শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত
সোমবার ২৭ জুলাই ২০২৬
সোমবার ২৭ জুলাই ২০২৬

নিঃশেষের পথে বিবিয়ানা গ্যাস ফিল্ডের মজুদ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ২৮ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:শনিবার ২৮ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

নিঃশেষের পথে বিবিয়ানা গ্যাস ফিল্ডের মজুদ। মার্কিন কোম্পানি শেভরন ওই গ্যাস ক্ষেত্রটি পরিচালনা করে। বর্তমানে ওই গ্যাস ফিল্ড থেকে জাতীয় গ্রিডে দৈনিক ১ হাজার ২ মিলিয়ন ঘনফুট বা ৩৯ শতাংশ গ্যাস সরবরাহ করা হয়। আর বিবিয়ানা থেকে গ্যাসের সরবরাহ বন্ধ হয়ে গেলে দেশের জ¦ালানি ও অর্থনৈতিক নিরাপত্তা মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে। হিসাব অনুযায়ী, বিবিয়ানায় গ্যাসের মজুদ থাকার কথা প্রায় ছয় ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ)। এরই মধ্যে সেখান থেকে উত্তোলন ছয় টিসিএফ ছাড়িয়েছে। শেভরনের পক্ষ থেকে গত বছর মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে বাংলাদেশে অতিরিক্ত ৪৮১ বিলিয়ন কিউবিক ফুট (বিসিএফ) গ্যাস মজুদের কথা জানানো হয়। আর ওই মজুদও বিবিয়ানার। এরই মধ্যে ওই গ্যাসেরও সিংহভাগ উত্তোলন হয়েছে। ফলে নিঃশেষের কাছাকাছি দেশের গ্যাস উত্তোলনে শীর্ষে থাকা ক্ষেত্রটির মজুদ। পেট্রোবাংলা সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়। সংশ্লিষ্ট সূত্র মতে, জাতীয় গ্রিডে প্রতিদিন দেশে উত্তোলিত গ্যাস ছাড়াও এলএনজি যুক্ত হওয়ার কথা দৈনিক ১ হাজার ১০০ মিলিয়ন ঘনফুট। ওই এলএনজির পুরোটাই আমদানিনির্ভর। আর এর সরবরাহ ব্যবস্থাপনার কেন্দ্রে রয়েছে ভাসমান দুটি টার্মিনাল বা এফএসআরইউ। এর মধ্যে একটি প্রায় সাড়ে তিন মাস অচল পড়ে ছিল। ফলে জাতীয় গ্রিডে দিনে ৫৫০ মিলিয়ন ঘনফুটের বেশি সরবরাহ দেয়া যায়নি। বর্তমানে টার্মিনালটি সচল হলেও এখন এলএনজি আমদানি না থাকায় ওই সরবরাহ বাড়ানো যাচ্ছে না। এলএনজির সরবরাহ না থাকায় এরই মধ্যে চাপে পড়েছে দেশের শিল্প, বিদ্যুৎ ও সার উৎপাদন। গ্যাস মজুদের প্রাথমিক প্রাক্কলিত হিসাব অনুযায়ী, বিবিয়ানা গ্যাস ক্ষেত্রে মোট মজুদের পরিমাণ ৮ হাজার ৩৮৩ বিসিএফ। তবে এ গ্যাসের পুরোটাই উত্তোলনযোগ্য নয়। গ্যাস রিকভারি ফ্যাক্টর অনুযায়ী এ ধরনের গ্যাস ক্ষেত্রে মোট মজুদের ৭০ শতাংশ উত্তোলনযোগ্য। সূত্র জানায়, বিবিয়ানায় চিহ্নিত মজুদের বাইরে দেশে গ্যাসের আর কোনো বড় মজুদ আছে কিনা সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। জ¦ালানি বিভাগ কিংবা পেট্রোবাংলা থেকে বিবিয়ানায় নতুন মজুদ শনাক্ত হওয়ার বিষয়ে কোনো ঘোষণাও দেয়া হয়নি। তবে সেখান থেকে উত্তোলনযোগ্য আরো ১-২ টিসিএফ মজুদ পাওয়া গেলে তা দেশের জ¦ালানি খাতে গ্যাস সংকটের মোড় ঘুরিয়ে দিতে পারে। শেভরনের পক্ষ থেকে গ্যাস মজুদের একটি প্রতিবেদন পেট্রোবাংলায় জমা দেয়া হয়েছিল। সেখানে গ্যাসের রিজার্ভের একটি তথ্য জানানো হয়েছে। তবে সেটি খুব বেশি নয়। এটি জ¦ালানি বিভাগে পাঠানো হয়েছে। তবে সেখান থেকে এখনো কোনো প্রতিউত্তর পাওয়া যায়নি। তবে হাইড্রোকার্বন ইউনিটের তথ্য অনুযায়ী বিবিয়ানা গ্যাস ক্ষেত্রে প্রমাণিত গ্যাসের মজুদ ৫ হাজার ৭৫৫ বিসিএফ। এর বাইরে বিবিয়ানায় গ্যাস মজুদের নতুন কোনো তথ্য প্রকাশ হয়নি। মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে জমা দেয়া শেভরন করপোরেশনের ২০২৩ সালের বার্ষিক প্রতিবেদনে বলা হয়, রিজার্ভের ব্যবস্থাপনার ফলে বাংলাদেশে তাদের অধীন গ্যাস ক্ষেত্রে মজুদ বেড়েছে ৪৮১ বিলিয়ন ঘনফুট (বিসিএফ)। সুনির্দিষ্টভাবে সেখানে শেভরন কোনো গ্যাস ফিল্ডের কথা উল্লেখ না করলেও এ মজুদ বিবিয়ানা ফিল্ডেরই। সে অনুযায়ী সেখানে মোট মজুদ ৬ হাজার ২৩৬ বিসিএফ। চলতি বছরের জুন পর্যন্ত ৫ হাজার ৯৭৫ বিসিএফ এবং জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিবিয়ানা থেকে আরো অন্তত ৮৭ বিসিএফ গ্যাস উত্তোলন করা হবে। সব মিলিয়ে চলতি মাস পর্যন্ত ৬ হাজার ৬২ বিসিএফ গ্যাস উত্তোলন করা হবে। ফিল্ডটিতে আর অবশিষ্ট থাকবে ১৭৪ বিসিএফের মতো। সূত্র আরো জানায়, বিবিয়ানায় গ্যাস উৎপাদন যে হারে হচ্ছে, তাতে কিছুটা কমবেশি হলেও এ ফিল্ড থেকে আর বড়জোর এক থেকে দুই বছর গ্যাস সরবরাহ পাওয়া যাবে। দেশের জাতীয় গ্রিডে বর্তমানে সরবরাহ দৈনিক ২ হাজার ৫৯০ মিলিয়ন ঘনফুট। এর মধ্যে বিবিয়ানা ফিল্ডের সরবরাহ ১ হাজার মিলিয়ন ঘনফুটের ওপরে রয়েছে। উৎপাদন ধারাবাহিকভাবে ধরে রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছে শেভরনও। তবে জাতীয় গ্রিডে এ মুহূর্তে বিবিয়ানার গ্যাসের কোনো বিকল্প নেই। এখানে উৎপাদন আগামী দুই-এক বছরের মধ্যে কমে এলে তা দেশের গ্যাস সরবরাহ ব্যবস্থাপনায় ধস ডেকে আনতে পারে। কারণ এত বৃহৎ সক্ষমতার জোগানের বিকল্প ব্যবস্থা নেই পেট্রোবাংলার। তখন পরিস্থিতি মোকাবেলা করতে হলে আমদানিনির্ভরতা বেড়ে যেতে পারে। কিন্তু দ্রুত জ¦ালানি সরবরাহ আইন স্থগিত থাকায় এখন আগের মতো চাইলেও দ্রুততার সঙ্গে এলএনজি আমদানি করা যাচ্ছে না। এদিকে সিলেট অঞ্চলে কাজের পরিধি বাড়াতে ২০২২ সালের অক্টোবরে পেট্রোবাংলার সঙ্গে তিনটি চুক্তি করে শেভরন। চুক্তির আওতায় কোম্পানিটি বিবিয়ানায় নতুন জায়গা পায়। মৌলভীবাজার ও জালালাবাদ গ্যাস ক্ষেত্রের গ্যাস ক্রয়-বিক্রয় চুক্তির মেয়াদও বাড়িয়ে নেয় কোম্পানিটি। বর্তমানে জালালাবাদ ও বিবিয়ানা গ্যাস ক্ষেত্রের সঙ্গে চুক্তির সময়সীমা রয়েছে ২০৩৪ সাল পর্যন্ত। আর মৌলভীবাজার গ্যাস ক্ষেত্রের সঙ্গে চুক্তি রয়েছে ২০৩৮ সাল পর্যন্ত। এর মধ্যে গ্যাসের উৎপাদন বাড়াতে গত বছর বিবিয়ানায় মূল্যায়ন কূপ (বিবিয়ানা-২৭) খনন করা হয়। তবে বিবিয়ানায় রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা হলে আরো মজুদ বাড়ার ভালো সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, বিবিয়ানা গ্যাস ক্ষেত্রে উত্তোলনযোগ্য প্রকৃত মজুদ নির্ণয় ও নতুন করে কূপ খনন কার্যক্রম আরো জোরদার করা প্রয়োজন। গ্যাস ক্ষেত্রটির অনাবিষ্কৃত এলাকায় নতুন করে খনন কার্যক্রম চালালে সেখানে আরো গ্যাস পাওয়া যেতে পারে। অন্যদিকে দেশে গ্যাস সংকট তীব্র থেকে তীব্রতর রূপ নিচ্ছে। এরই মধ্যে চাপে পড়েছে শিল্প-কারখানা, বিদ্যুৎ কেন্দ্র ও সার কারখানার উৎপাদন। বিপাকে পড়েছেন শিল্পোদ্যোক্তারাও। বিশেষ করে উৎপাদনমুখী বৃহৎ শিল্পগুলো। দেশে উৎপাদনমুখী শিল্পের সঙ্গে জড়িত মোট কর্মসংস্থানের ৬৮ শতাংশই বৃহৎ শিল্পে। কাঁচামালের ৬৩ শতাংশ ও বিদ্যুৎ-জ¦ালানির ৫৬ শতাংশই ব্যবহার করে এ শিল্পগুলো। বৃহৎ শিল্পের মধ্যে সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে সিরামিক ও বস্ত্র শিল্পের কারখানাগুলো। কখনো কখনো সিরামিক খাতের কারখানাগুলোয় উৎপাদন ক্ষতি ২০ শতাংশ ছাড়িয়ে যাচ্ছে। প্রচুর কাঁচামালও নষ্ট হচ্ছে। গ্যাস সংকটের কারণে বস্ত্র শিল্পেও উৎপাদন সক্ষমতার সর্বোচ্চ ৫০ শতাংশ ব্যবহার করা যাচ্ছে। এ নিয়ে শিল্পোদ্যোক্তাদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পেট্রোবাংলার কাছে নানাভাবে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিও জানানো হয়েছে। গ্যাসের গড় পিএসআই পর্যাপ্ত না হওয়ায় কারখানাগুলোর অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন মেশিনারি নষ্ট হওয়ার অভিযোগও তুলেছেন তারা। বিদ্যুৎ খাতেও সংকট বড় আকার ধারণ করেছে। দেশে বর্তমানে দিন ও রাত মিলিয়ে গড়ে ১৫ হাজার মেগাওয়াটের কাছাকাছি বিদ্যুতের চাহিদা রয়েছে। প্রয়োজনীয় গ্যাসের সরবরাহ না থাকায় প্রায় সাড়ে ১২ হাজার মেগাওয়াট গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের অর্ধেক বসিয়ে রাখতে হচ্ছে। সংকট রয়েছে কয়লা ও তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রেও। ফলে দেশজুড়ে লোডশেডিংয়ের তীব্রতা বাড়ছে। একইভাবে ব্যাহত হচ্ছে রাষ্ট্রায়ত্ত চার সার কারখানার উৎপাদন। এরই মধ্যে বন্ধ হয়ে গেছে দুটি কারখানার উৎপাদন। নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ না হলে যথাসময়ে কৃষককে সার সরবরাহ করা সম্ভব হবে না। এমনকি চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রা থেকে সার উৎপাদন কম হবে সাড়ে তিন লাখ টন। ফলে ঘাটতি পূরণে সরকারকে ব্যয় করতে হবে অতিরিক্ত ১ হাজার ৮০০ কোটি টাকা। এ প্রসঙ্গে পেট্রোবাংলার পরিচালক প্রকৌশলী কামরুজ্জামান খান জানান, দুটি এলএনজি টার্মিনালই এখন সচল। তবে দুটি টার্মিনালের জন্য পর্যাপ্ত এলএনজি না থাকায় আপাতত একটি টার্মিনাল কাজে লাগানো যাচ্ছে না। আগামী ৫-৬ অক্টোবর থেকে দুটি টার্মিনাল দিয়েই এলএনজি সরবরাহ দেয়া যাবে।


আরও খবর




ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী