শিরোনাম
লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

নির্বাচনি মাঠে প্রতিশ্রুতি ও পাল্টাপাল্টি অভিযোগে ব্যস্ত ঢাকার বিভিন্ন আসনের প্রার্থীরা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ২৮ জানুয়ারী ২০২৬ | হালনাগাদ:বুধবার ২৮ জানুয়ারী ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

নির্বাচনি প্রচারে পাল্টাপাল্টি অভিযোগ আর প্রতিশ্রুতির ফুলঝুরিতে ব্যস্ত ঢাকার বিভিন্ন আসনের প্রার্থীরা। চাঁদবাজমুক্ত এলাকা গঠনের প্রতিশ্রুতি ছিলো সব প্রার্থীর মুখে। তবে প্রার্থীদের ওপর আক্রমণের ঘটনা নির্বাচনের পরিবেশ নষ্ট করছে বলেও অভিযোগ তুলেছেন অনেকে।


ষষ্ঠ দিনের নির্বাচনি প্রচারে সরগরম রাজধানী। ভোটারদের নানা প্রতিশ্রুতি দেয়ার পাশাপাশি প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগে ভিন্ন মাত্রা পেয়েছে প্রচারণা।


ঢাকা-৬ আসনে গেন্ডারিয়া থানার বিভিন্ন ওয়ার্ডে প্রচার চালান বিএনপি মনোনীত প্রার্থী। প্রতিপক্ষের পরিকল্পনা অস্পষ্ট দাবি করে দূষণমুক্ত পুরান ঢাকা গড়ার প্রতিশ্রুতি দেন তিনি। আর ঢাকা-১১ আসনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী রামপুরায় গণসংযোগের সময় অভিযোগ করেন বিভিন্ন জায়গায় প্রার্থীদের ওপর হামলা করে নির্বাচনের পরিবেশ নষ্ট করছে বিএনপি।


এনসিপির আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের দশ দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম বলেন, ‘বিএনপির নেতৃত্বাধীন যে জোট রয়েছে তাদের নেতাকর্মীরাই এ আক্রমণগুলো করছে। কারণ তারা মনে করছে ১২ ফেব্রুয়ারি যদি একটি ভোট বিপ্লব ঘটে ১১ দলের পক্ষে এবং সেখানে তারা যদি পরাজিত হয় তাদের যে দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাস এবং এর ওপর নির্ভর করে তাদের যে অর্থনীতি এগুলো সব বন্ধ হয়ে যাবে।’


ঢাকা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, ‘আমরা যদি বড় একটি সমাবেশ ডাকি তাহলে সবকিছু বিলীন হয়ে যাবে। আমরা যদি একটি থানার প্রোগ্রাম করি তাহলেও এর থেকে বেশি লোক দেখাতে পারব।’


ঢাকা-১৬ আসনে লিফলেট বিতরণ করে গণসংযোগ করেন বিএনপির প্রার্থী আমিনুল হক। বলেন, ধর্মকে ব্যবহার করে যারা ভোট চাচ্ছে জনগণ তাদের বয়কট করবে।


ঢাকা-১৬ আসনে বিএনপির প্রার্থী আমিনুল হক বলেন, ‘ধর্মকে ব্যবহার করে ইসলামকে ব্যাবহার করে আমার ধর্মপ্রাণ মুসলমান ভাইদের সঙ্গে প্রতারণা করছে। যারা প্রতারণা করছে তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। কাল বলেছে ছয় হাজার টাকা দিব আমাদের দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়েন। তারা টাকা দিয়ে এরইমধ্যে ভোট কেনা শুরু করেছে।’


একই আসনে উঠান বৈঠক করেন জামায়াত সমর্থিত প্রার্থী আব্দুল বাতেন। বলেন, কেউ ভোটাধিকার হরণ করতে চাইলে তাদের প্রতিহত করতে হবে। জেনেশুনে বিএনপি ঋণখেলাপীদের মনোনয়ন দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।


জামায়াত সমর্থিত প্রার্থী আব্দুল বাতেন বলেন, ‘পূর্বের স্বৈরাচাররা চলে গেছে নতুন ফ্যাসিবাদরা চাঁদাবাজির দায়িত্ব নিয়েছে। সব সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়িত্ব নিয়েছে। তাদের পায়ের বলা থেকে মাটি সরে গেছে কি করতে হবে কি করতে হবে না তা বুঝে উঠতে পারছে না।’


ঢাকা-৭ আসনে স্বতন্ত্র প্রার্থী ইসহাক সরকার বিভিন্ন এলাকায় নির্বাচনি প্রচার চালান। প্রতিশ্রুতি দেন গ্যাস সংকট দূর করাসহ বিভিন্ন সমস্যা সমাধানের।


ঢাকা-৭ আসনে স্বতন্ত্র প্রার্থী ইসহাক সরকার বলেন, ‘আপনারা জানেন যানজট নিয়ে সমস্যা। আমরা এ বিষয়ে কাজ করছি। আমি নিজেও এ কাজে সহায়তা করে থাকি। এখন অনেকটাই সহনীয় পর্যায়ে এসেছে।’


অভিযোগ আর প্রতিশ্রুতির ফুলঝুরি থাকলেও নির্বাচিত হলে ঐক্যবদ্ধভাবে ভোটারদের জন্য কাজ করবেন বলে দাবি করছেন প্রার্থীরা। 


আরও খবর




লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন

বৃত্তি পরীক্ষার ফল নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন

শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী