শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত
সোমবার ২৭ জুলাই ২০২৬
সোমবার ২৭ জুলাই ২০২৬

নিবন্ধিত কোম্পানির ৮৫ শতাংশই কর আওতার বাইরে

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ০৫ আগস্ট ২০২৪ | হালনাগাদ:সোমবার ০৫ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

দেশে প্রায় ৩ লাখ নিবন্ধিত কোম্পানি থাকলেও আয়কর রিটার্ন দিচ্ছেন ১৫ শতাংশেরও কম। রিটার্ন প্রস্তুতে নানা জটিলতার কারণেই ক্ষুদ্র ব্যবসায়ীরা এনবিআর থেকে দূরে থাকছেন বলে দাবি ব্যবসায়ী নেতাদের। আর সংশ্লিষ্টরা বলছেন, দায় শুধু এনবিআরের নয় বরং নিবন্ধন কর্তৃপক্ষসহ কাজ করতে হবে সংশ্লিষ্ট সকল দপ্তরকেই।


জরিমানাহীন রিটার্ন জমার সময় একাধিকবার বাড়িয়েও কোম্পানি করদাতাদের রিটার্ন নিশ্চিত করতে পারছে না জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ২০২৩-২৪ করবর্ষে জরিমানাহীন আয়কর রিটার্ন জমার সময়সীমা ছিল ১৫ জানুয়ারি পর্যন্ত। এরপর প্রথম দফায় ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত ও দ্বিতীয় দফায় বাড়ানো হয় ৩০ এপ্রিল পর্যন্ত। দু'দফা সময় বাড়িয়ে বছর শেষে কোম্পানি রিটার্ন জমা পড়েছে ১৫ শতাংশেরও কম।


রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস (আরজেএসসি) তথ্যমতে, দেশে বর্তমানে নিবন্ধিত কোম্পানি প্রায় তিন লাখ। আর এনবিআর বলছে, এর মধ্য থেকে ২০২৩-২৪ অর্থবছরে রিটার্ন জমা দিয়েছে প্রায় ৪০ হাজার। আর এ গণ্ডি পেরোয়নি কোনো অর্থবছরেই। যদিও লাভ কিংবা লোকসান যাই হোক না কেন, নিয়ম অনুযায়ী বছর শেষে দিতে হবে আয় ব্যয়ের হিসাব।


নিবন্ধনের পর একটি কোম্পানিকে ভাড়ার চুক্তি, ট্রেড লাইসেন্স ও টিআইএন নেয়ার পর খুলতে হয় ব্যাংক অ্যাকাউন্ট। এরপর যত দ্রুত সম্ভব কোম্পানির পরিশোধিত মূলধন পরিচালকের অ্যাকাউন্ট থেকে চেকের মাধ্যমে নিতে হয় কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে। বাধ্যবাধকতা আছে কোম্পানি প্রতিষ্ঠার অর্থবছরের মধ্যেই ব্যাংক অ্যাকাউন্টে সে অর্থ প্রবেশে। এরপর পরিশোধিত মূলধনের ওপর ট্যাক্স নির্ধারণ করবে এনবিআর। তবে, কোম্পানির অ্যাকাউন্টে অযাচিত অর্থ লেনদেন করলে জটিলতায় পড়তে হয় মালিককে।


এরপর রিটার্ন জমা দেয়ার সময় অডিট রিপোর্ট, ব্যাংক স্টেটমেন্ট, পরিশোধিত মূলধনের তথ্য, ব্যাংকঋণের তথ্য, পণ্য সরবরাহ হলে উৎসে করের চালান সনদ, কর জমার চালান কপিসহ ট্রেড লাইসেন্সের কপি, এছাড়াও প্রয়োজনীয় তথ্য।


ব্যবসায়ী নেতারা বলছেন, প্রাতিষ্ঠানিক অডিট ও জটিলতার মধ্যদিয়ে আয়কর রিটার্ন দিতে চায় না ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলো। যার ফলে শুধু প্রতিষ্ঠিত ও ধারাবাহিক রিটার্ন দাতারাই আয়ব্যয়ের হিসাব দিচ্ছেন এনবিআরকে। তাই ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে টানতে নীতিগত সংস্কার ও কার্যক্রম আরও সহজ করতে হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকেই।


এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি মো. আমিন হেলালী বলেন, 'আরজেএসির সাথে তাদের রিটার্ন সাবমিট করার জন্য যে হিসাব আছে, সেখানে বাকিদের অক্ষম মনে হয়। সেজন্য আমার মনে হয় এখানে সংস্কার দরকার। চার্টার্ড একাউন্টেন্ট আছে তাদের থেকে সিঙ্গেল অ্যাকাউন্ট, ব্যাংক, বীমা, ব্যবসা-বাণিজ্য, লেনদেন একটা অ্যাকাউন্টে হয়। প্রত্যেকটি ভাউচারসহ। এই বিষয়ে জটিলতা বলবো না আমি, আমরা তো পালনই করিনি।'


প্রত্যেক নিবন্ধিত কোম্পানিকেই নির্দিষ্ট সময় পর রিটার্ন দিতে হয় আরজেএসির কাছে। রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান বলছেন, কোম্পানিগুলো এনবিআরকে আয়কর রিটার্ন দিচ্ছে কিনা তার হিসাব আরজেএসিরও নিতে হবে। অন্যথায় শুধু এনবিআরের পদক্ষেপে নিশ্চিত হবে না কোম্পানি রিটার্ন।


এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মজিদ বলেন, 'অডিডেটেড একাউন্টসের কপি দিতে হয়। কারণ রেগুলেটর থেকে লাইসেন্স দিয়েছে। সে যদি না দেখে যে রিটার্ন দিয়েছে কিনা, ধরার কথা তো তার। তাহলে তারই তো কর দেয়ার ব্যাপারে দায়িত্ববোধ আসবে না। যদি এমন কোনো নিয়ম থাকতো যে, লাইসেন্স বাতিল করে দেয়া হবে। যদিও এই নিয়ম আছে কিন্তু, মানা হয় কতটা?'


যদিও আরজেএসসির তথ্য বলছে, সংখ্যায় ৩ লাখ হলেও তাদের কাছেই তথ্য দিচ্ছে না ৮০ শতাংশেরও বেশি কোম্পানি। আর, এনবিআরকে রিটার্ন দিতে তাদের কোম্পানি আইনে নেই কোনো বাধ্যবাধকতা।


আরও খবর




ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী