শিরোনাম
শেরপুরে গণশুনানি,৯৯ জনকে আর্থিক সহায়তা দিল জেলা প্রশাসন পত্নীতলায় বেইজলাইন সার্ভের তথ্য নিয়ে মতবিনিময় সভা বান্দরবানে সাঙ্গু নদীরপথে অবৈধভাবে বাঁশ পাচার : সেনাবাহিনীর অভিযানে আটক ১ টাঙ্গাইলে শিশু পুত্র হত্যার দায়ে সৎ মায়ের যাবজ্জীবন রূপগঞ্জে মাদক সেবনের দায়ে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার সংবাদ প্রকাশের পর অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের অনিয়মের অভিযোগ আমলে নিলেন জেলা প্রশাসক,শুনানির নোটিশ জারি মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবি,সাতক্ষীরার কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার নাঙ্গলকোটে আইটপাড়া আলিম মাদ্রাসায় টানা দুই বছর শতভাগ শিক্ষার্থী ফেল,শিক্ষার মান নিয়ে প্রশ্ন সড়কে অবৈধ হকার উচ্ছেদে লাকসামে ইউএনওকে স্মারকলিপি
বৃহস্পতিবার ০৫ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার ০৫ নভেম্বর ২০২৬

লেকের পানিতে মিশছে গুলশান-বনানীর পয়ঃবর্জ্য

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ২৯ এপ্রিল ২০২৬ | হালনাগাদ:বুধবার ২৯ এপ্রিল ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

রাজধানীর বুক চিরে বয়ে যাওয়া গুলশান, বনানী ও বারিধারা লেকগুলো একসময় ছিল নাগরিক প্রশান্তির ফুসফুস। লেকপাড়ের বাড়িগুলোর চাহিদা ছিল আকাশচুম্বী, আর দখিনা বাতাসের টানে মানুষ সেখানে সপরিবারে ঘুরতে আসত। কিন্তু সেই আভিজাত্য এখন অতীত। বর্তমানে এসব এলাকার লেকগুলো পরিণত হয়েছে উন্মুক্ত নর্দমায়। অভিজাত ভবনের পয়ঃবর্জ্য সরাসরি লেকে পড়ায় ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ, যা অতিষ্ঠ করে তুলেছে জনজীবন।


ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) এক জরিপে দেখা গেছে, গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকার প্রায় ৮৫ শতাংশ বাড়িরই নিজস্ব কোনো পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নেই। জরিপ করা ৩ হাজার ৮৩০টি বাড়ির মধ্যে ২ হাজার ২৬৫টি বাড়ির পয়ঃবর্জ্য সরাসরি উন্মুক্ত নালা বা লেকে গিয়ে পড়ছে। 


নিয়ম অনুযায়ী প্রতিটি বাড়িতে সেপটিক ট্যাংক থাকার কথা থাকলেও অধিকাংশ মালিক আইন অমান্য করে সংযোগ দিয়েছেন সিটি করপোরেশনের ড্রেনে।


বিলাসবহুল এসব এলাকার বাসিন্দারা এখন নিজেদের বারান্দায় বসতে পারেন না। তীব্র গন্ধে সবসময় জানালা বন্ধ রাখতে হয়। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, যে লেকটি হতে পারত প্রশান্তির উৎস, সেটি এখন ময়লার ভাগাড়। লেকপাড় দিয়ে এখন নাক চেপে হাঁটতে হয়। শুধু অভিজাত এলাকা নয়, এই দূষণের প্রভাব পড়ছে পার্শ্ববর্তী বাড্ডা, শাহজাদপুর ও মহাখালী এলাকাতেও।


২০২৩ সালে তৎকালীন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম লেকের দূষণ রোধে অভিযান চালিয়েছিলেন। অনেক বাড়ির অবৈধ সংযোগে কলাগাছ ঢুকিয়ে দিয়ে তা বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে সেই উদ্যোগ দীর্ঘস্থায়ী হয়নি। 


সরেজমিনে দেখা গেছে, অভিযানের পরপরই সেই কলাগাছ সরিয়ে ফেলা হয়েছে এবং আগের মতোই বর্জ্য মিশছে লেকের পানিতে। অনেক বাড়ির মালিক এখন সুকৌশলে কংক্রিটের ঢালাই দিয়ে অবৈধ সংযোগগুলো ঢেকে রেখেছেন।


এ বিষয়ে গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত বলেন, আমরা ওয়াসাকে পানির বিলের পাশাপাশি পয়ঃবর্জ্য শোধনের বিলও দিই। অথচ সেই বর্জ্য দাশেরকান্দি শোধনাগারে না গিয়ে পড়ছে লেকে। এটি একটি সভ্য দেশে অবিশ্বাস্য।


অন্যদিকে ডিএনসিসির প্রকৌশল বিভাগ বলছে, সিটি করপোরেশনের ড্রেনগুলো মূলত বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য। সেখানে পয়ঃবর্জ্য ফেলার কোনো আইনি সুযোগ নেই। ঢাকা ওয়াসার পয়ঃনিষ্কাশন লাইন পুরোনো ও অকেজো হওয়ায় এই বিপর্যয় আরও ঘনীভূত হচ্ছে।


এ বিষয়ে ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর জানান., ‘সিটি করপোরেশনের পাইপলাইনে পয়ঃবর্জ্য দেওয়ার সুযোগ নেই। আমরা বিষয়টি খোঁজ নিয়ে দেখবো।’ 



আরও খবর




শেরপুরে গণশুনানি,৯৯ জনকে আর্থিক সহায়তা দিল জেলা প্রশাসন

পত্নীতলায় বেইজলাইন সার্ভের তথ্য নিয়ে মতবিনিময় সভা

বান্দরবানে সাঙ্গু নদীরপথে অবৈধভাবে বাঁশ পাচার : সেনাবাহিনীর অভিযানে আটক ১

টাঙ্গাইলে শিশু পুত্র হত্যার দায়ে সৎ মায়ের যাবজ্জীবন

সোনারগাঁয়ে শিশুর গলায় চাপাতি ঠেকিয়ে ডাকাতির অ‌ভি‌যোগ

রূপগঞ্জে মাদক সেবনের দায়ে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার

উলিপুরে কৃষিজমির মাটি কেটে পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা

সংবাদ প্রকাশের পর অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের অনিয়মের অভিযোগ আমলে নিলেন জেলা প্রশাসক,শুনানির নোটিশ জারি

মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর

ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবি,সাতক্ষীরার কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার

কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোনারগাঁয়ে গ্রেপ্তার

নাঙ্গলকোটে আইটপাড়া আলিম মাদ্রাসায় টানা দুই বছর শতভাগ শিক্ষার্থী ফেল,শিক্ষার মান নিয়ে প্রশ্ন

সড়কে অবৈধ হকার উচ্ছেদে লাকসামে ইউএনওকে স্মারকলিপি

ঝিনাইগাতীতে শাহীন ক্যাডেট স্কুলের ২য় সেমিস্টার পরীক্ষার পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

পত্নীতলায় নজিপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড শুমারির উদ্বোধন

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

পুষ্টি নিরাপত্তায় খাদ্য ফোর্টিফিকেশন জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামী আমিনী গ্রেপ্তার

শিশুদের মালিকানাবোধেই লুকিয়ে আছে জলবায়ু সংকটের সমাধান

সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: খাদ্যমন্ত্রী আফরোজা খানম

কপ৩১-এর প্রস্তুতি: জলবায়ু ন্যায্যতার দাবিতে সংসদে তরুণদের সম্মেলন

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

তেলের দাম বাড়িয়ে জনগণকে কষ্টে ফেলা যাবে না: পীর সাহেব চরমোনাই

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা