শিরোনাম
অসুস্থ জামায়াত কর্মী সাজুকে দেখতে রাজশাহী মেডিকেলে ডা. জাহাঙ্গীর বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবি; রাজশাহীতে দুই আসামি গ্রেপ্তার পদ্মা পাড়ে নগরবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়, এনসিপি প্রার্থী মোবাশ্বেরের গণসংযোগ শুরু কুতুব শাহী মসজিদের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভিড়, নেই প্রয়োজনীয় নাগরিক সুবিধা চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট কুমিল্লার শ্রেষ্ঠ পিআইও লাকসামের আহমদ উল্লাহ সবুজ ২৮শে অক্টোবর ২০০৬ বর্বর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা,দোয়া ও বিক্ষোভ মিছিল মুরাদনগরে চোরাই সিএনজি সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
শনিবার ৩১ অক্টোবর ২০২৬
শনিবার ৩১ অক্টোবর ২০২৬

নিষেধাজ্ঞার তিন মাসে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে ১৪৮ মামলায় আটক ৬৭ জেলে

প্রকাশিত:বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

গাজী হাবিব, সাতক্ষীরা: সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞার মধ্যেও অবৈধভাবে প্রবেশ করে মাছ, কাঁকড়া ও অন্যান্য বনজ সম্পদ আহরণের অভিযোগে ৬৭ জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় দায়ের করা হয়েছে ১৪৮টি মামলা। এসব মামলায় আসামি করা হয়েছে ৮০ জনকে। তাদের মধ্যে ১৩ জন পলাতক রয়েছেন। অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাছ, কাঁকড়া, মধু, হরিণের মাংস, জাল ও মাছ ধরার সরঞ্জাম জব্দ করা হয়েছে। একই সঙ্গে ১৫৬টি নৌকা ও চারটি ইঞ্জিনচালিত ট্রলার জব্দ করেছে বন বিভাগ।বনজ সম্পদ আহরণ ও জীববৈচিত্র্য রক্ষায় গত ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত টানা তিন মাস সুন্দরবনে সব ধরনের বনজ সম্পদ আহরণ ও পর্যটন কার্যক্রম বন্ধ ছিল। নিষেধাজ্ঞা শেষ হওয়ায় গত মঙ্গলবার থেকে বনজীবীদের পুনরায় সুন্দরবনে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। তবে বন বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, অনুমতি নিয়ে প্রবেশ করলেও নির্ধারিত নিয়ম ও শর্ত মেনে বনজ সম্পদ আহরণ করতে হবে।সাতক্ষীরা রেঞ্জের বন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নিষেধাজ্ঞা চলাকালে সুন্দরবনের বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে ১৬৭ দশমিক ৫ কেজি চিংড়ি, ১ হাজার ৪৯৫ কেজি কাঁকড়া, ২০০ কেজি সাদা মাছ ও ১ হাজার কেজি মধু জব্দ করা হয়।এ ছাড়া অভিযানে ১৪৫ দশমিক ২৫০ কেজি হরিণের মাংস, ৬৬ হাজার ৬৬২ মিটার দোনদণ্ডী, ৭৮৬টি মাছ ধরার আটন, ৩৫টি দা, পাঁচটি কুঠার ও ৫৯টি বিষের বোতল জব্দ করা হয়েছে। একই সময়ে ১৮৪ দশমিক ৫ ঘনফুট বিভিন্ন ধরনের জ্বালানি কাঠ এবং ২০ দশমিক ৩১ ঘনফুট গোলকাঠও জব্দ করা হয়।বন বিভাগ সূত্র আরও জানায়, এসব ঘটনায় মোট ১৪৮টি মামলা করা হয়েছে। এর মধ্যে ৩১টি পি অ্যান্ড আর, ১১৭টি ইউডিওআর এবং একটি সিওআর মামলা রয়েছে। এসব মামলায় মোট ৮০ জনকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে ৬৭ জনকে আটক করা হয়েছে এবং ১৩ জন এখনো পলাতক রয়েছেন।বন বিভাগের কর্মকর্তারা বলছেন, সুন্দরবনের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় নির্দিষ্ট সময়ের নিষেধাজ্ঞা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিষেধাজ্ঞার সময়ে কোনোভাবেই জেলে, বাওয়ালি, মৌয়াল বা অন্য কোনো বনজীবীর অবৈধভাবে বনে প্রবেশের সুযোগ নেই। এরপরও কেউ কেউ গোপনে বনে প্রবেশ করে মাছ ও কাঁকড়া আহরণের চেষ্টা করেছেন। তাঁদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা মো. মশিউর রহমান বলেন, তিন মাসের নিষেধাজ্ঞার সময়ে বন বিভাগের অভিযানে ১৪৮টি মামলা করা হয়েছে এবং ৬৭ জনকে আটক করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ জাল, ফাঁদ, মাছ, কাঁকড়া, মধু, হরিণের মাংসসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়েছে।তিনি আরও বলেন, নিষেধাজ্ঞা শেষে জেলেদের সুন্দরবনে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। তবে বন বিভাগের নির্দেশনা ও নির্ধারিত নিয়ম মেনেই তাঁদের বনে যেতে হবে। কেউ অবৈধভাবে মাছ, কাঁকড়া বা অন্য কোনো বনজ সম্পদ আহরণ করলে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।সুন্দরবনকে কেন্দ্র করে জীবিকা নির্বাহ করেন সাতক্ষীরা উপকূলের হাজারো মানুষ। নিষেধাজ্ঞার সময়ে তাঁদের বনভিত্তিক কার্যক্রম বন্ধ থাকায় জীবিকার ওপর চাপ তৈরি হয়। তবে বন বিভাগের কর্মকর্তাদের মতে, দীর্ঘমেয়াদে সুন্দরবনের মাছ, কাঁকড়া, মধু ও অন্যান্য সম্পদের উৎপাদন এবং জীববৈচিত্র্য টিকিয়ে রাখতে নির্দিষ্ট সময়ের নিষেধাজ্ঞা ও কঠোর নজরদারির বিকল্প নেই।


আরও খবর




অসুস্থ জামায়াত কর্মী সাজুকে দেখতে রাজশাহী মেডিকেলে ডা. জাহাঙ্গীর

বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবি; রাজশাহীতে দুই আসামি গ্রেপ্তার

পদ্মা পাড়ে নগরবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়, এনসিপি প্রার্থী মোবাশ্বেরের গণসংযোগ শুরু

বগুড়ায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতির

নিষেধাজ্ঞা শেষ না হতেই মা ইলিশ শিকারে জেলেরা-অভিযানে কোস্টগার্ড বিপুল পরিমাণ জাল আটক

রাজারহাটে জরাজীর্ণ ঘরে নিভৃতে বাস করা ৭৮ বছরের বৃদ্ধা ফুলো রানী দেবের পাশে বিএনপি ও অঙ্গসংগঠন

মুরাদনগরে সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা

রাণীনগরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

রাঙ্গাবালীতে জেলেদের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ করা হয় প্রদৃপ্ত প্রকল্পের আওতায়

রিকশা নষ্ট হওয়ায় কলেজে যাওয়া বন্ধ, প্রতিবন্ধী আবু সাঈদের পাশে ইউএনও

মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তজেলা চোর চক্রের তিন সদস্য আটক

ঘাটাইলে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

ঘুষ কেলেঙ্কারিতে বোদা ভূমি অফিস: ৩ কর্মচারীর ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল

ভৈরবে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার

গাজীপুর মধ্যরাত্রে প্রেস ক্লাবের নির্বাচন স্থগিত: সাংবাদিকদের তীব্র ক্ষোভ

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

বগুড়ায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতির

নিষেধাজ্ঞা শেষ না হতেই মা ইলিশ শিকারে জেলেরা-অভিযানে কোস্টগার্ড বিপুল পরিমাণ জাল আটক

রাজারহাটে জরাজীর্ণ ঘরে নিভৃতে বাস করা ৭৮ বছরের বৃদ্ধা ফুলো রানী দেবের পাশে বিএনপি ও অঙ্গসংগঠন

মুরাদনগরে সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা

রাণীনগরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

রাঙ্গাবালীতে জেলেদের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ করা হয় প্রদৃপ্ত প্রকল্পের আওতায়

রিকশা নষ্ট হওয়ায় কলেজে যাওয়া বন্ধ, প্রতিবন্ধী আবু সাঈদের পাশে ইউএনও

মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তজেলা চোর চক্রের তিন সদস্য আটক

ঘাটাইলে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

ঘুষ কেলেঙ্কারিতে বোদা ভূমি অফিস: ৩ কর্মচারীর ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল