শিরোনাম
মুরাদনগরে পৃথক অভিযানে দুই মাদক সম্রাট গ্রেপ্তার মানবতার ফেরিওয়ালা শিল্পপতি আল মুজাহিদ মল্লিক সোনারগাঁও উপজেলাবাসীর আস্থার প্রতীক পল্লী মঙ্গল কর্মসূচীর উদ্যোগে লালবাগে বিনামূল্যে চিকিৎসা,ওষুধ ও চশমা বিতরণ গঙ্গাচড়ায় পাট চাষীদের প্রশিক্ষণ প্রদান জেলেদের সরকারি চাল না দিয়ে মারধরের হুমকির অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযানে ৩৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১ পত্নীতলায় বিড়ালের টিকাদান কর্মসূচি পত্নীতলায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ প্রশংসাপত্র ও স্মারক পেলেন উজ্জল মিয়া
বুধবার ১৭ জুন ২০২৬
বুধবার ১৭ জুন ২০২৬

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আংশিক কমিটিতে সুপার ফাইভে যারা।

প্রকাশিত:রবিবার ২১ ডিসেম্বর ২০২৫ | হালনাগাদ:রবিবার ২১ ডিসেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনের দীর্ঘ সময় পর পাঁচ সদস্যের আংশিক কমিটি অনুমোদন দিয়েছে দলটির জাতীয় নির্বাহী কমিটি। 


শনিবার বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


চলতি বছরের ২৭ সেপ্টেম্বর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে সভাপতি হিসেবে জাকারিয়া তাহের সুমন এবং সাধারণ সম্পাদক হিসেবে আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমের নাম ঘোষণা করা হলেও ‘সুপার ফাইভ’-এর বাকি তিনটি পদ তখন ঘোষণা করা হয়নি।


অনুমোদিত আংশিক কমিটিতে সিনিয়র সহসভাপতি পদে মো. আমিরুজ্জামান ভূইয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. কামরুল হুদা এবং সাংগঠনিক সম্পাদক পদে মো. নজরুল হক ভূইয়া স্বপনের নাম যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে পাঁচ সদস্যের আংশিক কমিটি সম্পন্ন হয়।


দলীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০০৯ সালের ২৪ নভেম্বর। এরপর চলতি বছরের ২ ফেব্রুয়ারি আহ্বায়ক কমিটি গঠন করা হয় এবং প্রায় ১৬ বছর পর গত ২৭ সেপ্টেম্বর সম্মেলন অনুষ্ঠিত হয়।

আংশিক কমিটির সদস্যদের মধ্যে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুল হুদা বর্তমানে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতির দায়িত্বে রয়েছেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সাংগঠনিক সম্পাদক মো. নজরুল হক ভূইয়া স্বপন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের ছাত্র সংসদের সাবেক জিএস।

সিনিয়র সহসভাপতি মো. আমিরুজ্জামান ভূইয়া কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি। এছাড়া তিনি কুমিল্লা মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন।

সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি এবং জেলা বিএনপির সদস্য সচিব ছিলেন।

সভাপতি জাকারিয়া তাহের সুমন কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক। তিনি কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সাবেক সংসদ সদস্য এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ওই আসন থেকেই বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।


এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন বলেন, জাতীয় নির্বাহী কমিটি পাঁচ সদস্যের আংশিক কমিটি অনুমোদন দিয়েছে। পর্যায়ক্রমে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হবে।




আরও খবর




মুরাদনগরে পৃথক অভিযানে দুই মাদক সম্রাট গ্রেপ্তার

মানবতার ফেরিওয়ালা শিল্পপতি আল মুজাহিদ মল্লিক সোনারগাঁও উপজেলাবাসীর আস্থার প্রতীক

পল্লী মঙ্গল কর্মসূচীর উদ্যোগে লালবাগে বিনামূল্যে চিকিৎসা,ওষুধ ও চশমা বিতরণ

এশার নামাজ পড়ে ফিরব’, রাতে নিখোঁজ হয়ে সকালে মিলল নিয়ামুলের মরদেহ!"

বগুড়ায় প্রতিমন্ত্রীর দুর্নীতির সংবাদ প্রকাশে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে মানববন্ধন।

সাতক্ষীরায় জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রশাসক হাবিব

নাসিক প্রশাসকের সঙ্গে চায়না হারবারের বৈঠক, মেগা প্রকল্পে বিনিয়োগে আগ্রহ

গঙ্গাচড়ায় পাট চাষীদের প্রশিক্ষণ প্রদান

জেলেদের সরকারি চাল না দিয়ে মারধরের হুমকির অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

কাজিপুরে ইছামতী নদীতে অজ্ঞাত মরদেহ ঘিরে চাঞ্চল্য

নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযানে ৩৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

পত্নীতলায় বিড়ালের টিকাদান কর্মসূচি

পত্নীতলায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত

‘মুখ দেখে বিচার নয়’—ফেনীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে পুলিশ সুপার

গাইবান্ধা টিভি ফেসবুক পেজে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু


এই সম্পর্কিত আরও খবর

মুরাদনগরে পৃথক অভিযানে দুই মাদক সম্রাট গ্রেপ্তার

মানবতার ফেরিওয়ালা শিল্পপতি আল মুজাহিদ মল্লিক সোনারগাঁও উপজেলাবাসীর আস্থার প্রতীক

পল্লী মঙ্গল কর্মসূচীর উদ্যোগে লালবাগে বিনামূল্যে চিকিৎসা,ওষুধ ও চশমা বিতরণ

এশার নামাজ পড়ে ফিরব’, রাতে নিখোঁজ হয়ে সকালে মিলল নিয়ামুলের মরদেহ!"

বগুড়ায় প্রতিমন্ত্রীর দুর্নীতির সংবাদ প্রকাশে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে মানববন্ধন।

সাতক্ষীরায় জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রশাসক হাবিব

নাসিক প্রশাসকের সঙ্গে চায়না হারবারের বৈঠক, মেগা প্রকল্পে বিনিয়োগে আগ্রহ

গঙ্গাচড়ায় পাট চাষীদের প্রশিক্ষণ প্রদান

জেলেদের সরকারি চাল না দিয়ে মারধরের হুমকির অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

কাজিপুরে ইছামতী নদীতে অজ্ঞাত মরদেহ ঘিরে চাঞ্চল্য