শিরোনাম
বগুড়ার শাজাহানপুরে ধানবোঝাই ট্রাকের নিচে পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু খোকসায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা,১৪ দিনের নবজাতককে চিকিৎসা করাতে এসে মায়ের জীবন-মৃত্যুর লড়াই অষ্টগ্রামের কাস্তুল গ্রাম আদালত নিয়ে সচেতনতা বাড়াতে সমন্বিত কর্মশালা অষ্টগ্রামে জোরপূর্বক জমি দখলের চেষ্টা,নারী ও বৃদ্ধাসহ ৮ জন আহত,লক্ষাধিক টাকার মালামাল লুট মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা,নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ চাটখিলে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত পোরশায় উপজেলা প্রশাসনের মাসিক সমন্বয় সভা মুরাদনগরে গ্রাম আদালত নিয়ে সচেতনতা বাড়াতে সমন্বিত কর্মশালা ২০০ বছরের বিচ্ছিন্নতার অবসান,বিলের বুকে নতুন রাস্তা বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় ভূয়সী প্রশংসা সৌদি হজ মন্ত্রীর
শুক্রবার ১২ জুন ২০২৬
শুক্রবার ১২ জুন ২০২৬

‘মধ্যনগরে ক্ষতিগ্রস্ত কৃষকের ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ’ শীর্ষক প্রকাশিত সংবাদ প্রসঙ্গে ইসলামিক রিলিফ বাংলাদেশের ব্যাখ্যা

প্রকাশিত:শুক্রবার ১২ জুন ২০২৬ | হালনাগাদ:শুক্রবার ১২ জুন ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


নিজস্ব প্রতিবেদক :

সম্প্রতি দেশের কয়েকটি জাতীয় ও অনলাইন পত্রিকায় ‘মধ্যনগরে ক্ষতিগ্রস্ত কৃষকের ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ’ শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হয়েছে, যা ইসলামিক রিলিফ বাংলাদেশের নজরে এসেছে। প্রকাশিত প্রতিবেদনে আমাদের মানবিক সহায়তা কার্যক্রম সম্পর্কে যে অনিয়মের অভিযোগ উত্থাপন করা হয়েছে, তা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। বস্তুনিষ্ঠতার স্বার্থে এ বিষয়ে ইসলামিক রিলিফ বাংলাদেশের অবস্থান স্পষ্ট করা প্রয়োজন।



মানবিক মূল্যবোধ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই ইসলামিক রিলিফ বাংলাদেশের মূল লক্ষ্য। মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে উপকারভোগী নির্বাচনের ক্ষেত্রে অত্যন্ত স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। আমাদের কর্মীরা সরেজমিনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন, স্থানীয় কমিউনিটির সঙ্গে উন্মুক্ত আলোচনা এবং বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাইয়ের মাধ্যমে অতিদরিদ্র ও প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করেন।


প্রকাশিত প্রতিবেদনে উল্লেখিত নাম-পরিচয়ের অসংগতির বিষয়টি মূলত একটি অনাকাঙ্ক্ষিত কারিগরি ত্রুটির ফল। মাঠপর্যায়ের তথ্য ডিজিটাল ডেটাবেজে অন্তর্ভুক্ত করার পর স্থানীয় প্রকল্প কার্যালয়ে বিদ্যুৎ বিভ্রাটের কারণে বিকল্প ব্যবস্থায় স্থানীয় দোকান থেকে তালিকা প্রিন্ট করার সময় কিছু উপকারভোগীর পিতা বা স্বামীর নামের কলাম কয়েকটি সারি স্থানচ্যুত হয়ে যায়। ফলে কিছু নাম ভুলভাবে উপস্থাপিত হয়েছে। এটি কোনোভাবেই জালিয়াতি বা অনিয়মের ঘটনা নয়; বরং একটি প্রযুক্তিগত সীমাবদ্ধতা।



বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই তালিকা সংশোধন করা হয়েছে এবং সংশোধিত তালিকা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে টানিয়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে এই সংশোধিত তালিকার ভিত্তিতেই সহায়তা বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।


ইসলামিক রিলিফ বাংলাদেশ সবসময় ধর্ম, বর্ণ ও রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে থেকে নিরপেক্ষভাবে প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষের সেবায় কাজ করে আসছে। মধ্যনগর উপজেলার কার্যক্রমেও সেই নীতি কঠোরভাবে অনুসরণ করা হয়েছে। স্বচ্ছতা নিশ্চিত করতে উপকারভোগীদের কাছে সরাসরি বিকাশের মাধ্যমে নগদ অর্থ প্রেরণ করা হয়েছে।


এছাড়া স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়হীনতার যে অভিযোগ উত্থাপিত হয়েছে, সেটিও সঠিক নয়। কার্যক্রমের শুরু থেকেই স্থানীয় প্রশাসন, ইউনিয়ন পরিষদ এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সমন্বয় ও তাদের দিকনির্দেশনা অনুসরণ করেই প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।


ভবিষ্যতে এ ধরনের কারিগরি ত্রুটি এড়াতে ইসলামিক রিলিফ বাংলাদেশ আরও সতর্কতা অবলম্বন করবে। একই সঙ্গে মানবিক এই কার্যক্রম নিয়ে সৃষ্ট ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হচ্ছে।


এ ডব্লিউ এম আনিসুজ্জামান

ম্যানেজার, পলিসি, অ্যাডভোকেসি, সিস্টেমস ইনোভেশন অ্যান্ড কমিউনিকেশন্স

ইসলামিক রিলিফ বাংলাদেশ


মোবাইল: ০১৭৭৭-৭৭৩৭৬৩

ই-মেইল: [email protected]



আরও খবর




‘মধ্যনগরে ক্ষতিগ্রস্ত কৃষকের ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ’ শীর্ষক প্রকাশিত সংবাদ প্রসঙ্গে ইসলামিক রিলিফ বাংলাদেশের ব্যাখ্যা

বগুড়ার শাজাহানপুরে ধানবোঝাই ট্রাকের নিচে পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

খোকসায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা,১৪ দিনের নবজাতককে চিকিৎসা করাতে এসে মায়ের জীবন-মৃত্যুর লড়াই

অষ্টগ্রামের কাস্তুল গ্রাম আদালত নিয়ে সচেতনতা বাড়াতে সমন্বিত কর্মশালা

ঠিকাদারের চরম অবহেলা: গাজীপুরে গাছ উপড়ে আহত-১, বিদ্যুৎ বিপর্যয়

নন্দীগ্রামে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের জার্সি বিতরণ

অষ্টগ্রামে জোরপূর্বক জমি দখলের চেষ্টা,নারী ও বৃদ্ধাসহ ৮ জন আহত,লক্ষাধিক টাকার মালামাল লুট

পঞ্চগড়ে গোপনে কেন্দ্র সচিবের অনৈতিক সুবিধা,তিন বিষয়ে পরীক্ষা দিলেন দুই ঘন্টায়

মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা,নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ

'ছাত্রলীগ' ট্যাগ দিয়ে সাংবাদিক রাজু ও তার পরিবারকে চকরিয়ার ওসি'র হেনস্থা, ক্র‍্যাকের নিন্দা

দালালমুক্ত ও হয়রানিমুক্ত সেবায় বদলে গেছে ভাতগ্রাম ভূমি অফিসের চিত্র

সততা ও মানবিকতায় খুলনায় আস্থার প্রতীক ডিআইজি রেজাউল হক

পরকীয়া সন্দেহের জেরে ছেলের সামনেই ' মা'কে ছুরিকাঘাত,আটক ৩

নোয়াখালীর সোনাইমুড়ীতে ইউএনও এসিল্যান্ড ও বিএনপি নেতার বর্তমান অভিমতে খুশি এলাকাবাসী

গাইবান্ধায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের


এই সম্পর্কিত আরও খবর

বগুড়ার শাজাহানপুরে ধানবোঝাই ট্রাকের নিচে পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

খোকসায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা,১৪ দিনের নবজাতককে চিকিৎসা করাতে এসে মায়ের জীবন-মৃত্যুর লড়াই

অষ্টগ্রামের কাস্তুল গ্রাম আদালত নিয়ে সচেতনতা বাড়াতে সমন্বিত কর্মশালা

ঠিকাদারের চরম অবহেলা: গাজীপুরে গাছ উপড়ে আহত-১, বিদ্যুৎ বিপর্যয়

নন্দীগ্রামে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের জার্সি বিতরণ

অষ্টগ্রামে জোরপূর্বক জমি দখলের চেষ্টা,নারী ও বৃদ্ধাসহ ৮ জন আহত,লক্ষাধিক টাকার মালামাল লুট

পঞ্চগড়ে গোপনে কেন্দ্র সচিবের অনৈতিক সুবিধা,তিন বিষয়ে পরীক্ষা দিলেন দুই ঘন্টায়

মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা,নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ

'ছাত্রলীগ' ট্যাগ দিয়ে সাংবাদিক রাজু ও তার পরিবারকে চকরিয়ার ওসি'র হেনস্থা, ক্র‍্যাকের নিন্দা

দালালমুক্ত ও হয়রানিমুক্ত সেবায় বদলে গেছে ভাতগ্রাম ভূমি অফিসের চিত্র