শিরোনাম
গোহারুয়া হাজী ওসমান গনি ভূঁইয়া নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান ও সংবর্ধনা মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার,গ্রেপ্তার ১ লালমোহনে পাচারকালে সার ও ট্রলার জব্দ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার কালিগঞ্জে অন্তঃসত্ত্বা নারীসহ পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচন: ওমর ফারুক সভাপতি ও স্বপন পাটওয়ারী সম্পাদক আইনশৃঙ্খলা উন্নয়নে কাজের প্রত্যয় কালিগঞ্জ থানায় নতুন ওসি শহিদুল ইসলাম ধুনটে গাঁজাসহ যুবক আটক,ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড মর্ডান ইয়োগা'র উদ্যেগে আন্তর্জাতিক ইয়োগা দিবস পালিত চাটখিলে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের অভিযোগ হত্যা
শনিবার ২০ জুন ২০২৬
শনিবার ২০ জুন ২০২৬

মিথ্যা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশিত:শনিবার ২০ জুন ২০২৬ | হালনাগাদ:শনিবার ২০ জুন ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

সীতাকুন্ড প্রতিনিধিঃসীতাকুণ্ডে দীর্ঘ ২৭ বছরের সুনামের পেশাগত জীবন ও তার প্রতিষ্ঠান স্থপতি ডিজাইন এন্ড কনসালট্যান্ট-এর বিরুদ্ধে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোঃ কামরুদ্দৌজা। শনিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়ে প্রকৃত ঘটনা তুলে ধরেন।লিখিত বক্তব্যে তিনি বলেন, দীর্ঘ প্রায় ২৭ বছর ধরে সীতাকুণ্ড, মীরসরাই ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ভবনের নকশা প্রণয়ন ও অনুমোদনসংক্রান্ত পেশাগত দায়িত্ব সততা ও সুনামের সঙ্গে পালন করে আসছেন। পাশাপাশি তিনি সীতাকুণ্ড-মীরসরাই আর্কিটেক্ট অ্যান্ড সিভিল ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।তিনি অভিযোগ করেন, সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল তার ব্যক্তি ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে "জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ" শিরোনামে ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছে। এসব প্রতিবেদনে কোনো নির্দিষ্ট ভবনের নকশা, তারিখ কিংবা গ্রহণযোগ্য প্রমাণ উপস্থাপন করা হয়নি।সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ১৯৯৬ সালের ভবন ও ইমারত নির্মাণ আইন এবং সংশ্লিষ্ট বিধিমালা অনুসরণ করেই তার প্রতিষ্ঠান সকল কার্যক্রম পরিচালনা করে। চারতলা পর্যন্ত ভবনের নকশা ও অনুমোদনসংক্রান্ত কাজ তিনি নিজ দায়িত্বে সম্পন্ন করেন এবং এর অধিক উচ্চতার ভবনের জন্য প্রতিষ্ঠানে অভিজ্ঞ ও অনুমোদিত প্রকৌশলীরা দায়িত্ব পালন করেন।তিনি দাবি করেন, সংবাদে যেসব অনিয়মের অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। এমনকি একটি নকশায় স্বাক্ষর জালিয়াতির অভিযোগের বিষয়েও সংশ্লিষ্ট ব্যক্তি নিজেই অভিযোগটি অসত্য বলে জানিয়েছেন এবং প্রয়োজনীয় নথিপত্র এখনও তার কাছে সংরক্ষিত রয়েছে।প্রকৌশলী কামরুদ্দৌজা বলেন, "যদি আমি কখনও জাল স্বাক্ষর বা অনিয়মের মাধ্যমে কাজ করতাম, তাহলে আধুনিক তথ্যপ্রযুক্তির এই যুগে আমার প্রতিষ্ঠান বহু আগেই অস্তিত্ব হারাতো। একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে আমার ব্যক্তি ও প্রতিষ্ঠানের সুনাম নষ্টের অপচেষ্টা চালাচ্ছে, যা শেষ পর্যন্ত ব্যর্থ হবে ইনশাআল্লাহ।"সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি তার প্রতিষ্ঠান ও ব্যক্তিগত মর্যাদা রক্ষায় সঠিক তথ্য যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য সীতাকুণ্ডে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার  মোশারফ হোসাইন, খুরশিদ আলম, আরিফ হোসেন, গোলাম সরওয়ার, মোরশেদ, আর্কিটেক্ট মুজাহিদুল ইসলাম, মোসলিম উদ্দিন, আনোয়ার হোসেন সোহেল, ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন, মাজাহারুল ইসলাম, আর্কিটেক্ট রবিউল ইসলাম হেলাল, ইঞ্জিনিয়ার সামিউল করিম, তরুণ মজুমদার, মাসুদ হৃদয়, ইমন কান্তি দাশ, শরিফ হোসেন, কামরুল হাসান, রাজ্জাকুল হায়দার, আমিনুল ইসলাম শাহীন, ইঞ্জিনিয়ার আবু জাফর, মাহিন হাসান তন্ময় এবং আর্কিটেক্ট ধ্রুব কুমার দাশসহ উপস্থিত ছিলেন সীতাকুণ্ডের বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।


আরও খবর




ফেনীতে পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাত আটক

ধর্মপাশায় ৩৮ পিস ইয়াবাসহ আটক

মিথ্যা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাণীনগরে সরকারি গুদামে ধান সংগ্রহের তথ্য নিয়ে লুকোচুরি

জুবাইদা রহমানের জন্মবার্ষিকীতে এমপি কামরুলের বৃক্ষরোপণ

মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার, গ্রেপ্তার

গোহারুয়া হাজী ওসমান গনি ভূঁইয়া নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান ও সংবর্ধনা

মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার,গ্রেপ্তার ১

লালমোহনে পাচারকালে সার ও ট্রলার জব্দ

বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

আড়াইহাজারে নদী থেকে পা ও কোমর বাঁধা অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

কালিগঞ্জে অন্তঃসত্ত্বা নারীসহ পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ

চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচন: ওমর ফারুক সভাপতি ও স্বপন পাটওয়ারী সম্পাদক

আইনশৃঙ্খলা উন্নয়নে কাজের প্রত্যয় কালিগঞ্জ থানায় নতুন ওসি শহিদুল ইসলাম

ধুনটে গাঁজাসহ যুবক আটক,ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু


এই সম্পর্কিত আরও খবর

ফেনীতে পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাত আটক

ধর্মপাশায় ৩৮ পিস ইয়াবাসহ আটক

রাণীনগরে সরকারি গুদামে ধান সংগ্রহের তথ্য নিয়ে লুকোচুরি

জুবাইদা রহমানের জন্মবার্ষিকীতে এমপি কামরুলের বৃক্ষরোপণ

মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার, গ্রেপ্তার

গোহারুয়া হাজী ওসমান গনি ভূঁইয়া নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান ও সংবর্ধনা

মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার,গ্রেপ্তার ১

লালমোহনে পাচারকালে সার ও ট্রলার জব্দ

বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

আড়াইহাজারে নদী থেকে পা ও কোমর বাঁধা অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার