শিরোনাম
চন্দনাইশ হাশিমপুর বৌদ্ধ বিহারে ডাকাতি লালমোহনে ৫ কোটি টাকার সাইক্লোন শেল্টার উদ্বোধন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ লালমোহনে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত লন্ডনের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে সফলভাবে ডিগ্রি অর্জন করলেন কুমিল্লার খাদিজা সরকার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে,বাড়ির আঙিনায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে - স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাঙ্গলকোটের কাশিপুর নেছারীয়া বালিকা দাখিল মাদরাসায় অভিভাবক সমাবেশ শেখ হাসিনার মধ্যে থাকত গুমের সঙ্গে সম্পৃক্ত থাকার হিংস্র মনোভাব - মেজর হাফিজ শেখ হাসিনার মধ্যে থাকত গুমের সঙ্গে সম্পৃক্ত থাকার হিংস্র মনোভাব - মেজর হাফিজ রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই বিধবার ঘর,ছেলের বিয়ের টাকা- স্বর্নলংকারও শেষ
শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬
শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬

কুমারী পরিচয়ে একাদিক বিয়ে, কয়েক যুবককে নিঃস্ব করছে সাথী

প্রকাশিত:শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬ | হালনাগাদ:শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি: কুমারী পরিচয়ে ভুয়া নামে একাধিক যুবককে ব্ল্যাকমেইলের মাধ্যমে বিয়ের ফাঁদে ফেলে অর্থ-সম্পদ লুট, ও নিরীহ লোকদের মামলায় ফেলে হয়রানিসহ বিভিন্ন ধরনের অভিযোগ উঠেছে সাথী (২৪) নামে এক নারীর বিরুদ্ধে। তার ফাঁদে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন একাধিক যুবক।তার এই প্রতারণা ও জালিয়াতিসহ অপকর্মের দায়ে  তাকে গ্রেফতার এবং কঠোর শাস্তির দাবি করেন সাথীর সাবেক স্বামী নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার জয়পুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে মো. মিজানুর রহমান।মিজানুর বলেন, নেত্রকোনার বারহাট্টা উপজেলার সাওতা ইউনিয়নের মানকান্দিয়া গ্রামের মো. মোফাজ্জলের মেয়ে সাথী এ পর্যন্ত ৪ এর অধিক বিয়ে করেছেন। ব্ল্যাকমেইলের মাধ্যমে ভুয়া নামে জুলহাসকে বিয়ে করে। যদিও পরে টাকা দিয়ে জুলহাস তাকে বিদায় করেছে। বিয়ে করে কিছুদিন পর সেই স্বামীকে ছেড়ে দিয়ে প্রথম বিবাহিতা পরিচয়ে আমাকে বিয়ে করে। বিষয়টি আমি বিয়ের কিছুদিন পর জানতে পারি। এবং কোর্টে যৌতুকের মামলা করে। ছেলেদের কাছ থেকে দেনমোহরের টাকাসহ নানা কৌশলে বাড়ি-গাড়ি হাতিয়ে নেওয়াই সাাথীর ব্যবসা।তার মূল টার্গেট সম্পদশালী ব্যবসায়ী, উচ্চপদস্থ চাকরিজীবী ও প্রবাসী পুরুষ। প্রথমে টার্গেট নিশ্চিত করে পরে ধীরে ধীরে সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে নিজ দেহের সৌন্দর্য ও কথা মালার মারপ্যাঁচে আটকে ফেলেন টার্গেটকৃত পুরুষদের।২০২০ সালে মোছা: সুমা আক্তার ভুয়া নামে কুমারী পরিচয়ে ব্ল্যাকমেইল করে রাতারাতি বিয়ে করে নেত্রকোনার সদর বড়গাড়া গ্রামের এখলাছ উদ্দিনের ছেলে মো. জুলহাসকে। নিকাহনামা অনুযায়ী সুমা'র বয়স ছিলো তখন ২২ বছর ৫ মাস ১৯ দিন। সপ্তাহখানেক যেতে না যেতেই স্বামীর ঘর থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে বেরিয়ে যায় তিনি। প্রতিবেদকের হাতে আসা জাতীয় এনআইডি কার্ডে তার আসল নাম সাথী। বিয়েটি সম্পাদন করেছিলেন কাজী আব্দুল আল মামুন। নিকাহনামার তথ্য অনুযায়ী, ২০২০ সালের ২১ জুন বিয়ের চূড়ান্ত তারিখ এবং কাবিন নম্বর ‘এ’, পৃষ্ঠা নম্বর ৪০ হিসেবে উল্লেখ করা হয়।জুলহাসের সাথে বিবাহের ১১ মাস ৬ দিন পর আরেক বিয়ে করে ২০২১ সালের ২৭ মে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ৫নং সমাজ সহিলদেও ইউনিয়নের জয়পুর গ্রামের মো.সাইফুল ইসলামের ছেলে মো. মিজানুর রহমানের সঙ্গে। নিকাহনামা অনুযায়ী তখন তার বয়স ২৩ বছর ৪ মাস ২৫ দিন। সাথী প্রতারণার আশ্রয় নিয়ে নিকাহনামায় নিজেকে 'প্রথম বিবাহিতা’ দাবি করে মিজানের সঙ্গে তিন লক্ষ টাকার কাবিননামায় এক লক্ষ টাকা তলব দিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সাথী। বিয়ের কাবিননামা প্রথম বিবাহ লেখা তাকলেও এটি ছিল সাথীর দ্বিতীয় বিবাহ। কিন্তু বিয়ের কিছুদিনের মধ্যে সাথীর উশৃংখল জীবনযাপন এবং উগ্র আচরণের শিকার হন স্বামী মিজানুর। একপর্যায়ে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ নিয়ে স্বামী মিজানের বাড়ি থেকেও বেরিয়ে যান। এ ঘটনায় একই বছরের ১০ ডিসেম্বর মিজানুর তাকে তালাক দেন।  যদিও পরবর্তীতে তার কাছ থেকে অর্থ আদায় করতে ২০২৫ সালে মিজানের বিরুদ্ধে যৌতুকের এবং পারিবারিক আদালতে মামলা দায়ের করেন সাথী। এই বিয়েটি সম্পাদন করেছিলেন কাজী মো: মুতি উল্লাহ। নিকাহনামার তথ্য অনুযায়ী, ২০২১ সালের ২৭ জুন বিয়ের চূড়ান্ত তারিখ এবং কাবিন নম্বর ‘১’, পৃষ্ঠা নম্বর ৮৩ হিসেবে উল্লেখ করা হয়।সাথী আক্তার কর্তৃক প্রতারণার শিকার তার দ্বিতীয় স্বামী মিজানুর অভিযোগে উল্লেখ করে বলেন, সাথী নিজেকে কুমারী দাবি করে এর আগে কাবিননামায় মোছা: সুমা আক্তার (ভুয়া) নামে কুমারী পরিচয়ে জুলহাস মিয়া নামের এক ছেলেকে ব্ল্যাকমেইলের মাধ্যমে বিয়ে করে। এরপর জাতীয় এনআইডি কার্ডের নাম অনুযায়ী সাথী আমার সাথে প্রথম বিয়ে কুমারী পরিচয়ে বিয়ে করে। এভাবে একাধিক পুরুষের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করে কিছুদিন অতিবাহিত করার পর তাদের প্রতি জুলুম, নির্যাতন, অত্যাচার, মিথ্যা মামলার ভয় দেখিয়ে প্রতারণার আশ্রয় নিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়াই তার নেশা। বিগত প্রত্যেক স্বামী কর্তৃক তালাকপ্রাপ্ত হওয়ার পর তাদের বেকায়দায় ফেলতে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করার ভয় দেখিয়ে স্বার্থ হাসিল করাই তার পেশা।ব্ল্যাকমেইলের মাধমে ভুয়া নামে বিয়ে করা সুমা আক্তারের আগের স্বামী জুলহাস মিয়া বলেন, "আমার সাথে পরিচয় ছিল ব্ল্যাকমেইলের মাধ্যমে রাতে আমাকে একটা বিয়ে করায়। তারপর আমি এবং আমার পরিবার এটা মেনে নেইনাই। জোরপূর্বক আমাকে ব্ল্যাকমেইল করেছে। পরে গ্রাম্য সালিশের মাধ্যমে কাবিননামাটি ছিল তার ভুয়া নামে। পরে টাকা দিয়ে তাকে বিদায় করা হয়েছে। টাকার অংক মোটা, এটা বলা যাবেনা। এগুলো পঁচা শামুক এটি নিয়ে এখন আর কথা বলতে চাচ্ছিনা।"মিজানুর বলেন, সাথী এর আগে আরও একাধিক ছেলেকে বিয়ে করেছে। এ অবস্থায় তার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ না নিলে তিনি এভাবে একের পর এক ছেলেদেরকে বিয়ের ফাঁদে ফেলে তাদের অর্থ-সম্পদ লুটে নেবে। অবিলম্বে তাকে গ্রেফতার পূর্বক সাথী সহ তার পরিবারের সব সদস্যদের অপকর্ম তদন্ত করে তার বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি করেন তিনি।আইনের ৪৯৫ ধারা অনুযায়ী আগের বিয়ের কথা গোপন রেখে, প্রতারণার মাধ্যমে যদি পুনরায় বিয়ে করে তবে যাকে প্রতারণা করে বিয়ে করা হল-তিনি অভিযোগ করলে তা ৪৯৫ ধারা মোতাবেক শাস্তিযোগ্য অপরাধ। এই ধারায় অপরাধ প্রমাণিত হলে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে।সুমার বিবাহের কাজী আব্দুল্লাহ আল মামুন বলেন, " এটি ২০২০ সালের ঘটনা। অনেক দিন আগের ঘটনা এখন এত কিছু মনে নেই। আমার মনে হচ্ছে সে যেহেতু প্রতারক, সে ক্ষেত্রে একেক জায়গায় বিয়ে বসবে আর দেনমোহর টাকা নিয়ে চলে যাবে। এই হিসাবে এনআইডিকার্ড মনে হয় কয়েকটা করছে। আমার মনে হয় নাম বদলাইয়া একেক নামে একেকটা এনআইডিকার্ড বানাইছে। নিকাহনামায় প্রথম বিবাহ পরিচয়ে বিবাহের কাজী মুতি উল্লাহ বলেন, "সাথী এর আগে আরো বিবাহ করেছিল। বিয়ের পরে বিষয়টি জানতে পেরেছি। বিষয়টি নিয়ে মামলা চলতেছে। সাথী এর আগে আমার কাছে কয়েকবার এসেছিল। সাথীর যে বিবাহ হয়েছে তা আগে বলে নাই। এ ঘটনায় এর আগে শালিসিও হয়েছে। সাথীর আগের বিয়ের একটি কাবিননামা মিজান আমাকে দেখিয়েছে। পরে বিষয়টি সততা শিকার করেছিল সাথী। এটি নিয়ে মিজানের কাছে মাপও চেয়েছে সাথী।"এ বিষয়ে জানতে চাইলে সাথী বলেন, "প্রথম বিয়ের বিষয়টি গোপন কিছু নয় এবং এ সংক্রান্ত সমস্ত প্রমাণ ও কাগজপত্র আদালতে জমা দেওয়া হয়েছে। প্রথম বিয়ের সময় আমার এনআইডিকার্ড ছিলনা। আর তখন আমার বিয়ের বয়স হইছিলনা। এ সময় আমার দুটি নাম ছিল। সেই নাম ‘সুমি’ ব্যবহার করে বিয়ে  হয়েছিল। পরবর্তীতে এনআইডিতে ‘সাথী' নাম ব্যবহার করা হয়। আমি দীর্ঘদিন ধরে হাসপাতালে কষ্ট করে চাকরি করে নিজের চার লাখ টাকা ব্যাংকে জমিয়েছিলাম। সেই টাকার কথা জানতে পেরে এবং আমাদের চার বছরের সন্তানের দোহাই দিয়ে মিজান আমার ওপর মানসিক অত্যাচার শুরু করে। এমনকি বাচ্চার জন্মনিবন্ধনের জন্য বাবা হিসাবে তার এনআইডিকার্ড দিতেও সে টালবাহানা করতেছে।"



আরও খবর




মনপুরার উন্নয়নে আশ্বাস নয়, কাজের মাধ্যমে বাস্তবায়ন চান এমপি নয়ন

কুমারী পরিচয়ে একাদিক বিয়ে, কয়েক যুবককে নিঃস্ব করছে সাথী

সরকারের জনকল্যাণমুখী কাজের প্রচারণা ও আলোকিত গফরগাঁও গড়ার লক্ষ্যে মতবিনিময়

রাণীনগরে শুরু হয়েছে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

বোদা উপজেলার মাড়েয়া বাজার বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতি রিপন ও সম্পাদক বাবু

রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবক গ্রেপ্তার

রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবক গ্রেপ্তার

চন্দনাইশ হাশিমপুর বৌদ্ধ বিহারে ডাকাতি

লালমোহনে ৫ কোটি টাকার সাইক্লোন শেল্টার উদ্বোধন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

লালমোহনে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

লন্ডনের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে সফলভাবে ডিগ্রি অর্জন করলেন কুমিল্লার খাদিজা সরকার

মানবতার পায়রা ফাউন্ডেশনের দুই বছর পূর্তি, তিন বছরে পদার্পণ

খোকসায় ডাকাতির ঘটনায় ৬ জন গ্রেপ্তার, পানিতে লুকিয়ে থাকা আরও একজনকে আটক

গঙ্গাচড়ায় নিজ শয়নকক্ষ থেকে গৃহবধূর লাশ উদ্ধার

আড়াইহাজার বাজার মসজিদে লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

বিএনপি'র সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

রাজারহাটে ঘড়িয়ালডাঙ্গা জমিদারবাড়ি কালের গর্ভে হারিয়ে যাওয়া এক শেকড়


এই সম্পর্কিত আরও খবর

মনপুরার উন্নয়নে আশ্বাস নয়, কাজের মাধ্যমে বাস্তবায়ন চান এমপি নয়ন

সরকারের জনকল্যাণমুখী কাজের প্রচারণা ও আলোকিত গফরগাঁও গড়ার লক্ষ্যে মতবিনিময়

রাণীনগরে শুরু হয়েছে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

বোদা উপজেলার মাড়েয়া বাজার বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতি রিপন ও সম্পাদক বাবু

রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবক গ্রেপ্তার

রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবক গ্রেপ্তার

চন্দনাইশ হাশিমপুর বৌদ্ধ বিহারে ডাকাতি

লালমোহনে ৫ কোটি টাকার সাইক্লোন শেল্টার উদ্বোধন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

লালমোহনে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

লন্ডনের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে সফলভাবে ডিগ্রি অর্জন করলেন কুমিল্লার খাদিজা সরকার