শিরোনাম
আখাউড়ায় ছাত্রদলের নতুন কমিটি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ লাকসামে মানবতার ব্লাড ব্যাংকের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কাল কক্সবাজারে অনুষ্ঠিত হবে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান শেরপুরের গারো পাহাড়ে অস্ত্রের মুখে রাবির ৮ শিক্ষার্থীর সর্বস্ব ছিনতাই শ্রমিকদল নেতাকে হ/ত্যা করে মাটিচাপা,সাবেক স্ত্রী-শ্যালিকাসহ গ্রেপ্তার ৩ লালমোহনের ৯৯টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক ! প্রশাসনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি স্বাভাবিক পাঠদান কার্যক্রম ব্যাহত মিঠামইন ঘাগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে মাঠে নেমেছেন পল্লী চিকিৎসক মোহাম্মদ উজ্জ্বল হোসাইন কমলনগর খাসজমি দখলের ভিডিও করায় সাংবাদিকের হামলা লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ৩ হাওরে বোরো চাষের প্রস্তুতি,৪০ হাজার হেক্টরে আবাদের লক্ষ্য
শনিবার ১৪ নভেম্বর ২০২৬
শনিবার ১৪ নভেম্বর ২০২৬

মব জাস্টিস সরকার কোনোভাবেই বরদাশত করেনা : রিজওয়ানা হাসান

প্রকাশিত:রবিবার ১৩ জুলাই ২০২৫ | হালনাগাদ:রবিবার ১৩ জুলাই ২০২৫ | অনলাইন সংস্করণ

Image



মোঃ ইব্রাহিম হোসেন :

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, 'মব জাস্টিস' সরকার কোনোভাবেই বরদাশত করেনা।

আজ শনিবার (১২ জুলাই) ঢাকার সাভারে উপজেলা পরিষদ চত্বরে জেলা প্রশাসন আয়োজিত বেটার ঢাকা ডিসট্রিক্ট ইনিশিয়েটিভ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

ঢাকা জেলা প্রশাসন কর্তৃক বেটার ঢাকা ডিসট্রিক্ট ইনিশিয়েটিভ কর্মসূচির আওতায় 'সবুজে বাঁচুক সাভার, নীল আকাশে উড়ুক স্বপ্ন হাজার' স্লোগানকে সামনে রেখে আজ এক দিনে সাভারে এক লক্ষ বিভিন্ন গাছের চারা রোপণের উদ্যোগ নিয়েছে সাভার উপজেলা প্রশাসন।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মব জাস্টিস প্রসঙ্গে প্রশ্ন করা হলে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, 'সরকার বারবার তার অবস্থান স্পষ্ট করেছে। সেটি হচ্ছে, মব জাস্টিস সরকার কোনভাবেই বরদাশত করেনা। এখন যেই ঘটনাগুলো ঘটেছে, সেগুলোর সঙ্গে কোনো সরকার বা সরকারি দলের কোনো সম্পৃক্ততা নেই। যখনই মব জাস্টিস ঘটছে, অন্তত গত ৩-৪ মাসে আপনারা দেখেছেন, যেখানেই খবর পাচ্ছি সেখানেই আমরা আসামিকে গ্রেপ্তার করেছি এবং কোনো আসামি আর বের হতে পারছে না।'

নদী ও খাল সংস্কার এবং পুনরুদ্ধার প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, 'আমাদের সময়টা তো অল্প। এই অল্প সময়ে আমরা ঢাকা শহরে ২০ টা খাল ও তুরাগ নদীটা ধরেছি। এগুলোর জন্য আমরা অর্থও জোগাড় করছি, কাজও শুরু হয়ে গেছে। তুরাগটা হয়তো কাজ শুরু হয়ে যাবে এবং আশা করি বেশি দেরি হলেও ফেব্রুয়ারিতে।'

ঢাকার চারপাশে অবস্থিত অবৈধ ইটভাটা উচ্ছেদের নির্দেশনা এবং প্রক্রিয়া চলমান থাকলেও গত আড়াই বছরে দুই শতাধিক ইটভাটাকে জেলা প্রশাসন কর্তৃক লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তর কর্তৃক ছাড়পত্র প্রদান করা হয়েছে — সাংবাদিকদের পক্ষ থেকে এমন প্রশ্ন উত্থাপন করা হলে তিনি বলেন, 'যেগুলো অবৈধ ইটভাটা, সেগুলোর বিরুদ্ধে জোরালো অভিযান পরিচালনা করা হচ্ছে । আড়াই বছরের খতিয়ান আমি দিতে পারব না, আমি ১১ মাসেরটা বলতে পারি। ১১ মাসে সামর্থ্য অনুযায়ী যতটুকু করার, তার অনেক বাইরে গিয়ে করেছি।'
সৈয়দা রিজওয়ানা হাসান এসময় ট্যানারির দূষণ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে বলেন, 'এটা অবশ্যই আমার মন্ত্রণালয়ের বিষয়, কিন্তু এটা আসলে ফোকাল পয়েন্ট হিসেবে আইডেন্টিফাই করে দেওয়া হয়েছে শিল্প মন্ত্রণালয়কে। শিল্প মন্ত্রণালয় বিসিকের মাধ্যমে সিইটিপি চালাতে গিয়ে দেখেছে, নানান সংস্থার নানান রকম কূটকৌশল এবং অদক্ষতার কারণে এই সিইটিপি কখনও কার্যকর করা হয়নি। সেজন্য এই সিইটিপিটা বিসিকের হাত থেকে পরিচালনা সরিয়ে এনে নতুন করে সিইটিপি করা ছাড়া আর কোনো গত্যন্তর নেই। বিষয়টি শিল্প মন্ত্রণালয় আপনাদের ভালো ব্যাখ্যা দিতে পারবে।'
তিনি বলেন, 'আমার পক্ষ থেকে যেটি আমি করতে পারি, সেটি আমি করেছি। সেটি হলো—এই যে কঠিন বর্জ্যগুলো, এই কঠিন বর্জ্যগুলো ব্যবস্থাপনার জন্য ফ্লোরিং করে আবদ্ধ করে যেন রাখা যায় এবং সেখান থেকে ব্যবস্থাপনা করা যায়। এইটুকু আর্থিক সহায়তা আমরা জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড থেকে শিল্প মন্ত্রণালয়কে দিতে পেরেছি।'
অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তা ছাড়াও ঢাকা জেলা ও সাভার উপজেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আরও খবর




মধ্যনগর-কলমাকান্দা সড়ক সারা বছর চলাচলের উপযোগী করার দাবিতে মানববন্ধন

আখাউড়ায় ছাত্রদলের নতুন কমিটি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ

এমপি নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে হালুয়াঘাটে মশাল মিছিল

লাকসামে মানবতার ব্লাড ব্যাংকের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাজবাড়ীতে প্রবাসীর বাড়িতে হামলা স্ত্রী সন্তানকে কুপিয়ে জখম,স্বর্ণ অলঙ্কার সহ নগদ টাকা নেওয়ার অভিযোগ

রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধন

দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন নিচ্ছে লাকসাম রেলওয়ে জংশনের ৮ নিরাপত্তা কর্মী।

কাল কক্সবাজারে অনুষ্ঠিত হবে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান

শেরপুরের গারো পাহাড়ে অস্ত্রের মুখে রাবির ৮ শিক্ষার্থীর সর্বস্ব ছিনতাই

শ্রমিকদল নেতাকে হ/ত্যা করে মাটিচাপা,সাবেক স্ত্রী-শ্যালিকাসহ গ্রেপ্তার ৩

লালমোহনের ৯৯টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক ! প্রশাসনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি স্বাভাবিক পাঠদান কার্যক্রম ব্যাহত

মিঠামইন ঘাগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে মাঠে নেমেছেন পল্লী চিকিৎসক মোহাম্মদ উজ্জ্বল হোসাইন

ব্যবসায়ীদের আস্থায় বড় চমক,বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি খসরুল আলম

কমলনগর খাসজমি দখলের ভিডিও করায় সাংবাদিকের হামলা

লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ৩

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

দেশের স্বার্থ ও ভবিষ্যতের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

রাজশাহীতে সরকারি রাস্তা দখল কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ গুরুতর আহত ৩


এই সম্পর্কিত আরও খবর

মধ্যনগর-কলমাকান্দা সড়ক সারা বছর চলাচলের উপযোগী করার দাবিতে মানববন্ধন

আখাউড়ায় ছাত্রদলের নতুন কমিটি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ

এমপি নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে হালুয়াঘাটে মশাল মিছিল

লাকসামে মানবতার ব্লাড ব্যাংকের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাজবাড়ীতে প্রবাসীর বাড়িতে হামলা স্ত্রী সন্তানকে কুপিয়ে জখম,স্বর্ণ অলঙ্কার সহ নগদ টাকা নেওয়ার অভিযোগ

রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধন

দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন নিচ্ছে লাকসাম রেলওয়ে জংশনের ৮ নিরাপত্তা কর্মী।

কাল কক্সবাজারে অনুষ্ঠিত হবে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান

শেরপুরের গারো পাহাড়ে অস্ত্রের মুখে রাবির ৮ শিক্ষার্থীর সর্বস্ব ছিনতাই

শ্রমিকদল নেতাকে হ/ত্যা করে মাটিচাপা,সাবেক স্ত্রী-শ্যালিকাসহ গ্রেপ্তার ৩