
সফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
মুরাদনগরের মাটি ও মানুষের নেতা ধর্মমন্ত্রী কাজী শাহ্ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের নির্দেশনায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত আদর্শ সমাজ গড়ার লক্ষ্যে এক মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে (৮ এপ্রিল) রোয়াচালা গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে নেতৃত্ব দেন ধর্মমন্ত্রীর অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি ও রোয়াচালা গ্রামের কৃতি সন্তান মোমেন কনস্ট্রাকশনের চেয়ারম্যান আব্দুল মোমেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির মতো সামাজিক ব্যাধি দূর করা এখন সময়ের দাবি। বক্তারা আরও উল্লেখ করেন, মুরাদনগরের গণমানুষের নেতা কায়কোবাদ দাদার স্বপ্ন ছিল একটি শান্তিময় জনপদ গড়ে তোলা। সেই স্বপ্ন বাস্তবায়নে এবং মাননীয় ধর্মমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে আব্দুল মোমেন এর নেতৃত্বে গ্রামবাসী ঐক্যবদ্ধ।
আব্দুল মোমেন তাঁর বক্তব্যে বলেন,"আমরা আমাদের এলাকাকে মাদকমুক্ত এবং নিরাপদ রাখতে বদ্ধপরিকর। তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কোনো মাদকসেবী, মাদক কারবারি, চাঁদাবাজ, ইভটিজার ও সন্ত্রাসীকে ছাড় দেওয়া হবে না। আমরা রোয়াচালা গ্রামকে একটি মডেল গ্রামে রূপান্তর করতে চাই।
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা কৃষক দলের সদস্য মাহবুব হাসান মালু, ইউপি চেয়ারম্যান ইকবাল বাহার চেয়ারম্যান, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোহাম্মদ শাহিন, বিএনপি নেতা আবু মুসা, হাবিবুর রহমান ছোট্ট, মোহাম্মদ আনু মিয়া।
এসময় আরো উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আবু কাওসার, নাজির ভূঁইয়া, ফজলুর রহমান দানু মিয়া, আব্দুস সালাম নাবালক, শামসুর রহমান মিস্টার, সোহেল, সুমন সাদীর, আব্দুল আলিম, মোহাম্মদ কবির, মহসিন মিয়া, মোহাম্মদ হিরন, মোহাম্মদ ইউসুফ, শহীদ মিয়া, জয়নাল মেম্বার প্রমুখ।
এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজ, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের জনগণ ব্যানার ও ফেস্টুন হাতে অংশগ্রহণ করেন। তারা এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে এলাকা থেকে অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূলে প্রশাসনের পাশাপাশি সামাজিক প্রতিরোধের ওপর জোর দেন।
অনুষ্ঠান শেষে একটি সংক্ষিপ্ত রেলির মাধ্যমে গ্রামের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয় এবং সমাজ সংস্কারের শপথ গ্রহণ করা হয়।





























