শিরোনাম
হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

নগরে বেপরোয়া ‘থাবা পার্টি’

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ২৯ মে ২০২৪ | হালনাগাদ:বুধবার ২৯ মে ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

মোবাইল ফোন, হাতব্যাগ বা পথচারীদের দামি বস্তু নিয়ে বাজপাখির মতো ছোঁ মেরে, ভোঁ দৌড় দেয় ওরা। সময় নেয় কয়েক সেকেন্ড। ওরা আসে মোটরসাইকেল চড়ে আবার কখনও সিএনজি অটোরিকশা কিংবা প্রাইভেটকার নিয়ে। ফাঁকা কিংবা জনাকীর্ণ সড়কে চোখের পলকে ছিনতাই করে পালিয়ে যায়। এভাবে প্রতিনিয়ত রাজধানীর খিলগাঁও, বনশ্রী, মাদারটেক, মেরাদিয়া, আমুলিয়া, স্টাফ রোডসহ বহু এলাকায় অনেকটা টার্গেট করেই ছিনতাই করে চক্রগুলো। পুরো এলাকায় তাদের রাজত্ব। দাপট দেখে মনে হবে এদের টুঁটি ধরার সাহস নেই কারও। হাতে কখনও ছুরি, কখনও পিস্তল; ডান্ডি ও ইয়াবার নেশায় বুঁদ এসব ছিনতাইকারী। 


গত শনিবার ঘড়ির কাঁটায় রাত ১২টা ছুঁইছুঁই। রাজধানীর মাদারটেকের মূল সড়ক দিয়ে রিকশাযোগে গন্তব্যে যাচ্ছিলেন অজ্ঞাত এক নারী। হঠাৎ অটোরিকশায় আসা দুর্বৃত্তরা কিছু বুঝে ওঠার আগেই ছোঁ মেরে রিকশারোহীর হাতব্যাগ নিয়ে দ্রুতগতিতে পালিয়ে যায়। ওই নারীর চিৎকারে প্রত্যক্ষদর্শী একজন দুর্বৃত্তদের ধাওয়া করলেও ওই অটোরিকশাটি আটকাতে পারেনি। স্থানীয় ভুক্তভোগীদের দাবি এই নম্বরের অটোরিকশাসহ আরও কয়েকটি অটোরিকশা ও মোটরসাইকেল নিয়ে প্রতিদিন ছিনতাই হয় খিলগাঁও, সবুজবাগ, রামপুরা, মুগদা, যাত্রাবাড়ী ও ডেমরা থানা এলাকায়। 


গত ৫ এপ্রিল রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের রায়েরবাগ দিয়ে যাচ্ছিলেন এক পথচারী। হঠাৎ তাকে চারদিক থেকে ঘিরে ধরে তিন-চারজন যুবক। কিছু বুঝে ওঠার আগেই একজন তার পেটের কাছে ধারালো ছুরি ঠেকায়। দুজন পকেটে হাত দিয়ে নিয়ে নেয় দুটি স্মার্টফোন ও নগদ টাকা। তারপর মুহূর্তেই আবার অন্ধকারে মিলিয়ে যায় তারা। এ ঘটনার আরও আগে গত ৩১ মার্চ ভোর সাড়ে ৫টার দিকে যাত্রাবাড়ী মোড়ে পেছন থেকে তিনজন এসে গলায় ছুরি ধরে রমজান নামে এক যুবকের মোবাইল ও মানিব্যাগ নিয়ে যায়। এভাবেই যাত্রাবাড়ী-মাতুয়াইল, রায়েরবাগ এলাকায় আতঙ্ক ছড়াচ্ছে ছিনতাইকারীরা। রাত হলেই অস্ত্র ঠেকিয়ে প্রকাশ্যে সড়কে চলে ছিনতাই। এসব স্থানে সড়কবাতি অকেজো থাকায় অন্ধকারে যানজট লাগলে পথচারীদের আতঙ্ক আরও বেড়ে যায়। যানজটে থেমে থাকা গাড়িতে দেশীয় অস্ত্রের মুখে চলে ছিনতাই। সম্প্রতি একটি ভিডিও ফুটেজে দেখা যায়, যানজটে আটকে থাকা একটি প্রাইভেটকারের দরজা খুলে অস্ত্র ঠেকিয়ে সব লুট করে নিয়ে যাচ্ছে কয়েক ছিনতাইকারী। যাদের সবার হাতে দেশীয় অস্ত্র।


এসব দুর্বৃত্ত শুধু পথচারী বা যাত্রীদের মালামাল কেড়ে নিয়েই খান্ত থাকে না; ছিনতাইয়ের সময় বাধা পেলে ধারালো অস্ত্র দিয়ে ভুক্তভোগীকে গুরুতর জখমও করে। এতে প্রাণ হারান অনেকে। এমনকি তারা চেতনানাশকও ব্যবহার করে থাকে। গভীর রাতে একা চলাফেরা যারা করছেন তাদের অনেকেই ছিনতাইকারীর কবলে পড়েন। আবার জরুরি প্রয়োজন বা ভোরে দূরপাল্লার বাস, ট্রেন ও লঞ্চে গন্তব্যে পৌঁছানোর জন্য বের হন, তাদের কেউ কেউ ছিনতাইকারীর কবলে পড়েন।


গত ৮ এপ্রিল রাত ৯টার দিকে বনশ্রী এলাকা থেকে শাহা আলমের অটোরিকশায় দুজন যাত্রী ওঠে। পথে তাকে অজ্ঞান করে রিকশাটি নিয়ে যায় ছিনতাইকারীরা। স্থানীয়রা অজ্ঞান অবস্থায় শাহা আলমকে উদ্ধার করে মুগদা মেডিকেলে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৪ এপ্রিল মারা যান তিনি। এ ঘটনায় নিহতের ছেলে রামপুরা থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ জড়িতদের শনাক্তে বনশ্রী ও খিলগাঁও এলাকার শতাধিক সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে গত ৪ মে অটোরিকশা ছিনতাই চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, গত ৯ মাসে এই চক্রটি শতাধিক রিকশা ছিনতাই করেছে।


ভুক্তভোগীদের অভিযোগÑ শহরের যেসব স্থানে সিসি ক্যামেরা নেই, ছিনতাইয়ের জন্য সেই সব জায়গা বেছে নেয় দুর্বৃত্তরা। প্রতিদিন রাজধানীতে একাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটলেও থানায় মামলার সংখ্যা কম। অনেক ভুক্তভোগীই হয়রানি বা ঝামেলা এড়াতে থানায় অভিযোগ করেন না। কারও মোবাইল ছিনতাই হলে পুলিশ ছিনতাই মামলা না নিয়ে হারিয়ে যাওয়া বা জিডি করার পরামর্শ দেয়। 


যাত্রাবাড়ী এলাকার ভুক্তভোগী রমজান জানান, ভোর সাড়ে ৫টার দিকে যাত্রাবাড়ী মোড় থেকে গাড়িতে ওঠার জন্য দাঁড়িয়ে ছিলেন। এ সময় তিনজন এসে গলায় ছুরি ধরে মোবাইল, মানিব্যাগ ও হাতঘড়ি ছিনতাই করে। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় মামলা করতে গেলে পুলিশ জিডি নেয়।


রায়েরবাগে ছিনতাইয়ের শিকার নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী জানান, রাস্তা অন্ধকারাচ্ছন্ন থাকায় হেঁটে যাওয়ার সময় হঠাৎ কয়েকজন কিশোর পেটে ছুরি ঠেকিয়ে বলে, যা আছে দিয়ে দে। তাদের মধ্যে ভালো গেঞ্জি পরা লম্বা এক যুবকের কাছে পিস্তল ছিল। এ ঘটনার পর চিৎকার করলেও কেউ এগিয়ে আসেনি। ওরা আমার মোবাইল, মানিব্যাগ নিয়ে দ্রুত পালিয়ে যায়। তারা কিশোর গ্যাংয়ের সদস্য বলে ধারণা ওই ব্যক্তির। 


যাত্রাবাড়ী-চিটাগাং রোডে লেগুনাচালক রাহাত হোসেন বলেন, দনিয়া কলেজ থেকে কুতুবখালী পর্যন্ত প্রায়ই ছিনতাই হয়। মাঝেমধ্যে দেখি পুলিশ একস্থানে বসে থাকে। ঘটনা ঘটার পর আসে। কিন্তু ততক্ষণে পালিয়ে যায় ছিনতাকারীরা। 


রাজধানীতে ছিনতাই ঠেকাতে ট্রাস্কফোর্স গঠন করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সম্প্রতি ছিনতাইকারী ও ছিনতাইয়ের ঘটনাগুলো পর্যালোচনা করে রাজধানীতে ২৮টি হট স্পটসহ শতাধিক স্পট চিহ্নিত করেছে পুলিশ। এতে ছিনতাইয়ের ঘটনা কমেছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। তবে বাস্তবতা ভিন্ন। পুলিশের দাবি, ছিনতাইয়ের ঘটনায় বেশিরভাগই ছিঁচকে চোররা জড়িত। তারা রাস্তায় চলাচলকারীদের মোবাইল অথবা স্বর্ণের চেইন টান দিয়ে নিয়ে যায়। এসব ছিনতাইকারীর বেশিরভাগই মাদকসেবী।


ডিএমপির ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ইকবাল হোসাইন বলেন, যাত্রাবাড়ী হয়ে দেশের ৪০টি জেলায় যাত্রীরা যাতায়াত করে। রাতেও সমানতালে ব্যস্ত থাকে সড়ক। যানজট লাগলে গাড়ির গতি কমে যায়। এ সুযোগ নেয় অপরাধীরা। তারা ছিনতাইয়ের জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে সহজ মনে করে। ফলে ওই এলাকায় প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটে। তবে পুলিশের বিশেষ তৎপরতার কারণে এ মাসে ছিনতাইয়ের সংখ্যা কম। ১৫-২০ দিন ধরে বিভিন্ন সুপারভিশন ও মাঠে পুলিশি তৎপরতার কারণে ছিনতাই অনেকটা কমেছে।


দুর্বৃত্তদের ধরতে বেশকিছু উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে ডিসি ইকবাল হোসাইন বলেন, রাতে যাতে সড়কে পর্যাপ্ত আলো থাকে, সেজন্য সড়কবাতি বাড়াতে সংশ্লিষ্টদের বলা হয়েছে। রায়েরবাগ-শনিরআখড়া থেকে যাত্রাবাড়ী চৌরাস্তা পর্যন্ত ৬টি স্পেশাল টিম নিয়োজিত আছে। ছিনতাই ঠেকাতে টহল টিমও কাজ করছে।


এছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ী এলাকায় প্রায় ৫০টি সিসি ক্যামেরা স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এগুলো বাস্তবায়ন হলে ছিনতাই থাকবে না বলে আশা করেন পুলিশের এই কর্মকর্তা।


ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম বলেন, আমরা অপরাধীদের নজরদারিতে রাখি। ছিনতাই প্রতিরোধে ডিএমপি একটি টাস্কফোর্স গঠন করেছে। প্রতিনিয়ত অভিযান চলছে। যখন যেটা আমাদের কাছে অ্যালার্মিং মনে হচ্ছে, আমরা সেই জায়গাগুলোতে কাজ করছি।



আরও খবর




গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী