শিরোনাম
কুমিল্লায় এসআইয়ের বিরুদ্ধে ঘুষ না পেয়ে মামলার মিথ্যা রিপোর্ট দেওয়ার অভিযোগ রায়গঞ্জে জেন্ডার সমতা ও অধিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত আলোকিত সকালের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে নিয়োগ বিজ্ঞপ্তি ঈশ্বরগঞ্জে ভুতুড়ে বিদ্যুৎ বিলের ছড়াছড়ি,অতিষ্ঠ ৭২ হাজার গ্রাহক খোকসায় এক রাতেই দুই স্থানে গরু চুরি,আতঙ্কে কৃষকরা ধুনটে আল-কুরআন একাডেমিক স্কুলে অর্ধ-বার্ষিক পরিক্ষা শুরু মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত গঙ্গাচড়ায় ফ্যাসিবাদের অপতৎপরতা রোধে যুবদল-স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ মিছিল বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বুধবার ২৪ জুন ২০২৬
বুধবার ২৪ জুন ২০২৬

কুমিল্লায় এসআইয়ের বিরুদ্ধে ঘুষ না পেয়ে মামলার মিথ্যা রিপোর্ট দেওয়ার অভিযোগ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ২৪ জুন ২০২৬ | হালনাগাদ:বুধবার ২৪ জুন ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


কুমিল্লার নাঙ্গলকোট থানার সাব-ইন্সপেক্টর (এসআই) নাসরুল্লাহ রুবেলের বিরুদ্ধে ৫০ হাজার টাকা ঘুষ না পেয়ে চুরির মামলার মিথ্যা চূড়ান্ত রিপোর্ট (ফাইনাল রিপোর্ট) আদালতে জমা দেওয়ার অভিযোগ উঠেছে। 


রবিবার (২১ জুন) কুমিল্লা প্রেসক্লাব কমিউনিটি সেন্টারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ অভিযোগ করেন ভুক্তভোগী বাদী মো. আবুল কাশেম গাফুরী।


লিখিত অভিযোগে বাদী জানান, গত বছরের ২০ জুলাই নাঙ্গলকোট উপজেলার চারিজানিয়া গ্রামের বাড়ির বসত ঘর থেকে ৯ ভরির বেশি স্বর্ণালংকার ও নগদ অর্থ লক্ষািধিক টাকা চুরির ঘটনায় দণ্ডবিধির ৩৮০ ধারায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-২০)। মামলার তদন্তভার দেওয়া হয় নাঙ্গলকোট থানার  এসআই নাসরুল্লাহ রুবেলকে। 

তিনি অভিযোগ করেন, তদন্তভার নেওয়ার পর থেকে ওই পুলিশ কর্মকর্তা একদিনের জন্যও ঘটনাস্থল পরিদর্শন করেননি এবং মামলার কোনো সাক্ষীর জবানবন্দিও রেকর্ড করেননি।


বাদী আবুল কাশেম গাফুরী আরও অভিযোগ করেন, মামলার অগ্রগতি নিয়ে কথা বলতে গেলে তদন্তকারী কর্মকর্তা বারবার সময়ক্ষেপণ করেন এবং মামলাটি পক্ষে দেওয়ার কথা বলে তাঁর কাছে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন। ঘুষ দিতে কালক্ষেপণ করায় গত বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর ১টা ৩০ মিনিটে এসআই নাসরুল্লাহ রুবেল বাদীর ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরে একটি বার্তা পাঠান। বার্তায় তিনি লিখেন, 'আসসালামুআলাইকুম ভাই, আপনার মামলার রিপোর্ট পাঠানো হয়েছে কিন্তু সরি মামলা আপনার পক্ষে প্রমাণ করতে পারলাম না। আপনি চাইলে নারাজি দিয়েন।'


সংবাদ সম্মেলনে বাদী গাফুরি ক্ষোভ ও হতাশা প্রকাশ করে বলেন, একজন তদন্তকারী কর্মকর্তা ঘটনাস্থলে না গিয়ে, সাক্ষীদের বক্তব্য না নিয়ে এবং বাদীর জবানবন্দি ছাড়া কীভাবে আদালতে চূড়ান্ত রিপোর্ট জমা দিতে পারেন? তিনি দাবি করেন, বিবাদী পক্ষ দ্বারা অনৈতিকভাবে প্রভাবিত হয়ে এসআই রুবেল এই মিথ্যা ও বানোয়াট রিপোর্ট দাখিল করেছেন। এর ফলে তিনি আদালতে ন্যায়বিচার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা করছেন। 


ঘুষ দাবি ও তদন্ত না করে ফাইনাল রিপোর্ট দেওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে তদন্তকারী কর্মকর্তা এসআই নাসরুল্লাহ রুবেল বলেন, আমার বিরুদ্ধে আনীত ঘুষের অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। মামলার তদন্তের স্বার্থে যা যা করণীয়, সব আইন মেনেই আদালতে ফাইনাল রিপোর্ট পাঠানো হয়েছে।


এদিকে এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে কুমিল্লা জেলা পুলিশ সুপার (এসপি) বরাবর একটি লিখিত আবেদনও করেছেন চারিজানিয়া গ্রামের বাসিন্দা আবুল কাশেম গাফুরী। ভুক্তভোগী পরিবারটি এই বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন মহলের  হস্তক্ষেপ কামনা করেছেন।


আরও খবর




কুমিল্লায় এসআইয়ের বিরুদ্ধে ঘুষ না পেয়ে মামলার মিথ্যা রিপোর্ট দেওয়ার অভিযোগ

রায়গঞ্জে জেন্ডার সমতা ও অধিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সীতাকুণ্ডে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার,

বোদায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ৬ নং মাড়েয়া বামনাহাট ইউনিয়নের শাখার পক্ষ থেকে সেলা মেশিন বিতরণ

নড়াইলে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি

আলোকিত সকালের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে নিয়োগ বিজ্ঞপ্তি

ঈশ্বরগঞ্জে ভুতুড়ে বিদ্যুৎ বিলের ছড়াছড়ি,অতিষ্ঠ ৭২ হাজার গ্রাহক

খোকসায় এক রাতেই দুই স্থানে গরু চুরি,আতঙ্কে কৃষকরা

ধুনটে আল-কুরআন একাডেমিক স্কুলে অর্ধ-বার্ষিক পরিক্ষা শুরু

মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত

অপপ্রচার ও শিষ্টাচারবর্হিভূত রাজনীতির বিরুদ্ধে রাণীনগরে যুবদলের প্রতিবাদ মিছিল

ছাতকে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে পাওয়ার টিলার ও ভার্মি কম্পোস্ট বিতরণ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ও ছাএলীগের নাশকতার প্রতিবাদে সুনামগঞ্জে যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

রায়গঞ্জে জেন্ডার সমতা ও অধিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সীতাকুণ্ডে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার,

বোদায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ৬ নং মাড়েয়া বামনাহাট ইউনিয়নের শাখার পক্ষ থেকে সেলা মেশিন বিতরণ

নড়াইলে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি

ঈশ্বরগঞ্জে ভুতুড়ে বিদ্যুৎ বিলের ছড়াছড়ি,অতিষ্ঠ ৭২ হাজার গ্রাহক

খোকসায় এক রাতেই দুই স্থানে গরু চুরি,আতঙ্কে কৃষকরা

ধুনটে আল-কুরআন একাডেমিক স্কুলে অর্ধ-বার্ষিক পরিক্ষা শুরু

মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত

অপপ্রচার ও শিষ্টাচারবর্হিভূত রাজনীতির বিরুদ্ধে রাণীনগরে যুবদলের প্রতিবাদ মিছিল