও বলা হয়েছে, অপর অভিযুক্ত মো. রবিউল ইসলাম ভুক্তভোগীকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে ফেসবুকে বিভিন্ন পোস্ট ও টিকটক ভিডিও প্রকাশ করেন। এছাড়া মোবাইল ফোনে ভয়ভীতি প্রদর্শন, প্রাণনাশের হুমকি এবং বিষয়টি প্রকাশ করলে তার সংসার ভেঙে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

লিখিত অভিযোগ অনুযায়ী, হাফেজ মো. সাইদুল ইসলাম অভিযুক্ত রবিউল ইসলামের সঙ্গে যোগাযোগে সহায়তা করেন এবং তাকে নিজের মামাতো ভাই পরিচয় দিয়ে পুরো বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন বলেও অভিযোগ করা হয়েছে।


ভুক্তভোগী পরিবারের দাবি, কু-প্রস্তাবে সাড়া না দেওয়ায় পরিকল্পিতভাবে তরুণীর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এতে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভবিষ্যতে মিথ্যা মামলা, সামাজিক অপপ্রচার কিংবা আরও বড় ধরনের ক্ষতির আশঙ্কায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আবেদন জানানো হয়েছে।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে হাফেজ মো. সাইদুল ইসলাম বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে আমি কিছুই জানি না। ওই তরুণীর সঙ্গে রবিউল ইসলামের কোনো সম্পর্ক ছিল কি না, সেটি তারা নিজেরাই ভালো বলতে পারবে। আমাকে অযথা এই ঘটনায় জড়ানো হচ্ছে।


অপর অভিযুক্ত মো. রবিউল ইসলাম বলেন, ওই তরুণীর সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক ছিল এবং তারা একসঙ্গে বিভিন্ন স্থানে ঘুরতে গিয়েছিলেন। পরবর্তীতে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় তিনি তাদের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। তিনি দাবি করেন, তরুণীর বিয়ে হয়ে গেছে, এ বিষয়টি তিনি জানতেন না। তার ভাষ্য, যদি সে আমাকে জানাত বা নিষেধ করত, তাহলে আমি এসব ছবি প্রকাশ করতাম না।

তবে তাদের মধ্যে পূর্বে সম্পর্ক ছিল, এ দাবির পক্ষে কোনো যোগাযোগের তথ্য, বার্তা বা অন্য কোনো প্রমাণ উপস্থাপন করতে বলা হলে মো. রবিউল ইসলাম তা দেখাতে ব্যর্থ হন।

এদিকে, খোকসা থানায় দাখিলকৃত লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত শেষে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে প্রত্যাশা প্রকাশ করেছেন অভিযোগকারী পরিবার।


আরও খবর




পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার

পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ

রাসেল হত্যা মামলায় শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার

বোয়ালখালীতে ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ, আহত চালক

খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করব: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কায়কোবাদ

শিশুকে ধর্ষণের অভিযোগ, মোঃ ফরিদ মিয়ার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন

কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা

মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত,অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর

সমবায় থেকে সমৃদ্ধির পথে, তাহিরপুরে আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ উদ্যোগ

ঘুষ-বাণিজ্য থেকে কালিগঞ্জের নায়েব আশরাফুজ্জামানের সম্পদের পাহাড়

টাঙ্গাইলে ব্র্যাকের আর্থিক সহায়তায় ঘুরে দাঁড়াচ্ছেন বিদেশফেরত নারীরা

অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে,এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ

কিশোরগঞ্জে মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালা ও পুনর্বাসন কেন্দ্রের সভাপতি নির্বাচিত সাংবাদিক নাসরুল আনোয়ার

নন্দীগ্রামে ফুটবল নিয়ে মাঠে নামল যুবদল, মাদকবিরোধী টুর্নামেন্ট

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার

পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ

রাসেল হত্যা মামলায় শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার

বোয়ালখালীতে ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ, আহত চালক

খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করব: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কায়কোবাদ

শিশুকে ধর্ষণের অভিযোগ, মোঃ ফরিদ মিয়ার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন

কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা

মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত,অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর

সমবায় থেকে সমৃদ্ধির পথে, তাহিরপুরে আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ উদ্যোগ