শিরোনাম
লালমোহনে মা-ছেলে ক্যান্সারে আক্রান্ত ! ছেলেকে বাঁচাতে মায়ের আকুতি পত্নীতলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন রূপগঞ্জে ৪ মাদকসেবীর বিভিন্ন মেয়াদে সাজা জামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন: নির্বাচনী প্রচারণা শুরু করলেন যুবদল নেতা জাকির হোসেন বাবু পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ দক্ষিণ আইচা বাজার মুদি ব্যবসায়ী সমিতির নির্বাচন,সভাপতি জাকির ও সম্পাদক জাহের চন্দনাইশে হিজরি নববর্ষ উদযাপন পরিষদের আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত টাঙ্গাইলে ৫ লাখ ২৪ হাজার ১৮৮ শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল সুষ্ঠু ও সুশৃঙ্খল পরীক্ষা চান রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ইতালিতে ট্রিপল মার্ডার: সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা
রবিবার ২৮ জুন ২০২৬
রবিবার ২৮ জুন ২০২৬

লালমোহনে মা-ছেলে ক্যান্সারে আক্রান্ত ! ছেলেকে বাঁচাতে মায়ের আকুতি

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ২৮ জুন ২০২৬ | হালনাগাদ:রবিবার ২৮ জুন ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


জাহিদ দুলাল, জেলা প্রতিনিধি (ভোলা):

৫২ বছর বয়সী এক মা মোসা. মমতাজ বেগম| তিনি গত এক বছর ধরে ভুগছেন ব্রেস্ট ক্যান্সারে| ২০২৫ সালের জুন মাসের প্রথম দিকে তার ক্যান্সার ধরা পড়ে| তাকে দেখতে চাকরি থেকে ছুটি নিয়ে ঢাকায় ছুটে যান বড় ছেলে মো. জাবের (৩০)| সেখানে যাওয়ার পর শারীরিকভাবে অসুস্থতা বোধ করেন জাবেরও| এরপর তিনিও চিকিৎসকের শরণাপন্ন হন| পরীক্ষা-নিরীক্ষায় জাবেরেরও ফুসফুস ক্যান্সার শনাক্ত হয়| একই মাসে এক নির্মম-নিষ্ঠুর বাস্তবতার মুখোমুখি হন মা-ছেলে| শুরু হয় দু’জনের বাঁচার সংগ্রাম| গত এক বছরে মা-ছেলের চিকিৎসা আর পরীক্ষা-নিরীক্ষায় ব্যয় হয়ে গেছে প্রায় ১৭ লাখ টাকা| তবে নিজে ক্যান্সারে আক্রান্ত হয়েও নিজের বাঁচার চিন্তা না করে ছেলেকে বাঁচাতে চান মা মমতাজ বেগম| মায়েরা হয়তো আসলেই এমনই হন| মমতাজ বেগম নিজের পেছনে অর্থ ব্যয় করতে নিষেধ করছেন সন্তান-¯^জনদের| তিনি চাচ্ছেন তার ছেলে জাবেরই যেন চিকিৎসার মাধ্যমে পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন| এমনই এক করুণ পরিস্থিতির শিকার হওয়া ওই দুই মা-ছেলে ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৪ ন¤^র ওয়ার্ডের পূর্ব চতলা (জনতা বাজার) এলাকার হামিদ পাটোয়ারী বাড়ির বাসিন্দা|

মমতাজ বেগমের ছোট ছেলে মো. জোবায়ের জানান, ২০২৫ সালের জুন মাসের প্রথম দিকে মায়ের ব্রেস্টে একটি ছোট টিউমার দেখা দেয়| এরপর তাকে দ্রুত ঢাকার একটি হাসপাতালে নিয়ে যাই| সেখানে পরীক্ষা-নিরীক্ষায় মায়ের ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ে| পরে চিকিৎসকদের পরামর্শে দ্রুত তা অপারেশন করা হয়| অসুস্থ মাকে দেখতে চট্টগ্রামে গার্মেন্টেসে চাকরি করা আমার বড় ভাই জাবের ছুটি নিয়ে ঢাকায় চলে যান| তবে সেখানে যাওয়ার পর জাবেরের শারীরিক অবস্থা খারাপ অনুভব করায় তিনিও একটি হাসপাতালে গিয়ে চিকিৎসকের শরণাপন্ন হন| সেখানের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তার ফুসফুস ক্যান্সার শনাক্ত করেন| মায়ের পরে ভাইয়েরও ক্যান্সার, এতে করে আমরা পুরোপুরি ভেঙে পড়ি|

তিনি জানান, এ পর্যন্ত মাকে আটটি কেমোথেরাপি এবং পনেরটি রেডিওথেরাপি দেয়া হয়েছে| আর ভাই  জাবেরকে প্রথমে দেশে চারটি কেমোথেরাপি দেয়া হয়| তবে এতে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ভারতের একটি হাসপাতালে নেয়া হয়| সেখানের চিকিৎসক ইমিউনোথেরাপি দেয়ার কথা বলেন| অর্থাভাবে সেখানে আর ভাইয়ের চিকিৎসা করা যায়নি| যার জন্য তাকে আবার দেশে ফিরে আসতে হয়| দেশে আসার পর ঢাকার একটি হাসপাতালে তাকে একটি ইমিউনোথেরাপি দেয়া হয়েছে, এখনো আরও তিনটি ইমিউনোথেরাপি দিতে হবে| তবে এখন আর কোনোভাবেই অর্থের জোগাড় করতে পারছি না| কারণ এরইমধ্যে মা এবং ভাইয়ের পরীক্ষা-নিরীক্ষা আর চিকিৎসায় ৬৪ শতাংশ জমি বিক্রি করে আর আত্মীয়-¯^জনদের সহযোগিতায় প্রায় ১৭ লাখ টাকা ব্যয় হয়ে গেছে| এখন বসতভিটা ছাড়া আমাদের আর কোনো সম্পদ নেই| মা আর ভাইয়ের চিকিৎসা নিয়ে এখন চরম দুশ্চিন্তায় রয়েছি| সামনের দিকে কিভাবে মা আর ভাইয়ের চিকিৎসা করাবো?

তিনি আরও জানান, বাবা বৃদ্ধ এবং শারীরিকভাবেও অসুস্থ্য| তিনি এখন কাজ করতে পারেন না| যার জন্য খুব অল্প বয়সেই আমার বড় ভাই জাবেরকে সংসারের হাল ধরতে হয়েছে| সুস্থ্য থাকতে তিনিই গার্মেন্টেসে চাকরি করে  যা বেতন পেতেন তা দিয়েই সুন্দরভাবে সংসার চালাতেন| এছাড়া আমার ভাইও বিভিন্ন সময় অসহায় মানুষকে সহযোগিতা করতেন| এখন তিনি নিজেই অসহায় হয়ে পড়েছেন| বর্তমানে কোনোভাবে অর্থের জোগাড় করতে না পারায় মা বলছেন- আমাকে আর চিকিৎসা করানোর দরকার নেই| আমার বয়স হয়েছে, আমি আর বাঁচবোই বা কত বছর! সবাই মিলে যেন জাবেরের চিকিৎসাটাই করাই| তা তো আর হয় না, চোখের সামনে মাকেই বা ধুঁকে ধুঁকে কিভাবে মারা যেতে দেখবো? 

জোবায়ের জানান, এখন মা এবং ভাইয়ের পুরোপুরি চিকিৎসা করাতে হলে আরও অন্তত ২০ লাখ টাকার দরকার| এত টাকা কই পাবো, এসব নিয়ে পরিবারের সবাই চরম হতাশাগ্রস্ত| তবে সরকারি-বেসরকারি সংস্থা, সমাজের বিত্তবান ও দেশ-বিদেশের মানবিক মানুষজনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা পেলে হয়তো মা এবং ভাই সঠিক চিকিৎসার মাধ্যমে পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন| আমার মা এবং ভাইয়ের চিকিৎসা ব্যয়ে সহযোগিতা করতে চাইলে ০১৭২৭০১৩৩০৭ (বিকাশ ব্যক্তিগত) এবং ০১৭৯৫০৮০০১৬ (নগদ ব্যক্তিগত) ন¤^রে যোগাযোগের বিনীত অনুরোধ করছি|

এ বিষয়ে লালমোহন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ বলেন, মা-ছেলে ক্যান্সার আক্রান্ত-এটি অত্যন্ত হৃদয় বিদারক ঘটনায়| দ্রুত সময়ের মধ্যে জাতীয় সমাজকল্যাণ পরিষদের যে অনুদান রয়েছে তা যেন তার পান সেজন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করবো|


আরও খবর




লালমোহনে মা-ছেলে ক্যান্সারে আক্রান্ত ! ছেলেকে বাঁচাতে মায়ের আকুতি

পত্নীতলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

রূপগঞ্জে ৪ মাদকসেবীর বিভিন্ন মেয়াদে সাজা

জামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন: নির্বাচনী প্রচারণা শুরু করলেন যুবদল নেতা জাকির হোসেন বাবু

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

দক্ষিণ আইচা বাজার মুদি ব্যবসায়ী সমিতির নির্বাচন,সভাপতি জাকির ও সম্পাদক জাহের

চন্দনাইশে হিজরি নববর্ষ উদযাপন পরিষদের আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

টাঙ্গাইলে ৫ লাখ ২৪ হাজার ১৮৮ শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল

শরণখোলায় পল্লী বিদ্যুতের ‘ভুতুড়ে’ বিলে দিশেহারা গ্রাহক: রিডিং ছাড়াই মনগড়া বিলের অভিযোগ

বোদায় বজ্রপাতে নিহত- ১

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত২

সাতক্ষীরায় ১৬ মাসে জব্দ ১২৬ কোটি টাকার চোরাচালানি পণ্য, ধ্বংস করা হলো ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

কটিয়াদী হাসপাতালের গেটের পাশে চিকিৎসা বর্জ্য; জনস্বাস্থ্য হুমকির মুখে

সুষ্ঠু ও সুশৃঙ্খল পরীক্ষা চান রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর

শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


এই সম্পর্কিত আরও খবর

পত্নীতলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

রূপগঞ্জে ৪ মাদকসেবীর বিভিন্ন মেয়াদে সাজা

জামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন: নির্বাচনী প্রচারণা শুরু করলেন যুবদল নেতা জাকির হোসেন বাবু

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

দক্ষিণ আইচা বাজার মুদি ব্যবসায়ী সমিতির নির্বাচন,সভাপতি জাকির ও সম্পাদক জাহের

চন্দনাইশে হিজরি নববর্ষ উদযাপন পরিষদের আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

টাঙ্গাইলে ৫ লাখ ২৪ হাজার ১৮৮ শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল

শরণখোলায় পল্লী বিদ্যুতের ‘ভুতুড়ে’ বিলে দিশেহারা গ্রাহক: রিডিং ছাড়াই মনগড়া বিলের অভিযোগ

বোদায় বজ্রপাতে নিহত- ১

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত২