
এম এম ইউসুফ আলী
স্টাফ রিপোর্টার
৩০ জুলাই বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন হয়েছে এতে আবারো সভাপতি পদে নির্বাচিত হয়েছেন কাজী এনামুল হক ফারুক।
কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচনে ভোটগ্রহণ শেষে নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে কাজী এনামুল হক ফারুক ২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
সাধারণ সম্পাদক পদে ইমতিয়াজ আহম্মেদ জিতু ৩৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নির্বাচনের ফলাফলে সহ-সভাপতি পদে সাদিক হোসেন মামুন ও তোহিদ হোসেন মিঠু উভয়ে ৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
সহ-সাধারণ সম্পাদক পদে দেলোয়ার হেসেন আকাইদ ৩৬ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে হুমায়ুন কবির জীবন ৪৯ ভোট, অর্থ সম্পাদক পদে শাহ আলম শফি ৫০ ভোট এবং দপ্তর সম্পাদক পদে ওমর ফারুকী তাপস ৩৪ ভোট পেয়ে নির্বাচিত হন।
এছাড়াও পাঠাগার সম্পাদক পদে জামাল উদ্দিন দামাল ৩২ ভোট, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে আসিফ হোসেন মান্না ৩৪ ভোট এবং সাহিত্য ও ক্রীড়া সম্পাদক পদে দিলীপ মজুমদার ৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রচার সম্পাদক পদে রিপন চন্দ্র দাস বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন জাকারিয়া মানিক (৫৫), রফিকুল ইসলাম খোকন (৫১), ইয়াসমিন রীমা (৪৯), খালেদ সাইফুল্লাহ (৪৪) এবং আনোয়ার হোসেন (৩৮)।
ফলাফল পেয়ে নির্বাচিত সভাপতি কাজী এনামুল হক ফারুক জানান তিনি পূর্বের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নির্বাচিত ও পরাজিত সবাইকে নিয়ে প্রেসক্লাবের উন্নয়নে কাজ করে যাবেন।




























