শিরোনাম
অসুস্থ জামায়াত কর্মী সাজুকে দেখতে রাজশাহী মেডিকেলে ডা. জাহাঙ্গীর বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবি; রাজশাহীতে দুই আসামি গ্রেপ্তার পদ্মা পাড়ে নগরবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়, এনসিপি প্রার্থী মোবাশ্বেরের গণসংযোগ শুরু কুতুব শাহী মসজিদের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভিড়, নেই প্রয়োজনীয় নাগরিক সুবিধা চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট কুমিল্লার শ্রেষ্ঠ পিআইও লাকসামের আহমদ উল্লাহ সবুজ ২৮শে অক্টোবর ২০০৬ বর্বর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা,দোয়া ও বিক্ষোভ মিছিল মুরাদনগরে চোরাই সিএনজি সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
শনিবার ৩১ অক্টোবর ২০২৬
শনিবার ৩১ অক্টোবর ২০২৬

লাকসামে ভয়াবহ অগ্নিকাণ্ডে কনফেকশনারির ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ৩১ আগস্ট ২০২৬ | হালনাগাদ:সোমবার ৩১ আগস্ট ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


মোহাম্মদ আবদুর রহিম, কুমিল্লা দক্ষিণঃ


কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ‘কমভিউ কনফেকশনারি’ নামের একটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।


এতে দোকানে থাকা প্রায় ১২ থেকে ১৫ লাখ টাকার মালামাল ও ব্যবসার পুঁজি পুড়ে ছাই হয়েছে বলে দাবি করেছেন দোকানটির স্বত্বাধিকারী মমিনুল ইসলাম।


রোববার রাত ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 


জানা গেছে, সরকারি নির্দেশনা অনুযায়ী রাত ৮টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান মমিনুল ইসলাম। পরে রাতে ওষুধ কিনতে বাজারে আসা এক ক্রেতা দোকানটিতে আগুন জ্বলতে দেখে দ্রুত জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন।


খবর পেয়ে লাকসাম ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিস কর্মীরা পার্শ্ববর্তী পুকুর থেকে পাইপের মাধ্যমে পানি এনে আগুন নেভানোর কার্যক্রম চালান।


স্থানীয়দের সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ফলে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়তে পারেনি।


বিশেষ করে, আগুন পাশের অপু মার্কেটের অন্যান্য দোকানে ছড়িয়ে পড়লে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল।


ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় সম্ভাব্য বড় ধরনের বিপর্যয় থেকে জংশন বাজার রক্ষা পেয়েছে বলে স্থানীয়রা জানান।


প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ তদন্তের পর জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


এদিকে, ক্ষতিগ্রস্ত দোকানটি কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশে হওয়ায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের গাড়ি ও সরঞ্জাম ব্যবহারের কারণে সড়কে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়। প্রায় এক ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল পুনরায় শুরু হয়।


অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে চরম বিপাকে পড়েছেন দোকানটির স্বত্বাধিকারী মমিনুল ইসলাম। তিনি জানান, দীর্ঘদিনের সঞ্চয় ও ব্যবসার মূলধন দিয়ে দোকানে বিপুল পরিমাণ পণ্য তুলেছিলেন।


আগুনে সবকিছু পুড়ে যাওয়ায় নতুন করে ব্যবসা শুরু করা তার জন্য কঠিন হয়ে পড়েছে।


ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে মজির আহমেদ ও মোশাররফ হোসেন মশু


অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন লাকসাম পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মজির আহমেদ ও বিএনপি নেতা মোশারফ হোসেন মশু। তারা ক্ষতিগ্রস্ত দোকানটি ঘুরে দেখেন এবং ব্যবসায়ী মমিনুল ইসলামের খোঁজখবর নেন। 


এ সময় তারা তাকে সান্ত্বনা দেওয়ার পাশাপাশি সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।


আলহাজ্ব মজির আহমেদ বলেন, “আল্লাহর ইচ্ছায় সব হয়েছে। আমরা সবাই মিলে সহযোগিতা করলে সে (মমিনুল) আবার ঘুরে দাঁড়াতে পারবে।”


অন্যদিকে, বিএনপি নেতা মোশারফ হোসেন মশু বলেন, “আগামী ৪ তারিখে স্থানীয় সংসদ সদস্য মো. আবুল কালাম লাকসামে এলে তাকে ঘটনাস্থল পরিদর্শনের ব্যবস্থা করা হবে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী যাতে আবারও ব্যবসা শুরু করে ঘুরে দাঁড়াতে পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”


স্থানীয়রা জানান, মমিনুল ইসলামের দোকানটি পুড়ে যাওয়ায় তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। 


এ অবস্থায় তার ব্যবসা পুনরায় চালু করতে সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের সহযোগিতা প্রয়োজন।


এদিকে, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মমিনুল ইসলামের পাশে দাঁড়িয়ে তাকে পুনরায় স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সহযোগিতার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।


আরও খবর




অসুস্থ জামায়াত কর্মী সাজুকে দেখতে রাজশাহী মেডিকেলে ডা. জাহাঙ্গীর

বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবি; রাজশাহীতে দুই আসামি গ্রেপ্তার

পদ্মা পাড়ে নগরবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়, এনসিপি প্রার্থী মোবাশ্বেরের গণসংযোগ শুরু

বগুড়ায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতির

নিষেধাজ্ঞা শেষ না হতেই মা ইলিশ শিকারে জেলেরা-অভিযানে কোস্টগার্ড বিপুল পরিমাণ জাল আটক

রাজারহাটে জরাজীর্ণ ঘরে নিভৃতে বাস করা ৭৮ বছরের বৃদ্ধা ফুলো রানী দেবের পাশে বিএনপি ও অঙ্গসংগঠন

মুরাদনগরে সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা

রাণীনগরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

রাঙ্গাবালীতে জেলেদের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ করা হয় প্রদৃপ্ত প্রকল্পের আওতায়

রিকশা নষ্ট হওয়ায় কলেজে যাওয়া বন্ধ, প্রতিবন্ধী আবু সাঈদের পাশে ইউএনও

মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তজেলা চোর চক্রের তিন সদস্য আটক

ঘাটাইলে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

ঘুষ কেলেঙ্কারিতে বোদা ভূমি অফিস: ৩ কর্মচারীর ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল

ভৈরবে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার

গাজীপুর মধ্যরাত্রে প্রেস ক্লাবের নির্বাচন স্থগিত: সাংবাদিকদের তীব্র ক্ষোভ

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

বগুড়ায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতির

নিষেধাজ্ঞা শেষ না হতেই মা ইলিশ শিকারে জেলেরা-অভিযানে কোস্টগার্ড বিপুল পরিমাণ জাল আটক

রাজারহাটে জরাজীর্ণ ঘরে নিভৃতে বাস করা ৭৮ বছরের বৃদ্ধা ফুলো রানী দেবের পাশে বিএনপি ও অঙ্গসংগঠন

মুরাদনগরে সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা

রাণীনগরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

রাঙ্গাবালীতে জেলেদের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ করা হয় প্রদৃপ্ত প্রকল্পের আওতায়

রিকশা নষ্ট হওয়ায় কলেজে যাওয়া বন্ধ, প্রতিবন্ধী আবু সাঈদের পাশে ইউএনও

মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তজেলা চোর চক্রের তিন সদস্য আটক

ঘাটাইলে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

ঘুষ কেলেঙ্কারিতে বোদা ভূমি অফিস: ৩ কর্মচারীর ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল