
। কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শনিবার (১১ জুলাই) ভোররাতে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধীন মথুরাপুর বিওপির একটি টহল দল মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে সদর দক্ষিণ উপজেলার রাজেশপুর ফরেস্ট বাগান এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৯৬ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়।বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সূত্রে আরও জানানো হয়, জব্দকৃত গাঁজা বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ধ্বংস করা হবে। পাশাপাশি সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





























