শিরোনাম
হাওরের কান্না: একটি নিষ্পাপ শিশুর মৃত্যু এবং আমাদের অবহেলিত স্বাস্থ্য ব্যবস্থার নির্মম দলিল মেরিন ড্রাইভের স্বপ্নে ভর করে কার্পেটিং চায় লালমোহনবাসী আজমিরীগঞ্জের হাওরে নিষিদ্ধ রিং জালের দৌরাত্ম্য,হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য ইতালিতে ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজনকে হত্যা ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত মুরাদনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে ‘ভূইতাইল সেতুবন্ধন গোল্ড কাপ ফুটবল’ টুর্নামেন্টের উদ্বোধন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে রূপগঞ্জে জামায়াতের র‍্যালি ও সমাবেশ মুরাদনগরে জামায়াতের মাদকবিরোধী র‍্যালি ও পথসভা লালমোহনে ব্রিজ ভেঙে বালু ভর্তি ট্রাক দুর্ঘটনায় গুরুতর আহত সন্তানের চিকিৎসার জন্য বাবার আকুতি
শনিবার ২৭ জুন ২০২৬
শনিবার ২৭ জুন ২০২৬

মেরিন ড্রাইভের স্বপ্নে ভর করে কার্পেটিং চায় লালমোহনবাসী

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ২৭ জুন ২০২৬ | হালনাগাদ:শনিবার ২৭ জুন ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


জাহিদ দুলাল, জেলা প্রতিনিধি (ভোলা):

ভোলা লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ও ধলীগৌরনগর, তজুমদ্দিন উপজেলার চাঁচড়া ও সোনাপুর ইউনিয়নের মানুষ মেঘনা নদীর ভয়াবহ ভাঙন, জলোচ্ছ্বাস ও বন্যার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়ে আসছে। নদীভাঙনের ফলে উপজেলার মূল ভূখণ্ড ক্রমাগত সংকুচিত হচ্ছে। প্রতিবছর অসংখ্য পরিবার বসতভিটা হারিয়ে গৃহহীন হচ্ছে। ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে বহু শিক্ষাপ্রতিষ্ঠান, হাট-বাজার, সরকারি-বেসরকারি স্থাপনা এবং বিস্তীর্ণ কৃষিজমি।


লালমোহন ও তজুমদ্দিনবাসীকে এ দুর্ভোগ থেকে রক্ষা করতে ১ হাজার ৯৬ কোটি টাকা ব্যয়ে “ভোলা জেলার  এবং তজুমদ্দিন ও লালমোহন উপজেলায় উপকূলীয় বাঁধ পুনর্বাসন, নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ও তীর সংরক্ষণ বাস্তবায়ন করছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। প্রকল্পের আওতায় উপজেলা দু'টিতে ৭ টি স্লুইস গেট, নৌ চলাচলের জন্য ২ টা বোটপাস এবং নৌকা রাখার জন্য ৯ টা হার্বার স্থাপন ও নদী তীরে জিওব্যাগ এবং জিওটিউবের মাধ্যমে তীর সংরক্ষণের কাজ চলমান রয়েছে।


প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা লালমোহন ও তজুমদ্দিন দেশের অন্যতম সম্ভাবনাময় পর্যটন এলাকা। দক্ষিণাঞ্চলের এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে বেড়িবাঁধের ওপর ৩৫ কিলোমিটার কার্পেটিং সড়ক নির্মাণের মাধ্যমে একটি দৃষ্টিনন্দন মেরিন ড্রাইভ গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। প্রকল্পের মূল ডিপিপিতেও এ কাজ অন্তর্ভুক্ত ছিল এবং সে অনুযায়ী ঠিকাদার নিয়োগের প্রক্রিয়াও সম্পন্ন হয়।


কিন্তু পরবর্তীতে ব্যয় সাশ্রয়ের যুক্তিতে কার্পেটিং সড়ক নির্মাণের কাজ স্থগিত করা হলে স্থানীয়দের মধ্যে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়। লালমোহন ও তজুমদ্দিনবাসীর দাবি, বেড়িবাঁধে কার্পেটিং করা হলে তা শুধু বন্যা ও জলোচ্ছ্বাস থেকে সুরক্ষা নিশ্চিত করবে না, বরং জেলার যোগাযোগ ব্যবস্থা উন্নত করবে এবং পর্যটন শিল্পের বিকাশে নতুন দিগন্ত উন্মোচন করবে।


স্থানীয় জনগণের দাবির পরিপ্রেক্ষিতে ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের স্পিকার মেজর অব: হাফিজ উদ্দিন আহমেদ পানি সম্পদ মন্ত্রণালয়ে ডিও লেটার দিয়ে অনুমোদিত নকশা ও ডিপিপি অনুযায়ী কার্পেটিং, সোলার লাইট এবং রিভার অবজার্ভেটিভ রেখে প্রকল্প বাস্তবায়নের অনুরোধ জানান। এরই ধারাবাহিকতায় গঠিত চার সদস্যের একটি কমিটি গত ২০ জুন লালমোহন ও তজুমদ্দিন পরিদর্শন করে। পরিদর্শনকালে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাধারণ মানুষ কার্পেটিংসহ মূল পরিকল্পনা বাস্তবায়নের জোর দাবি জানান।


স্থানীয়দের মতে, একনেক সভায় অনুমোদিত এবং প্রকল্পের মূল পরিকল্পনায় অন্তর্ভুক্ত কার্পেটিং কাজ বাদ দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। তাই সরকারের কাছে এলাকাবাসীর একটাই দাবি—লালমোহন ও তজুমদ্দিনের উন্নয়ন, পর্যটনের বিকাশ এবং জনস্বার্থের কথা বিবেচনা করে বেড়িবাঁধে কার্পেটিং সড়ক, সোলার লাইট ও অন্যান্য সুবিধা বহাল রেখে দ্রুত প্রকল্পের কাজ সম্পন্ন করা হোক।


লালমোহন ও তজুমদ্দিনবাসীর বিশ্বাস, এ উদ্যোগ বাস্তবায়িত হলে উপজেলা দু'টির যেমন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি থেকে অধিক সুরক্ষা পাবে, তেমনি পর্যটনের নতুন সম্ভাবনার দ্বারও উন্মোচিত হবে। বাস্তবায়িত হবে বহুদিনের প্রত্যাশিত ‘লালমোহন ও তজুমদ্দিন মেরিন ড্রাইভ’-এর স্বপ্ন।


আরও খবর




হাওরের কান্না: একটি নিষ্পাপ শিশুর মৃত্যু এবং আমাদের অবহেলিত স্বাস্থ্য ব্যবস্থার নির্মম দলিল

মেরিন ড্রাইভের স্বপ্নে ভর করে কার্পেটিং চায় লালমোহনবাসী

আজমিরীগঞ্জের হাওরে নিষিদ্ধ রিং জালের দৌরাত্ম্য,হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

ইতালিতে ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজনকে হত্যা

ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত

দৌলতপুরে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ১

তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু,শোকে স্তব্ধ তরং গ্রাম

নন্দীগ্রামে সীমানা বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে গুরুতর জখম

মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৩ জনের এক বছরের কারাদণ্ড

গাজীপুরে উৎসবমুখর পরিবেশে ‘অরাইজা টাওয়ার’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন

গাজীপুরে কাজ শেষ হতেই ধসে গেল ৯ কোটি টাকার সড়ক: নদীগর্ভে ১ কিলোমিটার, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

নগদ ৩২ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, লালপুর থানায় মামলা

ডুয়েটে শুরু দুই দিনব্যাপী সিএসই কার্নিভাল, অংশ নিচ্ছেন শতাধিক বিশ্ববিদ্যালয়ের ১,২০০ শিক্ষার্থী

রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা তালুকদার খসরু

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

হাওরের কান্না: একটি নিষ্পাপ শিশুর মৃত্যু এবং আমাদের অবহেলিত স্বাস্থ্য ব্যবস্থার নির্মম দলিল

আজমিরীগঞ্জের হাওরে নিষিদ্ধ রিং জালের দৌরাত্ম্য,হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

ইতালিতে ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজনকে হত্যা

ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত

দৌলতপুরে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ১

তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু,শোকে স্তব্ধ তরং গ্রাম

নন্দীগ্রামে সীমানা বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে গুরুতর জখম

মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৩ জনের এক বছরের কারাদণ্ড

গাজীপুরে উৎসবমুখর পরিবেশে ‘অরাইজা টাওয়ার’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন