শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত
সোমবার ২৭ জুলাই ২০২৬
সোমবার ২৭ জুলাই ২০২৬

লালমোহনে কোরবানিকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন কামাররা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ২৫ মে ২০২৬ | হালনাগাদ:সোমবার ২৫ মে ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


জেলা প্রতিনিধি (ভোলা):

দুয়ারে কড়া নাড়ছে পবিত্র ঈদুল আজহা। এই ঈদে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে বিভিন্ন প্রকার গবাদি পশু কোরবানি দেবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। পশু কোরবানিতে প্রয়োজন হয় দা, বটি, ছুরি ও দামাসহ বিভিন্ন ধরনের লৌহজাত সামগ্রীর। এসব লৌহজাত সামগ্রী তৈরিতে বর্তমানে ব্যাপক ব্যস্ত সময় পার করছেন ভোলার লালমোহন উপজেলার কামাররা। যেন কারওই দম ফেলানোর সময় নেই। কেউ হাতুড়ি দিয়ে আগুনে পোড়া লোহা পিটিয়ে তৈরি করছেন দা, বটি, ছুরি ও দামাসহ বিভিন্ন ধরনের লৌহজাত সামগ্রী। প্রকারভেদে এসবের দাম দুইশত থেকে এক হাজার টাকা পর্যন্ত। আবার কেউ পুরনো দা, বটি এবং ছুরিতে শান দিচ্ছেন। যা ৫০ থেকে ১০০ টাকার মধ্যেই করা হয়। গত এক সপ্তাহ ধরে টুংটাং শব্দে মুখর হয়ে উঠেছে এই উপজেলার কামার পাড়াগুলো। পৌরশহর থেকে গ্রামের হাঁট-বাজার, সবখানেই এখন কামারদের যেন বিরামহীন ব্যস্ততা। তবে বছরের অন্য সময় কামারদের তেমন কাজ থাকে না। তখন অলস সময় কাটাতে হয় তাদের।

লালমোহন পৌরশহরের কামারপট্টির বাবুল কর্মকার জানান, ছোট বেলায়ই বাবার কাছ থেকে এ কাজ শিখেছি। গত প্রায় ৪২ বছর ধরে আমি নিজেই করছি এ কাজ। বছরের অন্যান্য সময়ের তুলনায় কোরবানি ঈদে কাজ বেশি থাকে। যার জন্য আমরা এই সময়ের অপেক্ষায় থাকি। গত এক সপ্তাহ ধরে কাজের অনেক চাপ রয়েছে। কাজের এই চাপ থাকবে কোরবানির আগের দিন পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে মধ্যরাত পর্যন্ত একটানা চলে নতুন সরঞ্জাম বানানোসহ পুরাতন দা, ছুরি, বটিতে শান দেওয়া, একইসঙ্গে বিক্রিও। বর্তমানে প্রতিদিন দৈনিক ১৫ হাজার থেকে ২০ হাজার টাকার মালামাল বিক্রি করতে পারি। এ বছর লোহার দাম কিছুটা কম। তাই আশা করছি ভালো লাভবান হতে পারবো।

সুশীল কর্মকার নামে ওই এলাকার আরেক কামার বলেন, বছরের অন্য সময় তেমন কাজ থাকে না। কোরবানির ঈদের আগের এক সপ্তাহ ধরে ভালো কাজ থাকে। তখনই ব্যস্ততা বাড়ে, আর ভালো আয়ও হয়। তবে বছরের অন্য সময় আয়ের পরিমাণ কমে যায়। তখন কেবল পাঁচশত থেকে ছয়শত টাকা উপার্জন করতে পারি। যে কারণে পরিবার-পরিজন নিয়ে অভাব-অনটনে দিন পার করতে হয়। এছাড়া পৌরশহরে ঘর ভাড়া নিয়ে দোকান করায় অনেক টাকা বেশি খরচ হচ্ছে। তাই সরকারি উদ্যোগে পৌরশহরের ভেতর নির্দিষ্টস্থানে একটি কামার পল্লী নির্মাণ করা হলে আমাদের খরচ অনেকটা কমবে। একইসঙ্গে সরকারের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করা হলে আমাদের জীবনমানের উন্নয়ন হবে আর টিকে থাকবে এই কামার শিল্প।

এ বিষয়ে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক জানান, পৌরশহরের মধ্যে কামার পল্লী গঠনের জন্য কামারদের পক্ষ থেকে আবেদন করা হলে বিষয়টি বিবেচনা করে দেখা হবে। তাছাড়া মুলধনের জন্য জেলা ক্ষুদ্র কুটির শিল্পে ঋণের জন্য আবেদন করলে তারা কামার শিল্পের জন্য ঋণের ব্যবস্থা করবে।


আরও খবর




ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত