
আজিজুল ইসলাম: শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও মানবিক সংগঠন মাটির মা ফাউন্ডেশন-এর পাবনা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে ১০ দিনের জন্য ৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।গতকাল মঙ্গলবার (১৪ জুলাই) সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা কবি বাদল চৌধুরী ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবি মতিয়ারা মুক্তা এ কমিটির অনুমোদন দেন।অনুমোদিত আহ্বায়ক কমিটিতে জাহাঙ্গীর ফিরোজকে আহ্বায়ক এবং আব্দুদ দাইন সরকারকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সাগর আনোয়ার, মোছা. পারুল খাতুন ও সাইফুল ইসলাম।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আহ্বায়ক কমিটির নেতৃত্বে আগামী ২২ জুলাই (বুধবার) বিকেল ৪টায় পাবনা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন অনুষ্ঠান এবং বর্ষার কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হবে।





























