শিরোনাম
লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

নানা পরিস্থিতির প্রভাব ‍॥ রপ্তানি আয়ে ধীরগতি

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:সোমবার ১৫ জুলাই ২০২৪ | হালনাগাদ:সোমবার ১৫ জুলাই ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

দেশে রপ্তানি আয়ে দেখা দিয়েছে ধীর গতি। সাম্প্রতিক সময়ের নানা পরিস্থিতি বিবেচনায় নিয়ে এমন মন্তব্যই করছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন দেশের রপ্তানি আয়ে দেখা দিয়েছে দেশীয় ও আন্তর্জাতিক নানা পরিস্থিতির প্রভাব।


রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এবং বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সবশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ১১ মাসে রপ্তানি থেকে আয় হয়েছে ৫১.৫৪ বিলিয়ন ডলার; অন্যদিকে এর আগের অর্থবছরের একই সময়ে আয় হয়েছিল ৫০.৫২ বিলিয়ন ডলার। সার্বিকভাবে এ সময়ের মধ্যে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি ২.০১ শতাংশ হলেও, রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রায় প্রবৃদ্ধি কমেছে ৮.৪৭ শতাংশ। এর মধ্যে তৈরি পোশাক খাতে ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ১১ মাসে রপ্তানি আয় হয়েছিল ৪৩.৮৫ বিলিয়ন ডলার। এর আগের অর্থবছরের একই সময়ের চেয়ে এ খাতে প্রবৃদ্ধি ২.৮৬ শতাংশ হলেও রপ্তানি লক্ষ্যমাত্রায় প্রবৃদ্ধি কমেছে ৭.৬৩ শতাংশ। নিটপণ্যে রপ্তানি প্রবৃদ্ধি ৬.১৫ শতাংশ হলেও ২০২৩-২৪ অর্থবছরে ওভেন খাতে রপ্তানি কমেছে আগের বছরের থেকে ১.০৯ শতাংশ। এছাড়া সবশেষ অর্থবছরে রপ্তানিতে ধস নেমেছে হোম টেক্সটাইল খাতে। এ খাতে রপ্তানি আগের বছরের চেয়ে কমেছে প্রায় ২৫ শতাংশ। পোশাক শিল্পের ক্ষেত্রে উত্তর আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের মতো প্রচলিত বাজারগুলোর পাশাপাশি রপ্তানির গতি কমেছে নতুন বাজারগুলোতেও। বাংলাদেশের তৈরি পোশাকের অর্ধেকেরই গন্তব্য ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। ২০২২-২৩ অর্থবছরে যেখানে রপ্তানিতে প্রবৃদ্ধি ছিল ৯.৯৩ শতাংশ, সেখানে সদ্য শেষ হওয়া ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ১১ মাসে প্রবৃদ্ধি মাত্র ২ শতাংশ। সবচেয়ে আশঙ্কাজনক হলো, ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে বড় বাজার জার্মানিতে রপ্তানি কমছে ধারাবাহিকভাবে। ২০২২-২৩ অর্থবছরে সেখানে রপ্তানি হ্রাস পেয়েছিল ৬.৮১ শতাংশ, সেখানে সদ্য শেষ হওয়া অর্থবছরে রপ্তানি হ্রাস পেয়েছে প্রায় ১০ শতাংশ। ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি রপ্তানি ক্রমান্বয়ে কমছে যুক্তরাষ্ট্র ও কানাডার বাজারেও।


সব মিলিয়ে সময়টা ভালো যাচ্ছে না দেশের রপ্তানিকারকদের জন্য। যতই দিন যাচ্ছে রপ্তানির ক্ষেত্রে পরিস্থিতির যেন অবনতি হচ্ছে। এজন্য রপ্তানিকারক ও ব্যবসায়ী নেতারা দুষছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন নীতিকে। তাদের দাবি, এনবিআরের ট্যারিফ নীতি এবং বাংলাদেশ ব্যাংকের কঠোর মুদ্রানীতির কারণে বেড়ে যাওয়া সুদের হারের প্রভাব পড়ছে দেশের শিল্প উৎপাদনে, যার জেরে আন্তর্জাতিক বাজারে সুবিধা করতে পারছেন না দেশীয় রপ্তানিকারকরা। অর্থনীতিবিদরাও আন্তর্জাতিক বাজারে দেশের রপ্তানি সক্ষমতা বজায় রাখতে ব্যবসায়ীদের প্রণোদনাসহ অন্যান্য সুযোগ-সুবিধা বহাল রাখার পাশাপাশি রপ্তানিবান্ধব নীতি প্রণয়নের ওপর জোর দিচ্ছেন।


বিজিএমইএর প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, দেশের পোশাক রপ্তানির ক্ষেত্রে চ্যালেঞ্জিং পরিস্থিতি তৈরি হয়েছে। ইউক্রেন যুদ্ধের কারণে গত কয়েক বছর ধরেই পুরো বিশ্বের অর্থনীতিতে এক ধরনের অস্থিরতা চলছে। এর পাশাপাশি তাদের দেশে ইদানীং মূল্যস্ফীতি প্রবণতা দেখা দিয়েছে, ফলে তাদের ক্রয়ের ক্ষমতা ও প্রবণতা হ্রাস পেয়েছে। পাশাপাশি বাংলাদেশেও মূল্যস্ফীতির কারণে সব ধরনের জিনিসের দাম বাড়ছে; সঙ্গে জ্বালানি ও বিদ্যুতের দামও বেড়েছে। এজন্য কারখানা মালিকদের বাড়াতে হচ্ছে শ্রমিক-কর্মকর্তাদের বেতন। এ সবকিছুর প্রভাবে পণ্যের উৎপাদন খরচ বেড়েছে। বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনে (বিকেএমইএ) নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম রপ্তানিকারকদের জন্য দেওয়া প্রণোদনা প্রত্যাহারের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন। বলেন, এর ফলে বাংলাদেশের পুরো গার্মেন্টস সেক্টর হুমকির মুখে পড়ে গেল। এর তীব্র প্রভাব পড়বে দেশের অর্থনীতির ওপর।


বিশিষ্ট অর্থনীতিবিদ ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) গবেষণা পরিচালক ড. মাহফুজ কবির দেশের বর্তমান পরিস্থিতিতে ব্যবসায়ীদের উদ্বেগকে যৌক্তিক বলে উল্লেখ করেন।



তিনি বলেন, মূল্যস্ফীতির কারণে বিশেষ করে জ্বালানি ও বিদ্যুতের দামের ঊর্ধ্বগতির কারণে পণ্যের উৎপাদন খরচ বেড়ে গেছে। পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের যে কঠোর মুদ্রানীতি, তার কারণে শুধু সুদের হারই বেড়ে যায়নি, পাশাপাশি ব্যবসায়ীদের ঋণ পাওয়ার সুযোগও হ্রাস পেয়েছে। এছাড়া বর্তমান সুদের হারে শুধু গার্মেন্টস সেক্টরই নয়, যে কোন ব্যবসা পরিচালনা করাই অত্যন্ত কঠিন।


চলমান এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য ব্যবসায়ীদের উৎসাহিত করতে নীতিগত পরিবর্তন আনার পরামর্শ সংশ্লিষ্টদের।


আরও খবর




লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন

বৃত্তি পরীক্ষার ফল নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন

শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে হবে: আলহাজ মো. সোহাগ

রাষ্ট্রীয় সম্পদে নতুন প্রাণ, বন্ধ পাটকলে ১,০৫০ কোটি টাকার বিনিয়োগ

শিগগিরই মার্জিন ইস্যু রুলসসহ ৩ বিধিমালায় পরিবর্তন : বিএসইসি চেয়ারম্যান

প্রযুক্তিগত আধুনিকায়নে আরও শক্তিশালী হবে বিএসটিআই: শিল্পমন্ত্রী

সামনের কঠিন পথ সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন : বিএসইসি চেয়ারম্যান

জিডিপি-কর্মসংস্থানে বড় অবদান, তবুও নীতি সহায়তার অভাবে ধুঁকছে হালকা প্রকৌশল শিল্প

সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াতে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

অর্থনীতির কিছু সূচকে স্বস্তির আভাস মিললেও তা স্থায়ী নয় : সিপিডি

পোশাক রপ্তানিতে নতুন ধাক্কার শঙ্কা