শিরোনাম
ময়মনসিংহ সাংবাদিক সমিতির সভাপতি মানিক, সাধারণ সম্পাদক কিবরিয়া ময়মনসিংহ সাংবাদিক সমিতির সাধারণ সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী নাঙ্গলকোটে পল্লী বিদ্যুত সঞ্চালন লাইনে বাঁশ পড়ে আগুন লেগে গৃহ বধুর ঘর পুড়ে ছাঁই পত্নীতলার পাটিচড়া ইউপি চেয়ারম্যান রনি ঢাকায় গ্রেপ্তার পত্নীতলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় শেরপুরে রাস্তায় নিম্নমানের ধানবীজ ফেলে প্রতিবাদ জানালো কৃষক : বায়ার কোম্পানির কাছে ক্ষতিপূরণ দাবি শেরপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে দুই কিশোর আটক ; ৫ জনের বিরুদ্ধে মামলা রায়গঞ্জে অসহায় কলিমুদ্দিনের পাশে জেলা পুলিশ,পেলেন হুইলচেয়ার মিঠামইনে রেজিস্ট্রেশনের তালিকায় নাম না থাকায় এসএসসি পরীক্ষায় অনিশ্চিত ১ শিক্ষার্থী
মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬
মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬

ময়মনসিংহ সাংবাদিক সমিতির সভাপতি মানিক, সাধারণ সম্পাদক কিবরিয়া

প্রকাশিত:মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬ | হালনাগাদ:মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


ময়মনসিংহ সাংবাদিক সমিতি, ঢাকার ২১ সদস্যবিশিষ্ট নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক দিনকালের ম. হামিদুল হক মানিক সভাপতি এবং এনটিভির গোলাম কিবরিয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

জাতীয় প্রেসক্লাবের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভা ও সম্মেলন শেষে নতুন কমিটি ঘোষণা করা হয়। প্রধান নির্বাচন কমিশনার বিশিষ্ট সাংবাদিক অ্যাডভোকেট আফজাল এইচ খান নবনির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন। ২০২৭-২০২৮ মেয়াদে এ কমিটি দায়িত্ব পালন করবে।

নবগঠিত কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন দৈনিক বাংলার সৌরভ জাহাঙ্গীর এবং সহসভাপতি হয়েছেন সরাসরির গালীব হাসান। যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যুগান্তরের সিরাজুল ইসলাম এবং সহসাধারণ সম্পাদক হয়েছেন বাসসের কবির আহমেদ খান।

কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সাংগঠনিক সম্পাদক দৈনিক জনতার হাবিবুর রহমান, কোষাধ্যক্ষ বাংলাদেশ প্রতিদিনের বাজিত হোসেন, দপ্তর সম্পাদক একুশে টিভির আনোয়ারুল কাইয়ুম কাজল, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক বর্তমানের শেখ ফরিদ, ক্রীড়া সম্পাদক এদিনের আকতার হোসেন এবং সাংস্কৃতিক সম্পাদক জনপ্রশাসনের নঈম মাশরেকী।

নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান, লতিফুল বারী হামিম, গোলাম সাহানী, মাশরুর জামান রনি, মোশাররফ হোসেন, শামসুর রহমান শামস, খাদেমুল ইসলাম, খান আমিন ও গোলাম মোস্তফা।

এর আগে সকালে সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৫ আসনের সংসদ সদস্য জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু, ময়মনসিংহ-১০ আসনের সংসদ সদস্য আকতারুজ্জামান বাচ্চু, ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য কামরুল হাসান মিলন এবং ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির যুগ্ম মহাসচিব এমরান সালেহ প্রিন্স।

এ সময় টাঙ্গাইল সাংবাদিক ফোরাম, ঢাকার সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম, ঢাকার সভাপতি এরফানুল হক নাহিদ, নেত্রকোনা সাংবাদিক ফোরাম, ঢাকার সভাপতি রফিক মোহাম্মদসহ ময়মনসিংহ সাংবাদিক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

শুভ্র/


আরও খবর




ময়মনসিংহ সাংবাদিক সমিতির সভাপতি মানিক, সাধারণ সম্পাদক কিবরিয়া

ময়মনসিংহ সাংবাদিক সমিতির সাধারণ সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জ সদরের প্রতিটি ইউনিয়নে হবে ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’

নাঙ্গলকোটে পল্লী বিদ্যুত সঞ্চালন লাইনে বাঁশ পড়ে আগুন লেগে গৃহ বধুর ঘর পুড়ে ছাঁই

পত্নীতলার পাটিচড়া ইউপি চেয়ারম্যান রনি ঢাকায় গ্রেপ্তার

পত্নীতলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বানিয়াচংয়ে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

শেরপুরে রাস্তায় নিম্নমানের ধানবীজ ফেলে প্রতিবাদ জানালো কৃষক : বায়ার কোম্পানির কাছে ক্ষতিপূরণ দাবি

শেরপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে দুই কিশোর আটক ; ৫ জনের বিরুদ্ধে মামলা

বন্দরে দুই ইটভাটাকে দেড় লাখ টাকা জরিমানা

রায়গঞ্জে অসহায় কলিমুদ্দিনের পাশে জেলা পুলিশ,পেলেন হুইলচেয়ার

মিঠামইনে রেজিস্ট্রেশনের তালিকায় নাম না থাকায় এসএসসি পরীক্ষায় অনিশ্চিত ১ শিক্ষার্থী

পলাশে সম্পত্তির জন্য সৌদি প্রবাসীর লাশ দাফনে বাধা স্ত্রী-সন্তানের

উদয়ন মহিলা কলেজে নতুন নেতৃত্ব, নারীশিক্ষার অগ্রযাত্রায় আশার আলো খাদিজা বেগম

ভালো কাজের স্বীকৃতি, লালপুরের ১২০০ ব্যবসায়ীকে শুভেচ্ছা কার্ড পাঠালেন প্রতিমন্ত্রী

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

চরভূতা ৯ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী আব্দুস সাত্তারের নির্বাচনী সভা,বিজয়ী করতে ঐক্যবদ্ধ এলাকাবাসী

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন নিচ্ছে লাকসাম রেলওয়ে জংশনের ৮ নিরাপত্তা কর্মী।

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় আজিমপুরে বিশেষ কর্মশালা

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রাজপথে প্রতিহত করা হবে: কর্নেল (অব.) জগলুল আহসান

ইসলামী যুব আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নতুন কমিটি ঘোষণা

গঙ্গাচড়ায় সন্ত্রাস বিরোধী আইনে অভিযান পরিচালনা করে দুজন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

রাজারহাটে জরাজীর্ণ ঘরে নিভৃতে বাস করা ৭৮ বছরের বৃদ্ধা ফুলো রানী দেবের পাশে বিএনপি ও অঙ্গসংগঠন


এই সম্পর্কিত আরও খবর

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক

রাজশাহীতে ফটোসাংবাদিক কাচুকে ফাঁসানোর অভিযোগ : তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

জাতিসংঘে সংবাদ কাভারে দৈনিক তরুণ কণ্ঠ’র সম্পাদক রফিকুল ইসলাম শান্ত

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতির মাতার মৃত্যুতে রাসিক প্রশাসকের গভীর শোক

রাজশাহীতে দুই সাংবাদিকের ওপর হামলা সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন

বরেন্দ্র প্রেস ক্লাবের সভাপতিকে কুপিয়ে জখম, যুবলীগ কর্মী সুরুজ আলী কারাগারে

রাজশাহীতে কবিরাজের প্রতারণার সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক নিগৃহীত, থানায় অভিযোগ

হালুয়াঘাট প্রেসক্লাবের নতুন ভবনের শুভ উদ্বোধন