শিরোনাম
পত্নীতলায় ৭০ পিস ট্যাপেন্টাডলসহ আটক ২ শেরপুরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম,লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ধুনটে উপজেলা পর্যায়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই গ্রুপে প্রথম আল-কুরআন একাডেমিক স্কুল ঈশ্বরগঞ্জে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার,ফারুকের বিরুদ্ধে ৯ মামলা প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে যুব উন্নয়ন ক্যাম্পেইন-২০২৬: যানবাহন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ উদ্বোধন অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত চাটখিলে সাংবাদিকের ওপর হামলা: মসজিদের টাকা চুরি চক্রের সদস্য মোতাকে কারাগারে প্রেরণ পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার
বুধবার ০৪ নভেম্বর ২০২৬
বুধবার ০৪ নভেম্বর ২০২৬

মেট্রোযাত্রীদের ওপর চাপ বাড়াবে এনবিআরের ১৫ শতাংশ ভ্যাট

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ১৮ মে ২০২৪ | হালনাগাদ:শনিবার ১৮ মে ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

মেট্রোরেলের ভাড়া নির্ধারণের সময় বাড়তি ভাড়া নিয়ে অসন্তোষ ছিল যাত্রীদের। এখন আরও একটি বাড়তি চাপে পড়তে যাচ্ছে যাত্রীরা।

আগামী জুলাই থেকে ফের ১৫ শতাংশ ভ্যাট যুক্ত করার কথা জানিয়েছে এনবিআর।


তবে ভ্যাটের ফলে যাত্রীদের উপর বাড়তি ভাড়ার চাপ পড়ে যাবে বলে মনে করছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।


ডিএমটিসিএল বলছে, ভ্যাট ছাড় অব্যাহত না রাখলে যাত্রীদের উপর বাড়তি ভাড়ার চাপ পড়বে। তাই মেট্রোরেলের ভাড়া যাতে না বাড়ে সে বিষয়টি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষও ভেবে দেখছে।  


ডিএমটিসিএল কর্তৃপক্ষ বলছে, শীতাতপ নিয়ন্ত্রিত কোচের ক্ষেত্রে বাংলাদেশ রেলওয়েকে ভ্যাট আরোপ করে থাকে এনবিআর। সেই ট্রেনে শীতাতপ ছাড়াও বিভিন্ন ক্লাস থাকে। এরমধ্যে শীতাতপ নিয়ন্ত্রিত কোচের ক্ষেত্রে ভ্যাট আরোপ করা হয়ে থাকে। কিন্তু মেট্রোরেল পুরোটাই শীতাতপ নিয়ন্ত্রিত। এখানে কোনো ক্লাস নেই। সব ধরনের জনগণ মেট্রোরেল ব্যবহার করে। ফলে ১৫ শতাংশ ভ্যাট যুক্ত হলে জনগণের উপর ভাড়ার একটা বাড়তি চাপ পড়বে। তাই গত বছরের মতো এবারও ভ্যাট যুক্ত না করার জন্য এনবিআরকে অনুরোধ করছে ডিএমটিসিএল।  


ডিএমটিসিএল কোম্পানি সচিব মোহাম্মদ আবদুর রউফ বলেন, আমরা আশাকরি জনগণের কথা চিন্তা করে এনবিআর ভ্যাট যুক্ত করার বিষয়টি পুনর্বিবেচনা করবে বা সরকারের ঊধ্বর্তন কর্তৃপক্ষ এ বিষয়ে অন্যকোনো সিদ্ধান্ত নিতে পারেন। অন্যথায় যাত্রীদের উপর ভাড়ার বাড়তি চাপ পড়ে যাবে। আমরা আমাদের যুক্তি দিয়ে বিষয়টি বোঝানোর চেষ্টা করেছি। এই বিষয়ে এনবিআরের অফিসিয়ালি চিঠি পাইনি। চিঠি পেলে আমাদের কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন কিভাবে আমরা বিষয়টি নিয়ে সামনে এগোতে পারি।  


এদিকে ২০২২ সালের ২৮শে ডিসেম্বর থেকে মেট্রোরেলের ভাড়ায় ভ্যাট অব্যাহতি দেয় এনবিআর। জুন পর্যন্ত বহাল থাকছে সে সুবিধা। আসন্ন বাজেটে মেট্রোরেল যাত্রীদের ভাড়ায় ১৫ শতাংশ ভ্যাট প্রস্তাব করতে যাচ্ছে এনবিআর।  


এনবিআর কর্মকর্তারা বলছেন, সম্প্রতি প্রধানমন্ত্রীর সঙ্গে বাজেট বৈঠকে মেট্রোরেলের ভাড়ায় ভ্যাট আরোপের প্রসঙ্গ উপস্থাপন করা হয়েছিল। এতে কম হারে ভ্যাট নেয়ার কোনো নির্দেশনা দেননি প্রধানমন্ত্রী। তাই ১৫ শতাংশ হারেই ভ্যাট আরোপের প্রস্তাব করা হবে। এর আগেও গত এপ্রিলে মেট্রোরেলের টিকিটের মূল্যে ভ্যাট বসানোর প্রসঙ্গ আলোচনায় আসে। সে সময় ডিএমটিসিএলকে চিঠিও দেয় এনবিআর।  


এনবিআরের দাবি, উন্নয়ন চাহিদা অনুযায়ী রাজস্ব বাড়াতে সব খাতেই কর ছাড় কমানো হচ্ছে। তাই এ খাতের ভ্যাট অব্যাহতি বাড়ানো হবে না। ফলে জুলাই থেকে ১০০ টাকা ভাড়ায় ১৫ টাকা ভ্যাট দিতে হবে মেট্রোরেলের যাত্রীদের।  


এদিকে গত মঙ্গলবার মেট্রোরেলের ভ্যাটের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ১৫ শতাংশ ভ্যাট আরোপ বাস্তব সম্মত না, যৌক্তিক না। দুনিয়ায় কোথাও এত ভ্যাট নাই। ৫ শতাংশ ভ্যাটের নজির আছে প্রতিবেশী দেশগুলোতে। এই কথাগুলো নেত্রীকে (শেখ হাসিনাকে) বলেছি। তিনি যৌক্তিক ভ্যাট আরোপের বিষয়টি ভেবে দেখার আশ্বাস দিয়েছেন। 


আরও খবর




পত্নীতলায় ৭০ পিস ট্যাপেন্টাডলসহ আটক ২

শেরপুরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম,লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

ধুনটে উপজেলা পর্যায়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই গ্রুপে প্রথম আল-কুরআন একাডেমিক স্কুল

ঈশ্বরগঞ্জে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার,ফারুকের বিরুদ্ধে ৯ মামলা

প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন

বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে যুব উন্নয়ন ক্যাম্পেইন-২০২৬: যানবাহন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ উদ্বোধন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

উলিপুরে গভীর রাতে জুয়ার আসরে পুলিশের অভিযান, নগদ টাকাসহ আটক ৪

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

চাটখিলে সাংবাদিকের ওপর হামলা: মসজিদের টাকা চুরি চক্রের সদস্য মোতাকে কারাগারে প্রেরণ

ফতুল্লায় ২০০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

উলিপুরে আনসার-ভিডিপি সদস্যদের শেয়ার প্রোফাইল ভ্যালিডেশন ক্যাম্প অনুষ্ঠিত

পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার

পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ

রাসেল হত্যা মামলায় শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

পুষ্টি নিরাপত্তায় খাদ্য ফোর্টিফিকেশন জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামী আমিনী গ্রেপ্তার

শিশুদের মালিকানাবোধেই লুকিয়ে আছে জলবায়ু সংকটের সমাধান

সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: খাদ্যমন্ত্রী আফরোজা খানম

কপ৩১-এর প্রস্তুতি: জলবায়ু ন্যায্যতার দাবিতে সংসদে তরুণদের সম্মেলন

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

তেলের দাম বাড়িয়ে জনগণকে কষ্টে ফেলা যাবে না: পীর সাহেব চরমোনাই

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা