
বিপ্লব দাস : বিশেষ প্রতিনিধি -:ঐতিহ্যবাহী মুকুটনাইট হাজী আনছুর আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মাঝে পটিয়া উপজেলা ধলঘাট ইউনিয়নের পশ্চিম তেকোটা গ্রামে জন্মজাত স্বর্গীয় সুরেন্দ্র লাল বড়ুয়া ও স্নেহলতা বড়ুয়া স্মৃতি ফাউন্ডেশনের উদ্যাোগে শিক্ষা সামগ্রী (খাতা-কলম) বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৮ জুন) বেলা ২টায় বিদ্যালয় মিলনায়তনে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নাছিমুন আরা বেগমের সভাপতিত্ব এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চের প্রতিবেদক সাংবাদিক অধীর বড়ুয়া। স্বর্গীয় সুরেন্দ্র লাল বড়ুয়া ও স্নেহলতা বড়ুয়া স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক লায়ন সমীরন বড়ুয়ার স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে এতে বিশেষ অতিথি ছিলেন-মুকুটনাইট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও মুকুটনাইট সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির পরিচালক আবদুল মান্নান, বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মৃদুল বড়ুয়া, সংগীত ও কীর্তনশিল্পী তাপস বড়ুয়া। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শিক্ষিকা শামীম আকতার, শাহনাজ পারভিন, সুলতানা জাহান, ইশরাত সুলতানা ইশা প্রমুখ।পরে অতিথিবৃন্দ উপস্থিত সকল শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী (খাতা ও কলম) তুলে দেন।সভায় প্রধান অতিথি সাংবাদিক অধীর বড়ুয়া বলেন-নিজ পিতা-মাতাকে অবিস্মরণীয় করে রাখতে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক লায়ন সমীরন বড়ুয়ার মত সৃজনশীল ও মানবিক কাজ গুলো করে যেতে হবে। তিনি আরো বলেন- যে সমস্ত শিক্ষার্থী আজ এ শিক্ষা সামগ্রী গ্রহণ করছে তারা এ স্মৃতিময় দিনটিকে মনিকৌটায় গেঁথে রেখে কঠোর অধ্যবসায়ের মধ্য দিয়ে পড়াশুনায় মনোযোগি হতে হবে, নশ্চেৎ পিতা-মাতার প্রচেষ্টা ও শিক্ষক/শিক্ষিকাদের পরিশ্রম কার্যত অকার্যকর হয়ে পরবে।উলেখ্য: গত ২/৩ দিনে প্রতিছরের ন্যায় পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের গৈড়লা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে-৬৮ জন, করনখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়-৫০ জন ও মুকুটনাইট হাজী আনছুর আলী প্রাথমিক বিদ্যালয়ের ৮৮ জন মোট ২০৪ জন শিক্ষার্থীর হাতে এ শিক্ষা সামগ্রী গুলো বিতরণ করা হয়।




























