শিরোনাম
সেনবাগে আওয়ামীলীগের ৪ নেতাকর্মী গ্রেফতার মুরাদনগর ​কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা শেরপুরে নিষিদ্ধ ঘোষিত আ.লীগ নেতা গ্রেপ্তার বাংলাদেশ-সৌদি আরবের মধ্যে ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত: কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ সংগ্রাম আর সত্যের পথে সাংবাদিক শফিকুল ইসলাম আমতলীতে মামলা তুলে না নিলে নারীকে এসিড মেরে জ্বলসে দেয়ার হুমকি,মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ লালমোহনে ২৩ পিস ইয়াবাসহ গ্রেফতার-১ পদ-পদবি নয়, আদর্শ ও ঐক্যের রাজনীতি চান অষ্টগ্রাম ছাত্রদলের তরুণ নেতা অনিক চাটখিলে গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে জিআইএস-ভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত ধুনটে পৃথক তিন মামলায় আ.লীগ ও যুবলীগের তিন নেতা গ্রেপ্তার
বুধবার ১১ নভেম্বর ২০২৬
বুধবার ১১ নভেম্বর ২০২৬
সাবেক রাষ্ট্রদূত ও জাতীয় পার্টির নেতা থেকে ইসলামী আন্দোলনের প্রার্থী

নারায়ণগঞ্জ-৩ আসনে হাত পাখায় লড়বেন গোলাম মসিহ্

প্রকাশিত:রবিবার ০৭ ডিসেম্বর ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৭ ডিসেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে জাতীয় নির্বাচনের মাঠ হঠাৎই জমে উঠেছে। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও নানা দায়িত্ব সামলে এবার ইসলামী আন্দোলনের হাত পাখা প্রতীকে লড়াই করতে যাচ্ছেন সাবেক রাষ্ট্রদূত ও জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য গোলাম মসিহ্।

গত শুক্রবার দলের কেন্দ্রীয় আমীর মুফতি রেজাউল করিম আনুষ্ঠানিকভাবে তাঁর প্রার্থিতা ঘোষণা করলে রাজনীতির অঙ্গনে তৈরি হয় নতুন আলোচনার ঢেউ।

এর আগে এ আসনে ইসলামী আন্দোলনের সোনারগাঁ উপজেলা সেক্রেটারি ফারুক আহমেদ মুনসি প্রচারণায় সক্রিয় ছিলেন। তবে শেষ মুহূর্তে তাঁকে সরিয়ে এনে দলটি বেছে নিয়েছে বহুমাত্রিক রাজনৈতিক অভিজ্ঞতার অধিকারী গোলাম মসিহ্কে।

ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মাওলানা দ্বীন ইসলাম বলেন, “গোলাম মসিহ সাহেব ২০১৩ সাল থেকেই আমাদের দলের সঙ্গে আছেন। সংগঠনের শীর্ষ নেতাদের আলোচনার ভিত্তিতেই তাঁকে মনোনীত করা হয়েছে। সারাদেশে আমাদের তালিকায় আরও চমক আসছে।”

গোলাম মসিহ্ বলেন, “ইসলামী আন্দোলনে যোগ দেওয়ার পর থেকে আমি দলকে খুব কাছ থেকে দেখছি। পাঁচ মাস আগে আমি ঘরোয়া পরিবেশে যোগ দিয়েছি। সেখানে দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। দীর্ঘ ৩০ বছরের রাজনৈতিক জীবনে আমি বহু অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছি, বিভিন্ন দল ও রাষ্ট্রীয় দায়িত্বে থেকেছি। এবার চাই সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সরাসরি জনসেবায় নিজেকে আরও নিবেদন করতে। আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিল্প, নদী, ঐতিহ্য, অর্থনীতি; সব মিলিয়ে সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ এলাকা।”


তিনি আরও বলেন, “এ অঞ্চলের সবচেয়ে বড় সংকট মাদক, সন্ত্রাস আর দুর্নীতি। এই তিনটি জিনিস সমাজকে ধ্বংস করছে। বিশেষ করে যুবসমাজকে বিপথে ঠেলে দিচ্ছে মাদক। আমি নির্বাচিত হলে সবচেয়ে আগে মাদক নিয়ন্ত্রণে কঠোর অভিযান চালানো হবে। প্রশাসন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ধর্মীয় প্রতিষ্ঠান, সবাইকে সঙ্গে নিয়ে যুবসমাজকে বাঁচানোর উদ্যোগ নেব।”

“শীতলক্ষ্যা নদীর করুণ অবস্থা আমাকে ব্যথিত করে,” উল্লেখ করে তিনি বলেন, “এই নদী শুধু পানি নয়; এটা আমাদের অর্থনীতি, পরিবেশ ও সংস্কৃতির অংশ। শিল্পকারখানার বর্জ্য ফেলে নদীটাকে মৃতপ্রায় বানিয়ে দেওয়া হয়েছে। নির্বাচিত হলে পরিবেশ অধিদপ্তর, স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং শিল্প মালিকদের নিয়ে একসাথে একটি টেকসই দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তুলবো। শীতলক্ষ্যার জলমান ফিরিয়ে আনাই হবে আমার বড় চ্যালেঞ্জ।”

গার্মেন্টস শিল্পের অবস্থার কথা তুলে ধরে তিনি বলেন, “সিদ্ধিরগঞ্জের কয়েকটি বড় গার্মেন্টস বন্ধ হয়ে যাওয়ায় হাজার হাজার শ্রমিক বেকার হয়েছেন। বিশেষ করে সিনহা গার্মেন্টসে প্রায় ৭০ হাজার শ্রমিকের জীবনে বিপর্যয় নেমে এসেছে। আমি নির্বাচিত হলে এই শিল্পগুলো পুনরায় সচল করতে সরকার, মালিকপক্ষ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে বসবো। শ্রমিকদের জীবন-জীবিকা রক্ষা করা আমার অগ্রাধিকার।”

উল্লেখ্য, ২০২২ সালের এপ্রিলে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের রাজনৈতিক সচিব হিসেবে নিয়োগ পান গোলাম মসিহ। এর আগে ২০১৪ সালেও তিনি একই দায়িত্বে ছিলেন।

তিনি বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য ও সোনারগাঁয়ের সাবেক বিধায়ক মরহুম আব্দুল আউয়ালের তৃতীয় পুত্র। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে এসএসসি-এইচএসসি পাস করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

ক্যারিয়ারের শুরুতে ব্রিটিশ পেট্রোলিয়াম, টোটাল গ্যাস, এশিয়া স্যাটেলাইট, হংকং টেলিকম, জেনারেল অ্যাটমিকসসহ একাধিক বহুজাতিক প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেন।

২০১৫ সালের জুলাই থেকে ২০২০ সালের জুলাই পর্যন্ত তিনি সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ওআইসি’র স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ২০১৩ সাল পর্যন্ত জাতীয় পার্টির আন্তর্জাতিক ও কূটনৈতিক বিষয়ক প্রেসিডিয়াম সদস্য ছিলেন।



আরও খবর




সেনবাগে আওয়ামীলীগের ৪ নেতাকর্মী গ্রেফতার

৩ কিলোমিটার সড়কে ২৭ বাঁক, আতঙ্কে চালক-যাত্রীরা

লালপুরে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ, যুবলীগ-ছাত্রলীগকে প্রতিহতের হুঁশিয়ারি

কাশিমপুরে ছাত্রলীগের মশাল মিছিল ও লকডাউন কর্মসূচি ঘিরে আটক ৩

গোয়াইনঘাটে মা ও শিশু সহায়তা কর্মসূচির ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় এসআরবির অভিযানে ২জন গ্রেফতার

টাঙ্গুয়ার হাওরে অবৈধ জাল ধ্বংসের পর প্রতিশোধের হামলা,রক্তাক্ত নৌকার মাঝি

রাণীনগরে মারপিটে গ্রামপুলিশসহ ৬জন আহত

মুরাদনগর ​কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা

শেরপুরে নিষিদ্ধ ঘোষিত আ.লীগ নেতা গ্রেপ্তার

বাংলাদেশ-সৌদি আরবের মধ্যে ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত: কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০

সংগ্রাম আর সত্যের পথে সাংবাদিক শফিকুল ইসলাম

আমতলীতে মামলা তুলে না নিলে নারীকে এসিড মেরে জ্বলসে দেয়ার হুমকি,মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ

লালমোহনে ২৩ পিস ইয়াবাসহ গ্রেফতার-১

পদ-পদবি নয়, আদর্শ ও ঐক্যের রাজনীতি চান অষ্টগ্রাম ছাত্রদলের তরুণ নেতা অনিক

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক

দেশের স্বার্থ ও ভবিষ্যতের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি


এই সম্পর্কিত আরও খবর

সেনবাগে আওয়ামীলীগের ৪ নেতাকর্মী গ্রেফতার

৩ কিলোমিটার সড়কে ২৭ বাঁক, আতঙ্কে চালক-যাত্রীরা

লালপুরে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ, যুবলীগ-ছাত্রলীগকে প্রতিহতের হুঁশিয়ারি

কাশিমপুরে ছাত্রলীগের মশাল মিছিল ও লকডাউন কর্মসূচি ঘিরে আটক ৩

গোয়াইনঘাটে মা ও শিশু সহায়তা কর্মসূচির ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় এসআরবির অভিযানে ২জন গ্রেফতার

টাঙ্গুয়ার হাওরে অবৈধ জাল ধ্বংসের পর প্রতিশোধের হামলা,রক্তাক্ত নৌকার মাঝি

রাণীনগরে মারপিটে গ্রামপুলিশসহ ৬জন আহত

মুরাদনগর ​কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা

শেরপুরে নিষিদ্ধ ঘোষিত আ.লীগ নেতা গ্রেপ্তার