শিরোনাম
পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করব: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কায়কোবাদ শিশুকে ধর্ষণের অভিযোগ, মোঃ ফরিদ মিয়ার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত,অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর ঘুষ-বাণিজ্য থেকে কালিগঞ্জের নায়েব আশরাফুজ্জামানের সম্পদের পাহাড় অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে,এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি
সোমবার ০২ নভেম্বর ২০২৬
সোমবার ০২ নভেম্বর ২০২৬

নওগাঁর মান্দায় বালির পরিবর্তে ভরাট মাটি ও নিম্ন মানের খোয়া দিয়ে রাস্তা নির্মাণের নানা অভিযোগ

প্রকাশিত:মঙ্গলবার ৩০ জুন ২০২৬ | হালনাগাদ:মঙ্গলবার ৩০ জুন ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

: ইসরাফিল ইসলাম মান্দা নওগাঁ : নওগাঁর মান্দায় রাস্তা পাকা করণ কাজে নিম্নমানের ইট খোয়া এবং ড্রেজার মেশিন বসিয়ে বালির পরিবর্তে ভরাট মাটি ব্যবহারসহ নানা অনিময়ের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের আবিদ্ধ পাড়া হতে পারসিমুলিয়া পর্যন্ত এক কিলোমিটার রাস্তা নির্মাণ কাজে এ অনিয়মের অভিযোগ উঠেছে। কোটি টাকা ব্যয়ে নির্মাণের দায়িত্ব নিয়েছেন মেসার্স জুবায়ের ইলেকট্রনিক্স অ্যান্ড সাপ্লায়ার প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আশরাফুল ইসলাম। সরিজমিনে গিয়ে দেখা যায়, নির্মাণবিধি উপেক্ষা করে পাশের ফসলি জমি থেকে অবৈধভাবে ড্রেজার মেশিনে কাদামিশ্রিত মাটি ও বালু এনে ভরাট এবং প্রয়োজনীয় কম্পেকশন ও রোলিং ছাড়াই সাববেজ নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। এলাকাবাসী বলেন, নিম্নমানের বালি খোয়া ভরাট মাটি ব্যবহার করে রাস্তা নির্মাণ করলে খুব বেশিদিন রাস্তাটি টেকসই হবে না বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। স্থানীয়রা জানান, সড়ক নির্মাণের শুরুতেই প্রকৌশলগত নিয়ম অনুসারে বক্স কাটিংয়ের পর কম্পেকশন সম্পন্ন করে এরপর অনুমোদিত মানের বালু দিয়ে ফিলিং করে পুনরায় রোলিং শেষে সাববেজ নির্মাণের বিধান রয়েছে। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান এসব ধাপ অনুসরণ না করে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে পাশের জমি থেকে কাদাযুক্ত মাটি উত্তোলন করে আইস ফিলিং দেয়। পরে সেই স্তর যথাযথভাবে রোলিং না করেই সাববেজ নির্মাণ শুরু করে। অভিযোগ রয়েছে, সাববেজ নির্মাণেও নির্ধারিত মান বজায় রাখা হয়নি। নির্মাণনীতিমালা অনুযায়ী সাববেজে বালু ও খোয়ার অনুপাত (রেশিও) ৫০:৫০ থাকার কথা থাকলেও বাস্তবে সেখানে নিম্নমানের উপকরণ ব্যবহার এবং অনুপাতের ব্যত্যয় ঘটানো হয়েছে বলে দাবি স্থানীয়দের। এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও প্রকৌশলগত নিয়ম লঙ্ঘনের কারণে সড়কটি নির্মাণ শেষ হওয়ার আগেই এর স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারি অর্থে নির্মিত গুরুত্বপূর্ণ এই সড়কে অনিয়মের সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। একাধিক স্থানীয় বাসিন্দা বলেন, রাস্তার কাজ শুরু থেকেই নিয়ম না মেনে করা হচ্ছে। কাদাযুক্ত মাটি দিয়ে ভরাট করে তার ওপর সাববেজ দেওয়া হয়েছে। এভাবে নির্মাণ করলে বর্ষা মৌসুমেই রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।তবে কাজ বাস্তবায়নকারী ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জুবায়ের ইলেকট্রনিক্স এন্ড সাপ্লায়ার এর স্বত্বাধিকারী আশরাফুল ইসলাম বলেন, বর্তমানে কোথাও ভালো বালি পাওয়া যাচ্ছে না যার কারণে ড্রেজার মেশিন বসিয়ে রাস্তায় বালি-ভরাট দিয়েছি। ইট এবং বালি সবই ভালো ব্যবহার করা হচ্ছে। এ ঘটনায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মান্দা উপজেলা শাখার উপ-সহকারী প্রকৌশলী আব্দুল লতিফ বলেন, বালি না পাওয়ায় ড্রেজার বসিয়ে ভরাট দেওয়া হয়েছে। তবে বালি এবং কম্প্রেশন সবই ঠিক আছে কোন সমস্যা নেই। রোলার এর প্রয়োজন হয়নি সেজন্য রোলার করা হয়নি।অপরদিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর মান্দা উপজেলা শাখা প্রকৌশলী আব্দুল কাদের জানান, বিষয়টা আমার জানা ছিল না আপনাদের মাধ্যমে জানলাম আর এ ধরনের কাজ করার কোন সুযোগ নেই তদন্ত করে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরও খবর




পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার

পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ

রাসেল হত্যা মামলায় শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার

বোয়ালখালীতে ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ, আহত চালক

খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করব: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কায়কোবাদ

শিশুকে ধর্ষণের অভিযোগ, মোঃ ফরিদ মিয়ার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন

কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা

মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত,অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর

সমবায় থেকে সমৃদ্ধির পথে, তাহিরপুরে আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ উদ্যোগ

ঘুষ-বাণিজ্য থেকে কালিগঞ্জের নায়েব আশরাফুজ্জামানের সম্পদের পাহাড়

টাঙ্গাইলে ব্র্যাকের আর্থিক সহায়তায় ঘুরে দাঁড়াচ্ছেন বিদেশফেরত নারীরা

অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে,এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ

কিশোরগঞ্জে মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালা ও পুনর্বাসন কেন্দ্রের সভাপতি নির্বাচিত সাংবাদিক নাসরুল আনোয়ার

নন্দীগ্রামে ফুটবল নিয়ে মাঠে নামল যুবদল, মাদকবিরোধী টুর্নামেন্ট

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার

পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ

রাসেল হত্যা মামলায় শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার

বোয়ালখালীতে ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ, আহত চালক

খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করব: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কায়কোবাদ

শিশুকে ধর্ষণের অভিযোগ, মোঃ ফরিদ মিয়ার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন

কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা

মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত,অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর

সমবায় থেকে সমৃদ্ধির পথে, তাহিরপুরে আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ উদ্যোগ