শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত
সোমবার ২৭ জুলাই ২০২৬
সোমবার ২৭ জুলাই ২০২৬

নারী উন্নয়নে চার প্রতিবন্ধকতা, উপায় কী?

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শুক্রবার ০৭ জুন ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ০৭ জুন ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

জেন্ডার বাজেটে নারী উন্নয়নে বিভিন্ন প্রতিবন্ধকতার তথ্য উঠে এসেছে (নারী শ্রমিকদের ছবি তুলেছেন নাসিরুল ইসলাম)জেন্ডার বাজেটে নারী উন্নয়নে বিভিন্ন প্রতিবন্ধকতার তথ্য উঠে এসেছে (নারী শ্রমিকদের ছবি তুলেছেন নাসিরুল ইসলাম)


জেন্ডার বাজেটে বিভিন্ন মন্ত্রণালয়ের বরাদ্দ ও করণীয়ের ক্ষেত্রে নারী উন্নয়নে বিভিন্ন প্রতিবন্ধকতার তথ্য উঠে এসেছে। এরমধ্যে উল্লেখযোগ্য– মন্ত্রণালয়গুলোর সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অর্থের অভাব, ধর্মীয় কুসংস্কার ও ধর্মের অপব্যবহার, পুরুষশাসিত সমাজের রক্ষণশীল মনোভাব, অধিকার বিষয়ে নারীর অসচেতনতা প্রভৃতি কারণে নারী উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে বাধা। নারীনেত্রী ও অধিকাকর্মীরা বলছেন, নারীর অগ্রযাত্রায় যখনই কোনও সিদ্ধান্ত নেওয়া হয়েছে তখনই এই কারণগুলো সামনে এসে বাধা সৃষ্টি করেছে। সরকার যখন সেগুলো চিহ্নিত করতে পেরেছে তখন সেগুলো থেকে বেরিয়ে আসার পথও তারা বের করতে পারবেন সেই প্রত্যাশা রইলো।


মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ২০২১-২২ অর্থবছর থেকে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট সম্পর্কিত বরাদ্দ ও ব্যয়ের তথ্য বিশ্লেষণে দেখা যায়, জেন্ডারকেন্দ্রিক উদ্যোগগুলো বাস্তবায়নে এ মন্ত্রণালয় ধারাবাহিকভাবে এ খাতে বরাদ্দ বাড়িয়েছে। পরিচালন বাজেটে ২০২১-২২ অর্থবছরে ৩ হাজার ৩৩৪ কোটি টাকা থেকে ধারাবাহিকভাবে বেড়ে ২০২৪-২৫ অর্থবছরে ৪ হাজার ৩৪৭ কোটি টাকা হয়েছে, যা ২০২২- ২৩ অর্থবছর থেকে পরিচালন বাজেটে জেন্ডারসংশ্লিষ্ট বরাদ্দ হিসেবে ৯৮ শতাংশে স্থিতিশীল রয়েছে।


উন্নয়ন বাজেটের ক্ষেত্রে বাজেট বরাদ্দের ওঠানামা লক্ষ্যণীয়। ২০২৩-২৪ অর্থবছরে জেন্ডারসংশ্লিষ্ট বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় এবং ২০২২-২৩ অর্থবছরে সর্বোচ্চ ৭৫ শতাংশে উন্নীত হয়।


নারী উন্নয়নের প্রতিবন্ধকতা


বাজেট প্রতিবেদনে বরাদ্দ ও বিশ্লেষণের পাশাপাশি চারটি প্রধান প্রতিবন্ধকতার উল্লেখ করা হয়েছে। এরমধ্যে রয়েছে– মাঠ পর্যায়ের অফিসগুলোর নিজস্ব ভবন না থাকায় দাফরিক কার্যক্রমে অসুবিধার কথা। এছাড়া মন্ত্রণালয়ের আওতায় পরিচালিত সামাজিক নিরাপত্তা কর্মসূচি মাঠ পর্যায়ে তদারকি করার জন্য প্রয়োজনীয় জনবলের সংকটের কথাও বলা হয়েছে। বারবারই যে বিষয়টি সামনে আসে এবারও প্রতিবন্ধকতা প্রশ্নে সেই বিষয়ের উল্লেখ আছে- ধর্মীয় কুসংস্কার ও ধর্মের অপব্যবহার, পুরুষশাসিত সমাজের রক্ষণশীল মনোভাব, অধিকার বিষয়ে নারীর অসচেতনতা প্রভৃতি কারণে নারী উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে বাধা।


আছে করণীয় সম্পর্কে সুপারিশও


সমতার পথে অগ্রযাত্রী প্রতিবেদনে বেশকিছু সুপারিশ করা হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় মনে করে জাতীয় নারী উন্নয়ন নীতি-২০১১-এর আলোকে প্রস্তুতকৃত জাতীয় কর্মপরিকল্পনা (২০২১-২০৩০) বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ করা জরুরি। একইসঙ্গে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে ২০৩০ সালের মধ্যে নারী ও শিশুর প্রতি সহিংসতামুক্ত সমাজ গঠন করা। সহিংসতা প্রতিরোধকেন্দ্রিক আরও কিছু উদ্যোগের কথা বলা হয়েছে। এরমধ্যে আছে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন এবং শিশু সুরক্ষায় সামগ্রিক সমন্বয়, পরিবীক্ষণ এবং তদারকির জন্য ন্যাশনাল সেন্টার অন জেন্ডার বেইজড ভায়োলেন্সকে Centre of Excellence হিসেবে গড়ে তোলা। নারী অধিকারকর্মীদের দীর্ঘদিনের দাবি  নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ন্যাশনাল ডেটাবেইজ তৈরি করা ও ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার এবং ওয়ান-স্টপ ক্রাইসিস সেল-এর ডেটাবেইজ তৈরি করার ব্যাপারটিও এবার অন্তর্ভুক্ত করা হয়েছে।


প্রতিবন্ধকতার উল্লেখ থাকলে তা দূর করার উপায়ও উল্লেখ থাকতে হবে জানিয়ে নারী অধিকারকর্মী খুশী কবীর বলেন, প্রতিবন্ধকতা দূর করতে সরকারের উদ্যোগগুলোর প্রতিফলন থাকতে হবে বাজেটে। প্রতিবন্ধকতা চিহ্নিত করলে সেটা দূরের উল্লেখ থাকতে হবে। পুরুষ আধিপত্যের বিপরীতে নারীর করণীয়, নারীর সচেতনতা বাড়ানো, ধর্মীয় কুসংস্কারকে দূর করার জন্য কী ধরনের কর্মসূচি নিতে যাচ্ছে তার সুনির্দিষ্ট উল্লেখ থাকতে হবে।


জেন্ডার বাজেট কেন গুরুত্বপূর্ণ জানতে চাইলে তিনি বলেন, এটা খুব কাজের হতে পারতো। যেহেতু আলাদা করে এই বাজেট দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে যারা একটু সচেতন যারা জানতে চাইতে পারেন এই বরাদ্দ কোথায় খরচ হচ্ছে এবং কীভাবে কার্যকর হচ্ছে।


চিহ্নিত বাধাগুলো থেকে বের হওয়ার উপায় কী জানতে চাইলে উই ক্যান এর সমন্বয়ক জিনাত আরা হক বলেন, মহিলা অধিদফতরের সেবা উপজেলা পর্যন্ত বিস্তৃত, সেটা ইউনিয়ন পর্যায় পর্যন্ত নিতে হবে। এই মন্ত্রণালয়ের বাজেট খুবই কম এবং তারা মোটেই অ্যাকশন ওরিয়েন্টেড না। উদাহরণ দিতে গিয়ে তিনি বলেন, বাল্যবিবাহ আইন সংশোধন হয়েছে। প্ল্যান অব অ্যাকশনও বানিয়েছেন তারা। সেখানে লেখা আছে কী কী করতে হবে। কিন্তু সেটা ওই করতে হবে পলিসি পর্যন্ত আছে। সেটা আসলে হচ্ছে কিনা সেই ফলোআপ নেই। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়কে অ্যাকশন ওরিয়েন্টেড কর্মসূচি নিতে হবে এবং সেটা হচ্ছে কিনা সেটার মনিটরিং শক্তিশালী করতে হবে।


কে কী করবে আইনে সেই দায়িত্ব দেওয়া আছে। প্রয়োগকারী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। তাকে থানার সঙ্গে যুক্ত হয়ে কাজ করতে হয়। কিন্তু তিনি কাজটি যেন করতে পারেন সেই পরিস্থিতি কি তৈরি করা গেছে? মূল সমস্যা হলো নারীর জন্য করা পরিকল্পনা করার সময় সমন্বিত একটি পরিকল্পনা দেওয়া হয় না। প্রতি মন্ত্রণালয়ে নারীর উন্নয়নের জন্য যে কাজের জায়গা সেখানে মন্ত্রণালয়ের কোনও যুক্ততা থাকে না, যুক্ত করেন তিনি।


আরও খবর




ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী