
মির্জাগন্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ সামাজিক কর্মকাণ্ডের অঙ্গীকারে প্রতিষ্ঠাবার্ষিকীতে মিলাদ, খাবার বিতরণ, কেক কাটা, বৃক্ষ রোপণ, ও আলোচনা সভা।
মানবতার পায়রা ফাউন্ডেশন। হাটি হাটি পা পা করে দুই বছর পূর্ণ করে তিন বছরে পদার্পণ করেছে ‘প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে ভূমিকা রেখে আসছে।
দুই বছর পূর্তি উপলক্ষে আজ শনিবার (১২ সেপ্টেম্বর) সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল মিলাদ মাহফিল, ক্ষুধার্ত মানুষের মাঝে খাবার বিতরণ, কেক কাটা,বৃক্ষ রোপণ, ও আলোচনা সভা।
আলোচনা সভায় ফাউন্ডেশনের গত দুই বছরের কার্যক্রম ও অর্জন নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে সংগঠনকে আরও এগিয়ে নিতে কী ধরনের সামাজিক ও মানবিক উদ্যোগ গ্রহণ করা যায়, সে বিষয়েও মতামত দেন উপস্থিত অতিথি ও সদস্যরা।
এ সময় বক্তারা বলেন, মানুষের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার মধ্য দিয়েই একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব। মানবতার পায়রা ফাউন্ডেশন অতীতে ও অসহায় মানুষের পাশে থেকে সামাজিক উন্নয়নে ভূমিকা রেখেছে ভবিষ্যতে, ও মানুষের কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা জলিল মল্লিক, উপদেষ্টা মিলন মল্লিক, সভাপতি দিদার শিকদার, সাধারণ সম্পাদক কাওছার আহাম্মেদ , সহ-সভাপতি মিসেস কামিনী, সহ-সভাপতি ইমরান মল্লিক, সহ-সভাপতি জসিম উদ্দিন, অর্থ সম্পাদক সাকিব হোসেন, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক আলামিন ফরাজি,ক্রিয়া সম্পাদক আশিক মল্লিক, প্রচার ও প্রকাসনা সম্পাদক আরিফ হোসেন, দপ্তর সম্পাদক পান্না মল্লিক, সার্বিক তত্ত্বাবধান করেন সাগর মল্লিক সাংগঠনিক সম্পাদক, রাকিব হোসেন সদস্য, সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা। এছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অতিথী ও শুভাকাঙ্ক্ষীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দুই বছরের পথচলায় সাধারণ মানুষের সহযোগিতা ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা জানিয়ে সংগঠনের পক্ষ থেকে ভবিষ্যতে ও মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।



























