শিরোনাম
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬

কুমিল্লায় পণ্যবাহী ভ্যানে ইয়াবার বড় চালান, কয়েক কোটি টাকার ইয়াবা উদ্ধার করে পুলিশ

প্রকাশিত:বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

মোতালেব হোসেন(কুমিল্লা)। লবণের বস্তার আড়ালে অভিনব কৌশলে পাচার করা বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে একটি কাভার্ড ভ্যান থেকে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৮০ লাখ টাকা।বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে কুমিল্লা জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।পুলিশ জানায়, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালায়। প্রথমে গাড়িটিকে সাধারণ পণ্যবাহী যানবাহন মনে হলেও গভীর তল্লাশিতে বেরিয়ে আসে মাদকের বড় চালান।তল্লাশিতে দেখা যায়, কাভার্ড ভ্যানটিতে বিপুল পরিমাণ লবণের বস্তা বোঝাই করা ছিল। এসব বস্তার আড়ালে এবং গাড়ির বিভিন্ন অংশে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা হয়েছিল ইয়াবাগুলো। দীর্ঘ সময় ধরে অভিযান চালিয়ে ডিবি সদস্যরা মোট ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন।সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, “মাদক কারবারিরা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে প্রতিনিয়ত নতুন নতুন কৌশল অবলম্বন করছে। তবে গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় এসব চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে।”তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে কুমিল্লা জেলা পুলিশের অবস্থান জিরো টলারেন্স। মাদক পাচার ও ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।”পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ইতোমধ্যে পাঁচজনকে গ্রেপ্তারের লক্ষ্যে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।সংবাদ সম্মেলনে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) কর্মকর্তা এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও খবর

মুকুটনাইট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুরেন্দ্র-স্নেহলতা ফাউন্ডেশনের শিক্ষা সামগ্রী বিতরণ

মালয়েশিয়া থেকে ফেরা হলো না বাড়ি, বগুড়ায় পৌঁছেই প্রবাসীর মৃত্যু

কুমিল্লার আলোচিত শিবির নেতা জিসানের পক্ষে আইনি কার্যক্রমে যুক্ত দুই এপিপির নিয়োগ বাতিল

কালিয়াকৈরে পোশাক কারখানার পানি পানে শতাধিক শ্রমিক অসুস্থ

কুমিল্লায় পণ্যবাহী ভ্যানে ইয়াবার বড় চালান, কয়েক কোটি টাকার ইয়াবা উদ্ধার করে পুলিশ

ডুয়েটে গবেষণার অর্জন ও সম্ভাবনা নিয়ে ‘অ্যানুয়াল পেপার মিট’ অনুষ্ঠিত

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি চকরিয়া'র সভাপতি মনসুর মহসিন ও ইউসুফ সম্পাদক মনোনীত

মুরাদনগরে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

কাউনিয়া ‘স্বপ্নসারথি’ কিশোরীদের ১ম পর্বের সমাপনী ও সনদ বিতরণ

মাগুরায় ছাত্রী হয়রানির অভিযোগ তুলে শিক্ষকের শাস্তি দাবিতে বিক্ষোভ

নাঙ্গলকোটে সরকারি সড়ক পুনরুদ্ধারে এসিল্যান্ডের উচ্ছেদ অভিযান

মুরাদনগরে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

কুকুর ধরলো চোর!

শ্যামলীতে পিএমকের ফ্রি চিকিৎসাসেবা পেলেন ৫ শতাধিক মানুষ

পোরশায় গাঙ্গুরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

এই সম্পর্কিত আরও খবর