শিরোনাম
মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে সহধর্মিণী তাসলিমার সংবাদ সম্মেলন ও গণমিছিল গঙ্গাচড়া প্রেসক্লাবের সদস্য আসাদুজ্জামান পেলেন সেরা সংগঠক সম্মাননা পত্নীতলা থানা পরিদর্শন করলেন এসপি তারিকুল ইসলাম লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল চাটখিলে পূর্ববিরোধের জেরে টাকা,স্বর্ণের চেইন ও দুই মোবাইল ছিনতাইয়ের অভিযোগ পত্নীতলায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাংবাদিকদের নিয়ে সংলাপ ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিল সিএনজিতে নারীকে নির্যাতন,সর্বস্ব লুট করে খালে ফেলে পালাল ছিনতাইকারীরা" মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
রবিবার ২৫ অক্টোবর ২০২৬
রবিবার ২৫ অক্টোবর ২০২৬

ময়মনসিংহে শুরু হলো আট দিনব্যাপী বিভাগীয় বইমেলা

সাহিত্য সকাল ডেস্ক
প্রকাশিত:শুক্রবার ১৫ নভেম্বর ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ১৫ নভেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image
বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে ময়মনসিংহ বিভাগীয় বইমেলা-২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার (১৫ নভেম্বর) বিকালে নগরীর টাউনহল প্রাঙ্গনে বেলুন উড়িয়ে আট দিনব্যাপী অনুষ্ঠেয় বইমেলার উদ্বোধন করা হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, ময়মনসিংহ বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায়, জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত বইমেলা ১৫-২২ নভেম্বর পর্যন্ত প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
বইমেলা-২০২৪ এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধাজ্ঞাপন করে তিনি প্রধান অতিথি হিসেবে তাঁর বক্তব্য প্রদানের সূচনা করেন। তিনি বলেন, জ্ঞানের মাধ্যম হচ্ছে বই। অনলাইন সংস্করণ নয়, বরং চোখ দিয়ে যখন বই পড়া হয়, তখন তা হৃদয়ের সাথে, মননশীলতার সাথে একিভূত হয়। কাজেই মুদ্রিত বই পড়ার অভ্যাস করতে হবে। বই মানুষের আত্মাকে পৃথিবীব্যাপী ব্যাপ্ত করতে পারে। বইয়ের মতো অকৃত্রিম বন্ধু আর কেউ হতে পারে না। প্রাণের মেলা, মিলন মেলা, বই মেলা সফল করতে তিনি পাঠকসহ সর্বমহলের সহযোগিতা কামনা করেন।
বইমেলার উদ্বোধনী দিনে মেলাচত্বরে পুস্তকপ্রেমীদের দেখা মেলে। তারা বিভাগীয় পর্যায়ে বইমেলা আয়োজনের জন্য কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রতিবছর বইমেলা আয়োজনের মধ্য দিয়ে ময়মনসিংহের, বিশেষত তরুণ প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে উঠবে বলে তারা আশাপ্রকাশ করেন। উল্লেখ্য, ময়মনসিংহ বিভাগীয় বইমেলা-২০২৪ এ ৮টি সরকারি, ৫৭ টি বেসরকারি ও ৬টি সেবাধর্মী স্টল ও প্রকাশনা সংস্থা অংশগ্রহণ করছে।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) তাহমিনা আক্তার, ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শরিফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাহফুজুল আলম মাসুম, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি ময়মনসিংহ জেলা শাখার সভাপতি আব্দুর রব মোশাররফ উপস্থিত ছিলেন। এছাড়াও, অনুষ্ঠানে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ পরিবারের সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন স্তরের পাঠক, নগরবাসী উপস্থিত ছিলেন।
আট দিনব্যাপী বইমেলা-২০২৪ এর প্রতিদিনের অনুষ্ঠানের শুরুতে ময়মনসিংহ বিভাগে জুলাই-২৪ আন্দোলনে শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন এবং শহীদদের জীবনী নিয়ে আলোচনা করা হবে। বইমেলার অনুষ্ঠানসূচী অনুযায়ী, ১৫ নভেম্বর উদ্বোধনী পর্ব ও আলোচনা সভা, ১৬ নভেম্বর কচিকাঁচার উৎসব, ১৭ নভেম্বর উপস্থিত বক্তৃতা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, ১৮ নভেম্বর রচনা প্রতিযোগিতা, ১৯ নভেম্বর সেমিনার, ২০ নভেম্বর কুইজ প্রতিযোগিতা, ২১ নভেম্বর চিত্রাংকন প্রতিযোগিতা এবং ২২ নভেম্বর (শুক্রবার) সমাপনী পর্ব এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। এছাড়া বইমেলা চলাকালীন প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে।

আরও খবর




মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে সহধর্মিণী তাসলিমার সংবাদ সম্মেলন ও গণমিছিল

গঙ্গাচড়া প্রেসক্লাবের সদস্য আসাদুজ্জামান পেলেন সেরা সংগঠক সম্মাননা

পত্নীতলা থানা পরিদর্শন করলেন এসপি তারিকুল ইসলাম

লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল

বন্দরে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত গ্রেপ্তার

চাটখিলে পূর্ববিরোধের জেরে টাকা,স্বর্ণের চেইন ও দুই মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

পত্নীতলায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাংবাদিকদের নিয়ে সংলাপ

কায়েতপাড়ায় চেয়ারম্যান প্রার্থী গোলজারের পক্ষে​ জনস্রোত

ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিল

সিএনজিতে নারীকে নির্যাতন,সর্বস্ব লুট করে খালে ফেলে পালাল ছিনতাইকারীরা"

মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

সেনবাগে শর্টসার্কিটের আগুনে ভস্মীভূত টিনশেড ঘর,ক্ষতি ১০ লাখ টাকা

রাজশাহীতে সরকারি রাস্তা দখল কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ গুরুতর আহত ৩

মধ্যনগরে মানুষের পারাপারে স্বস্তি, নিজ খরচে সেতু নির্মাণ ছাত্রদল নেতা মিনুর

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

ষড়যন্ত্র ও দুর্নীতির বিরুদ্ধে পাইথল ইউনিয়নবাসী সহ-সভাপতি ইসমত আলী

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

আমতলীতে চিমটি হাতে রাস্তায় ইউএনও,বর্জ্য অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২


এই সম্পর্কিত আরও খবর

মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে সহধর্মিণী তাসলিমার সংবাদ সম্মেলন ও গণমিছিল

গঙ্গাচড়া প্রেসক্লাবের সদস্য আসাদুজ্জামান পেলেন সেরা সংগঠক সম্মাননা

পত্নীতলা থানা পরিদর্শন করলেন এসপি তারিকুল ইসলাম

লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল

বন্দরে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত গ্রেপ্তার

চাটখিলে পূর্ববিরোধের জেরে টাকা,স্বর্ণের চেইন ও দুই মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

পত্নীতলায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাংবাদিকদের নিয়ে সংলাপ

কায়েতপাড়ায় চেয়ারম্যান প্রার্থী গোলজারের পক্ষে​ জনস্রোত

সিএনজিতে নারীকে নির্যাতন,সর্বস্ব লুট করে খালে ফেলে পালাল ছিনতাইকারীরা"