
মোহাম্মদ আবদুর রহিম, কুমিল্লা দক্ষিণঃ
লাকসাম সাংবাদিক ইউনিয়নের সদস্য ও লাকসাম টিভির বার্তা সম্পাদক সাংবাদিক জাহিদ আনোয়ার শান্তর বাবা মো. মোকলেছুর রহমান দুলাল (৫৩) ইন্তেকাল করেছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত্যুকালে তিনি ২ ছেলে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার রাত ৮টায় এলাইচ গ্রামে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।
পরে রাত ৯টায় গুনতি গ্রামে ২য় জানাযা শেষে তাঁকে দাফন করা হবে।
মো. মোকলেছুর রহমান দুলালের মৃত্যুতে লাকসাম প্রেসক্লাব সভাপতি এ্যাডভোকেট মোঃ বদিউল আলম সুজন, সাধারণ সম্পাদক ফারুক আল শারাহ, লাকসাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি জাফর আহমদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুর রহিম, লাকসাম প্রেসক্লাব সাবেক সভাপতি আব্দুল কুদ্দুছ, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান দুলাল, সাংগঠনিক সম্পাদক মিজানুর রশিদ ও লাকসাম সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সেলিম চৌধুরী হীরাসহ স্থানীয় সাংবাদিকরা গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
মরহুমের জানাযা ও দাফনে আত্মীয়স্বজন, সহকর্মী, শুভাকাঙ্ক্ষীসহ সর্বস্তরের মানুষের উপস্থিতি কামনা করেছে পরিবার।





























