শিরোনাম
লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

নির্বাচন ঘিরে নাশকতা ঠেকাতে সতর্ক নিরাপত্তা বাহিনী

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ২৮ জানুয়ারী ২০২৬ | হালনাগাদ:বুধবার ২৮ জানুয়ারী ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

আসন্ন নির্বাচন ঘিরে নাশকতা ঠেকাতে তৎপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই অংশ হিসেবে জামিনে মুক্তি পাওয়া সন্দেহভাজনদের প্রতি কড়া নজর রাখা হয়েছে। জেলা, থানা ও ইউনিয়নে পর্যায়ে অপরাধীদের গতিবিধির ওপর নজরদারি করছে নিরাপত্তা বাহিনী।


কারা কর্তৃপক্ষের তথ্যে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে এ পর্যন্ত উগ্রবাদী কার্যক্রমে জড়িতের মামলায় কারাগার থেকে তিন শতাধিক আসামি জামিনে মুক্তি পেয়েছেন। তাদের মধ্যে সন্দেহভাজন, বিচারাধীন, এমনকি যাবজ্জীবন সাজা পাওয়া আসামিও রয়েছেন।


সংশ্লিষ্টরা বলছেন, এসব আসামি নির্বাচন ঘিরে নাশকতা করতে পারেন। যদিও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, নির্বাচন ঘিরে আতঙ্কিত হওয়ার মতো কোনো তথ্য তাদের কাছে নেই।


পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ঊর্ধ্বতন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে স্ট্রিমকে জানান, উগ্রবাদীদের সহিংসতার উসকানি যাতে না ঘটে, সেজন্য তারা বিশেষ নজরদারি করছেন। নির্বাচন ঘিরে নাশকতা এড়াতে পুলিশ, র‌্যাব, বিজিবির সঙ্গে গোয়েন্দা সংস্থাগুলোও নিরলসভাবে কাজ করছে।


সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে কাজ করা পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) বলছে, আগামী নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সংস্থাটির এসপি (মিডিয়া) মাহফুজুল আলম রাসেল স্ট্রিমকে জানান, অনলাইন বা অফলাইনে জঙ্গী ও সন্ত্রাসী কার্যক্রমের ওপর তারা সার্বক্ষণিক নজরদারি করেন। আসন্ন নির্বাচন যেন শান্তিপূর্ণভাবে হয়, সে ব্যাপারে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।


এটিইউর প্রধান অতিরিক্ত আইজিপি রেজাউল করিম বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করতে সরকারের নির্দেশনা রয়েছে। আমরা উগ্রপন্থী সংগঠন নিয়ে কাজ করি। এজন্য আমাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আমাদের গোয়েন্দারা অন্যদের সঙ্গে সমন্বয় করে কার্যকর পদক্ষেপ নিচ্ছে।


সম্প্রতি কেরানীগঞ্জের একটি মাদ্রাসায় শক্তিশালী বিস্ফোরণ হয়। প্রাণহানি না হলেও ভবন উড়ে যায়। নির্বাচন ঘিরে এমন ঘটনা বাড়ার আশঙ্কা প্রশ্নে রেজাউল করিম বলেন, ‘ঘটনাটিতে নির্বাচন প্রভাবিত করার প্রশ্নই আসে না। দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার নিশ্চিতে উদগ্রীব। সুষ্ঠুভাবে উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে আমরা প্রতিটি ঘটনা নিবিড়ভাবে পর্যালোচনা করছি।’


পুলিশ সদরদপ্তর সূত্র জানায়, নির্বাচন ঘিরে যেকোনো সহিংসতা ঠেকাতে প্রস্তুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অবৈধ অস্ত্র উদ্ধার, অপরাধী গ্রেপ্তার, ফ্যাসিস্ট দমন, ভোটারদের সুরক্ষা, সন্ত্রাসী নেটওয়ার্ক দুর্বল ও সহিংসতা এড়াতে যৌথবাহিনী সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ নামের বিশেষ অভিযান চালাচ্ছে। নির্বাচন পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পুলিশ সদরদপ্তরের মুখপাত্র (গণমাধ্যম) এআইজি এএইচএম শাহাদাত হোসাইন।


তিনি জানান, নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনে প্রতিরোধমূলক ব্যবস্থা, বিশেষ অভিযান ও আইনি পদক্ষেপ নেবে পুলিশ।


ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও ডিবিপ্রধান শফিকুল ইসলাম স্ট্রিমকে জানান, পলাতক সন্ত্রাসী, জামিনে বের হওয়া দাগি আসামিসহ কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতকর্মীর গতিবিধি গোয়েন্দা নজরদারিতে রয়েছে। এ ছাড়া ভোটকেন্দ্রের গুরুত্ব বিবেচনায় অন্যান্য বাহিনীর সদস্যদের মোতায়েন করা হচ্ছে।


নির্বাচন ঘিরে অপতৎপরতা ঠেকাতে অনলাইনেও নজরদারি বাড়িয়েছে পুলিশ। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার (গণমাধ্যম) জসীম উদ্দিন খান বলেন, আমরা অনলাইন প্ল্যাটফর্মের ওপর নজরদারি অব্যাহত রেখেছি। সাইবার পুলিশ কন্ট্রোল, সাইবার পেট্রোলিং ইউনিট ২৪ ঘণ্টা পরিস্থিতি মনিটর করছে। নির্বাচন ঘিরে যেকোনো উসকানি কিংবা অপতৎপরতার তথ্য পাওয়ামাত্র ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আরও খবর




কাশিমপুরে কুরিয়ার ডেলিভারি এজেন্টকে কুপিয়ে ৫৬ হাজার টাকা ছিনতাই

লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন

বৃত্তি পরীক্ষার ফল নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী