শিরোনাম
চন্দনাইশে মোবাইল কোর্টে ৪০ হাজার টাকা জরিমানা আদায় শাজাহানপুর উপজেলা যুবদলের নবঘোষিত কমিটির কৃতজ্ঞতা সভা ও শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার কসবা-আখাউড়ার ৯০ শিশু শিক্ষার্থীর সঙ্গে প্রধানমন্ত্রীর মেয়ের আন্তরিক আড্ডা ওসির বিরুদ্ধে স্ত্রী নিখোঁজের জিডি গ্রহণে গড়িমসির অভিযোগ জামালগঞ্জে ‘পার্টনার কংগ্রেস"র দিনব্যাপী কর্মশালা লালমোহনে ভ্রম্যমান গাজা ব্যবসায়ীর দুই মাসের কারাদন্ড মুরাদনগরে স্কাউটদের দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হালির হাওড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,জেলেকে অর্থদণ্ড বিএসএফ নিতে প্রস্তুত, আইনি জটিলতায় নিজ দেশে ফিরতে পারছে না চার ভারতীয় আরডিএ নবনিযুক্ত চেয়ারম্যানের সাথে রেডা নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬
গত বছরের তুলনায় দামে বড় ধস

মৌসুম শুরুর আগেই বগুড়ায় আগাম আলু

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:বুধবার ২৪ ডিসেম্বর ২০২৫ | হালনাগাদ:বুধবার ২৪ ডিসেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

মৌসুম শুরু হতে এখনও সময় বাকি থাকলেও বগুড়ার বিভিন্ন উপজেলার মাঠে উঠতে শুরু করেছে স্বল্পমেয়াদি আগাম আলু। তবে আগাম আলুর এই আগমনে কৃষকদের মুখে হাসি নেই। গত বছরের তুলনায় উৎপাদন খরচ বেড়েছে, ফলন কিছুটা কমেছে এবং বাজারে আলুর দামে বড় ধস নামায় দিশেহারা হয়ে পড়েছেন চাষিরা।



বুধবার (২৪ ডিসেম্বর) সকালে মাঠে সরেজমিনে দেখা যায়, ভোর থেকেই আলু তোলার কাজে ব্যস্ত কৃষকরা। মাঠ থেকে আলু তুলে পরিষ্কার করে বস্তায় ভরে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হচ্ছে। আবার কেউ মহাস্থান হাটে নিয়ে গিয়ে বিক্রি করছেন। তবে এই শ্রম ও বিনিয়োগের বিপরীতে প্রত্যাশিত দাম মিলছে না।


কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, গত বছর আগাম আলু প্রতি মণ ২ হাজার থেকে ২ হাজার ৫শ টাকায় বিক্রি হয়েছে। সে সময় বাজারে নতুন আলুর চাহিদা বেশি থাকার পরেও কৃষকরা তুলনামূলক ভালো দাম পেয়েছিলেন। অন্যদিকে চলতি বছর নতুন আগাম আলু বিক্রি হচ্ছে মাত্র ৬০০ থেকে ৭০০ টাকায়, যা কেজি প্রতি ১৫ থেকে ২০ টাকা। এই দামে উৎপাদন খরচই উঠছে না বলে দাবি কৃষকদের।


চাষিরা জানান, চলতি মৌসুমে সার, বীজ, কীটনাশক, সেচ ও শ্রমিকের মজুরি সবকিছুর দাম বেড়েছে। এক বিঘা জমিতে আলু চাষ করতে যেখানে গত বছর তুলনামূলক কম খরচ হয়েছিল, সেখানে এবার খরচ বেড়েছে উল্লেখযোগ্য হারে। অথচ বাজারে দাম কম থাকায় লোকসানের আশঙ্কা করছেন তারা।


শিবগঞ্জ উপজেলার কৃষক মো. অহেদুল ইসলাম বলেন, গত বছর আগাম আলুতে ভালো দাম পেয়েছিলাম। এবার সব খরচ বেড়েছে, কিন্তু আলুর দাম একেবারে পড়ে গেছে। এই দামে বিক্রি করলে পরিবার নিয়ে টিকে থাকা কঠিন হয়ে যাবে।



তবে পাইকারদের ভাষ্য অনুযায়ী, বাজারে এখনও বিপুল পরিমাণ পুরনো আলু মজুত থাকায় নতুন আলুর প্রতি আগ্রহ কম। গাবতলীর পাইকার মো. আলেক মিয়া বলেন, গত বছরের আলু সারা বছর কম দামে বিক্রি হয়েছে এবং অনেক পুরোনো আলু এখনও বাজারে আছে। তাই নতুন আলুর দাম চাপের মধ্যে আছে।


কৃষি বিভাগ সূত্রে জানা যায়, চলতি বছর প্রায় ২ হাজার হেক্টর জমিতে আগাম আলু চাষ হয়েছে। প্রতি হেক্টরে গড়ে প্রায় ১৭ টন ফলন পাওয়া যাচ্ছে। তবে বাজারে পুরনো আলুর সরবরাহ বেশি থাকায় নতুন আগাম আলুর দাম তুলনামূলক কম।


সামনে যদি সরকারি পর্যায়ে আলু রপ্তানির উদ্যোগ দ্রুত নেওয়া হয় এবং বাজারে পুরনো আলুর চাপ কমে, তাহলে নতুন আলুর দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে কৃষকরা কিছুটা হলেও ক্ষতি পুষিয়ে নিতে পারবেন।


এ বিষয়ে বগুড়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফরিদুর রহমান বলেন, গত বছর আলুর দাম সারা বছর কম থাকায় চলতি মৌসুমে আলু চাষের লক্ষ্যমাত্রা কমিয়ে ধরা হয়েছিল। এ বছর ৫৫ হাজার ৭৫০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্য নির্ধারণ করা হয়, যেখানে গত বছর চাষ হয়েছিল ৬০ হাজার ৪৩৫ হেক্টর।


তিনি আরও বলেন, আমাদের পক্ষ থেকে কৃষকদের আলু চাষ কমিয়ে সরিষা বা অন্যান্য লাভজনক ফসলের দিকে ঝুঁকতে পরামর্শ দেওয়া হয়েছিল। তবে বাস্তব পরিস্থিতিতে অনেক কৃষক সেইভাবে মানিয়ে নিতে পারেননি।


এদিকে ন্যায্য দামের অপেক্ষায় কৃষক বর্ধিত উৎপাদন খরচ, কম দাম ও অনিশ্চিত বাজার পরিস্থিতিতে বগুড়ার আলুচাষিরা এখন ন্যায্য দামের আশায় দিন গুনছেন। তাদের দাবি, সরকারি বাজার ব্যবস্থাপনা, সংরক্ষণ সুবিধা ও রপ্তানি উদ্যোগ জোরদার করা হলে এই সংকট অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব।


আরও খবর




কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বাগাতিপাড়ায় ৫০ পুরিয়া হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

চন্ডিছড়া চা বাগানে ভার্চুয়ালি ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ফের অনৈতিকভাবে রেশনপণ্য খোলাবাজারে বিক্রির অভিযোগ

মুরাদনগরে একাধিক মাদক ও অস্ত্র মামলার দুই আসামি গ্রেপ্তার

প্রতিবেশীর বাধায় বিদ্যুৎ সংযোগ থেকে বঞ্চিত কয়েকটি পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

ভবিষ্যতে সাংবাদিককে হুমকি না দেওয়ার মুচলেকা দিয়ে জামিন পেল শীর্ষ ইয়াবা কারবারী আজিজুল হক ভুট্টো গং

চন্দনাইশে মোবাইল কোর্টে ৪০ হাজার টাকা জরিমানা আদায়

শাজাহানপুর উপজেলা যুবদলের নবঘোষিত কমিটির কৃতজ্ঞতা সভা ও শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা-আখাউড়ার ৯০ শিশু শিক্ষার্থীর সঙ্গে প্রধানমন্ত্রীর মেয়ের আন্তরিক আড্ডা

ওসির বিরুদ্ধে স্ত্রী নিখোঁজের জিডি গ্রহণে গড়িমসির অভিযোগ

জামালগঞ্জে ‘পার্টনার কংগ্রেস"র দিনব্যাপী কর্মশালা

লালমোহনে ভ্রম্যমান গাজা ব্যবসায়ীর দুই মাসের কারাদন্ড

মুরাদনগরে স্কাউটদের দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

হালির হাওড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,জেলেকে অর্থদণ্ড

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু


এই সম্পর্কিত আরও খবর

কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বাগাতিপাড়ায় ৫০ পুরিয়া হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

চন্ডিছড়া চা বাগানে ভার্চুয়ালি ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ফের অনৈতিকভাবে রেশনপণ্য খোলাবাজারে বিক্রির অভিযোগ

মুরাদনগরে একাধিক মাদক ও অস্ত্র মামলার দুই আসামি গ্রেপ্তার

প্রতিবেশীর বাধায় বিদ্যুৎ সংযোগ থেকে বঞ্চিত কয়েকটি পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

ভবিষ্যতে সাংবাদিককে হুমকি না দেওয়ার মুচলেকা দিয়ে জামিন পেল শীর্ষ ইয়াবা কারবারী আজিজুল হক ভুট্টো গং

চন্দনাইশে মোবাইল কোর্টে ৪০ হাজার টাকা জরিমানা আদায়

শাজাহানপুর উপজেলা যুবদলের নবঘোষিত কমিটির কৃতজ্ঞতা সভা ও শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা-আখাউড়ার ৯০ শিশু শিক্ষার্থীর সঙ্গে প্রধানমন্ত্রীর মেয়ের আন্তরিক আড্ডা