শিরোনাম
শ্রীপুরে গভীর রাতে বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ গঙ্গাচড়ায় ট্রাকের ধাক্কায় ঝরে গেল বাবা-ছেলের প্রাণ,নাতি আহত লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা ! থানায় আত্মসমর্পণ করল খুনি পোরশায় এমপি মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা প্রদান করেন কড়িদহ উচ্চ বিদ্যালয় মুরাদনগর ভেঙ্গে বাঙ্গরা উপজেলা হওয়ায় এলাকায় আনন্দ-উচ্ছ্বাস,প্রশংসিত ধর্মমন্ত্রী পাটাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়ম-দুর্নীতির অভিযোগ,তদন্তের নির্দেশ চাঁদপুরে সংস্কারের অভাবে ঝুঁকিতে মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের সড়ক চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান নীলফামারীর পলাশবাড়ী বাজারে ‘শিফা মেডিসিন অ্যান্ড হিজামা সেন্টার’-এর উদ্বোধন
শুক্রবার ০৩ জুলাই ২০২৬
শুক্রবার ০৩ জুলাই ২০২৬

মনপুরার নৌরুটে ৬ মাস বন্ধ যাত্রীবাহি ও পণ্যবাহি সি-ট্রাক!চরম ঝুঁকি নিয়ে ট্রলারে পারাপার

প্রকাশিত:শুক্রবার ০৩ জুলাই ২০২৬ | হালনাগাদ:শুক্রবার ০৩ জুলাই ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

মো কামরুল হোসেন সুমন,মনপুরাঃভোলার মনপুরা-তজুমুদ্দিন নৌরুটে যাতায়াতের জন্য বিআইডব্লিউটিসির একমাত্র নিরাপদ সি-ট্রাকটি ৬ মাস ধরে বন্ধ রয়েছে।এতে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পণ্য পরিবহনের ট্রলারে মনপুরা-তজুমুদ্দিন যাতায়াত করছেন শত শত যাত্রী। চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের।এদিকে মেঘনার ডেঞ্জার জোনে সি-সার্ভে ব্যতিত নৌযান চলাচল নিষিদ্ধ হলেও অবৈধ ট্রলারে যাত্রী পারাপার করছে মাসের পর মাস। তবে এসব ট্রলার নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন ও বিআইডব্লিউটিএর নেই কোন তদারকী। আর বড় দূর্ঘটনা এড়াতে জরুরী ভিত্তিতে অবৈধ নৌযান নিয়ন্ত্রণে আনার দাবি সচেতন মহলের। তবে এ সংকট সমাধানে শিগগিরই সি-ট্রাকটি চালুর আশ্বাস দিয়েছেন কর্তৃপক্ষ।বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০ টায় দেখা যায়, মনপুরা থেকে শতাধিক যাত্রী নিয়ে উত্তাল মেঘনা পাড়ি দিয়ে তজুমদ্দিন ঘাটে আসে পণ্য পরিবহনের এই ট্রলারটি। তেরপাল দিয়ে ঢাকা ট্রলারের মধ্যে যাত্রী। যার নেই কোন ফিটনেস সার্টিফিকেট বা যাত্রী পরিবহনের বৈধ অনুমতি। তারপরও গত ৬ মাস ধরে যাত্রী পরিবহন সেবা করে যাচ্ছে এই ট্রলারটি।ওইদিন দুপুর ২ টায় তজুমদ্দিন সি-ট্রাক ঘাট থেকে মনপুরার উদ্দেশ্যে ফিরতি ( ট্রলারের ভিতর) তোলা হয় নারী ও শিশু সহ শতাধিক যাত্রী। যেখানে মানুষ আর মালামাল একসাথে রাখা। নেই কোন বসার স্থান, নিরাপত্তা সরঞ্জাম। প্রচন্ড গরম আর বৈরি আবহাওয়ায় হাসফাঁস অবস্থা সকলের।এর মধ্যেই জীবন ঝঁকি নিয়ে প্রমত্তা মেঘনা পাড়ি দিচ্ছে শতাধিক মানুষ। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজেই এভাবে গত ৬ মাস যাতায়াত করছেন তারা।গত কয়েকদিন আগে ওই ট্রলারের যাত্রী ছিলেন মনপুরা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আমিমুল এহসান জসিম।সঙ্গে তার স্ত্রী। ট্রলারে বসার কোন স্থান না পেয়ে পল্টুনে দীর্ঘক্ষণ দাড়িয়ে ছিলেন।তিনি জানান, ওই ট্রলারে যাত্রা চরম এক ভোগান্তির নাম। তারপও গত ৬ মাস বাধ্য হয়ে মনপুরার মানুষ যাতায়াত করছেন। তিনি একাধিকবার উপজেলা আইন শৃঙ্খলা মিটিংয়ে জানিয়েছেন কিন্তু কোন প্রতিকার পাননি। যান্ত্রিক ত্রুটির অজুহাতে ট্রলারটি মাসের পর মাস বন্ধ রাখা হয়। মনপুরার মানুষের ভোগান্তি লাগবে ওই রুটে একটি নতুন সি-ট্রাক বরাদ্দের দাবি জানিয়েছেন তিনি।এদিকে স্ত্রী ও কন্যাকে নিয়ে মনপুরা যাওয়ার জন্য ঘাটে আসেন হাজিরহাট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক তপন চন্দ্র হাওলাদার। ট্রলার দুরাবস্থা ও নদীর ঢেউ দেখে ট্রলারে উঠতে সাহস পাচ্ছেন না তিনি। তপন চন্দ্রের ভাষ্য, মনপুরার প্রতিটি মানুষ জীবনের ঝঁকি নিয়ে প্রতিনিয়ত যাতায়াত করছেন। অপর এক যাত্রী বলেন, মালবাহি ট্রলারের খোন্দলে করে যাত্রী, গরু ছাগল, হাঁস মুরগি ও মালামাল এক সাথে পরিহন করা হয়। যাত্রীদের বৃষ্টিতে ভিজতে হয়। গরমে হাঁসফাস অবস্থা। প্রয়োজনের আইন মানে না তাই বাধ্য হয়ে যাচ্ছি এমন মন্তব্য উন্নয়ন সংস্থার কর্মকর্তা আলী আকবরের।ট্রলারের আরেক যাত্রী কলেজ ছাত্র জানান, ট্রলারে যাত্রীদের জন্য কোন নিরাপদ সরঞ্জামদি নাই।জানা যায়,তজুমদ্দিন থেকে মনপুরা যাত্রীদের নিরাপদ মেঘনা পারাপারের জন্য এসটি ইলিশা নামের বিআইডব্লিউটিসি একটি সি-ট্রাক বরাদ্দ দেয়। যা গত বছরের নভেম্বর মাস থেকেই বন্ধ রয়েছে। অথচ সরকারের নির্দেশনা রয়েছে ১৫ মার্চ থেকে ১৫ অক্টোবর মেঘনার ডেঞ্জার জোনে সি-সার্ভে ছাড়া কোন নৌযানে যাত্রী পরিবহন করতে পারবে না। সরকারের এ নির্দেশনা উপক্ষো করে মনপুরা-তজুমদ্দিন নৌরুটে পণ্য পরিবহনের ট্রলারে যাত্রী পারাপার করছে। জিম্মি করে আদায় করছে অতিরিক্ত ভাড়া। বিকল্প কোন উপায় না থাকায় সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে অবৈধযানে উত্তাল মেঘনা পাড়ি দিতে বাধ্য হচ্ছেন। জান-মালের নিরাপত্তায় দ্রুত সি-ট্রাক চালুর দাবি স্থানীয়দের।এই ব্যাপারে বিআইডব্লিউটিসির উপ-বাণিজ্য ব্যবস্থাপক (যাত্রী) খন্দকার মুহাম্মদ তানভী হোসেন জানান, যান্ত্রিক ত্রুটি ও ইজারা সংক্রান্ত জটিলতার কারণে সি-ট্রাকটি বন্ধ ছিল। সে জটিলতা কাটিয়ে শিগগিরই সি-ট্রাক চালু করা হবে।এই ব্যাপারে বিআইডব্লিউটিএ সহকারি পরিচালক নির্মল কুমার রায় জানান, ডেঞ্জারজোনে সী-সার্ভে ছাড়া কোন ট্রলারে যাত্রী পারাপারে নিষেধাজ্ঞা রয়েছে। মনপুরা-তজুমুদ্দিন নৌরুটে চলাচলকারী অবৈধ ট্রলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আরও খবর




মনপুরার নৌরুটে ৬ মাস বন্ধ যাত্রীবাহি ও পণ্যবাহি সি-ট্রাক!চরম ঝুঁকি নিয়ে ট্রলারে পারাপার

শ্রীপুরে গভীর রাতে বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ

গঙ্গাচড়ায় ট্রাকের ধাক্কায় ঝরে গেল বাবা-ছেলের প্রাণ,নাতি আহত

হালুয়াঘাট হাসপাতালে শিশুর স্বর্ণের চেইন চুরি: সিসিটিভির সূত্রে আটক নারী, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড

ইউজিসির ১৪ তলা আবাসিক ভবনের নকশা ও ডিপিপি প্রণয়নের দায়িত্ব পেল ডুয়েট

গাজীপুরে নিম্নমানের পাথর ও কম রডে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ এলাকাবাসী

লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা ! থানায় আত্মসমর্পণ করল খুনি

পোরশায় এমপি মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা প্রদান করেন কড়িদহ উচ্চ বিদ্যালয়

মুরাদনগর ভেঙ্গে বাঙ্গরা উপজেলা হওয়ায় এলাকায় আনন্দ-উচ্ছ্বাস,প্রশংসিত ধর্মমন্ত্রী

পাটাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়ম-দুর্নীতির অভিযোগ,তদন্তের নির্দেশ

রাঙ্গাবালীতে নজরুল বর্ষের উদ্বোধন

চাঁদপুরে সংস্কারের অভাবে ঝুঁকিতে মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের সড়ক

পূর্ব সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে তিনটি নৌকাসহ ২৪ বোতল কীটনাশক ও শুঁটকি তৈরির সরঞ্জাম জব্দ

বগুড়ায় প্রতিবন্ধী শ্যালিকাকে ধর্ষণ, অভিযুক্ত দুলাভাই গ্রেফতার

রাণীনগরে জিআর চাল ও কৃষি প্রণোদনা বিতরণ

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রত্যাশী আজমল হোসেন হিরো

কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর

২৪ নং ওয়ার্ডে লাইসেন্সবিহীন বেকারি ও আইসক্রিম কারখানা: হুমকিতে জনস্বাস্থ্য

রামিসা হত্যার রায়ে আমরা সন্তুষ্ট, যত দ্রুত সম্ভব নিষ্পত্তি : আইনমন্ত্রী


এই সম্পর্কিত আরও খবর

শ্রীপুরে গভীর রাতে বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ

গঙ্গাচড়ায় ট্রাকের ধাক্কায় ঝরে গেল বাবা-ছেলের প্রাণ,নাতি আহত

হালুয়াঘাট হাসপাতালে শিশুর স্বর্ণের চেইন চুরি: সিসিটিভির সূত্রে আটক নারী, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড

ইউজিসির ১৪ তলা আবাসিক ভবনের নকশা ও ডিপিপি প্রণয়নের দায়িত্ব পেল ডুয়েট

গাজীপুরে নিম্নমানের পাথর ও কম রডে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ এলাকাবাসী

লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা ! থানায় আত্মসমর্পণ করল খুনি

পোরশায় এমপি মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা প্রদান করেন কড়িদহ উচ্চ বিদ্যালয়

মুরাদনগর ভেঙ্গে বাঙ্গরা উপজেলা হওয়ায় এলাকায় আনন্দ-উচ্ছ্বাস,প্রশংসিত ধর্মমন্ত্রী

পাটাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়ম-দুর্নীতির অভিযোগ,তদন্তের নির্দেশ

রাঙ্গাবালীতে নজরুল বর্ষের উদ্বোধন