
জেলা প্রতিনিধি (ভোলা):
ভোলার লালমোহন পৌরসভা বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক কাজী হাসানুজ্জামানের রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট ২০২৬) বিকেলে লালমোহন উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, লালমোহন উপজেলা শাখার আয়োজনে এ উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
ভোলা জেলা যুবদলের সহ-সভাপতি ও লালমোহন উপজেলা যুবদলের সভাপতি শাহীনুল ইসলাম কবির হাওলাদারের সভাপতিত্বে এবং লালমোহন উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ বশির হাওলাদারের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক যুগ্ম আহবায়ক সোহেল মো. আজিজ শাহীন পাটোয়ারী, মো. শফিউল্লাহ হাওলাদার, অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন এবং লালমোহন পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান বাবুল পাটোয়ারী প্রমুখ।
অনুষ্ঠানের আয়োজকরা জানান, লালমোহন পৌরসভা বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক কাজী হাসানুজ্জামান বর্তমানে চীনে চিকিৎসাধান অবস্থায় রয়েছেন। দুই নেতার সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া ও মোনাজাতের উদ্দেশ্যেই এ বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় নেতৃবৃন্দ ও উপস্থিত মুসল্লিরা ছাদেক মিয়া জান্টু ও কাজী হাসানুজ্জামানের দ্রুত রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করেন।
আলোচনা সভা শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন করিমরোড জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুহাম্মদ সানাউল্লাহ।





























