শিরোনাম
শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ মাদক নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতা প্রয়োজন: ওসি আনোয়ার হোসেন ধর্মমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মুরাদনগরে দোয়া মাহফিল অনুষ্ঠিত গঙ্গাচড়ায় অগ্নিকান্ডে ৩ টি গরুসহ আসবাবপত্র পুড়ে ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি আজমিরীগঞ্জে নদী ভাঙনের দিশেহারা চার গ্রামের মানুষ লালমোহন যুব রেড ক্রিসেন্টের ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন মুরাদনগরে উল্টো রথ টানার মধ্য দিয়ে শেষ হলো রথযাত্রা উৎসব ধুনটে ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত গঙ্গাচড়ায় তিস্তা নদীর মার্জিনাল ডাইকে ধস,হুমকির মুখে ইউনিয়ন পরিষদ লালমোহনে বৃষ্টি উপেক্ষা করে হাজারো ভক্তের উল্টো রথযাত্রা
শনিবার ২৫ জুলাই ২০২৬
শনিবার ২৫ জুলাই ২০২৬

নতুন মন্ত্রীদের আগমন ঘিরে সচিবালয়ে সাজ সাজ রব

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ১৬ ফেব্রুয়ারী ২০২৬ | হালনাগাদ:সোমবার ১৬ ফেব্রুয়ারী ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন মন্ত্রীদের বরণে প্রস্তুতি নিতে শুরু করেছে সরকারের শীর্ষ প্রশাসনিক দফতর বাংলাদেশ সচিবালয়। নতুন সরকারের মন্ত্রীরা দায়িত্ব নিতে আসার আগেই সচিবালয়জুড়ে শুরু হয়েছে ব্যাপক সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম। এ নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে দারুণ চাঞ্চল্য লক্ষ করা গেছে। সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে এসব দৃশ্য চোখে পড়েছে। 


সচিবালয়জুড়ে সাজ সাজ রব


রোববার (১৫ ফেব্রুয়ারি) সচিবালয় ঘুরে দেখা গেছে, বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের জন্য নির্ধারিত কক্ষগুলো নতুন করে সাজানো হচ্ছে। গত চারদিনের ছুটি শেষে আজ অফিস খোলার পর থেকেই গণপূর্ত অধিদফতরের কর্মচারীরা ধোয়ামোছা, পুরোনো আসবাবপত্র ও লাইট-এসি পরিবর্তনের কাজে ব্যস্ত। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নামফলক সরিয়ে সেখানে নতুন মন্ত্রীদের নামফলক স্থাপনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বারান্দা ও করিডোরে বসানো হচ্ছে নতুন ফুলের টব।   


এ প্রসঙ্গে জানতে চাইলে সচিবালয়ের অভ্যন্তরে গণপূর্ত বিভাগের প্রকৌশলী মো. সেলিম উদ্দিন বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, নতুন মন্ত্রীদের রুমগুলো ঠিক করা, রুমের এসি, বাতিসহ আনুষঙ্গিক আসবাবপত্রগুলো ঠিক করা এবং মন্ত্রীদের নামফলক তৈরি করার কাজে ব্যস্ত রয়েছেন এই দফতরের সবাই। স্বাভাবিক নিয়মেই নতুন মন্ত্রীরা প্রথম দিনের জন্য সচিবালয়ের মেহমান আর পরবর্তীতে ৫ বছরের জন্য মন্ত্রণালয়গুলোর অভিভাবক। তাদের আন্তরিকতার সঙ্গে শ্রদ্ধার সঙ্গে স্বাগত জানানোর ক্ষেত্রে যেন কোনও ত্রুটি না হয় সেদিকে নজর রাখা হচ্ছে।


শপথ অনুষ্ঠান: প্রথা ভেঙে এবার সংসদ ভবনে


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিএনপি ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকাল চারটায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান আয়োজিত হবে। গতানুগতিকভাবে বঙ্গভবনে এই অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও এবারই প্রথম বিশেষ ব্যবস্থায় সংসদ এলাকায় এ আয়োজন করা হচ্ছে। মন্ত্রিপরিষদ বিভাগের নতুন সচিব মোহাম্মদ সিরাজ উদ্দিন মিয়া এই শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন এবং রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের শপথ পাঠ করাবেন। 


একটি দায়িত্বশীল সূত্র বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছে, বিএনপির উচ্চপর্যায়ের নেতাদের আগ্রহেই বঙ্গভবনের পরিবর্তে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই আয়োজন করছে মন্ত্রিপরিষদ বিভাগ। যে কারণে গতকাল বিকালেই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বঙ্গভবন কর্তৃপক্ষকে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান আয়োজন করতে নিষেধ করা হয়েছে বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছে সরকারের একটি দায়িত্বশীল সূত্র।


একই দিন মঙ্গলবার সকালে নবনির্বাচিত সংসদ সদস্যরা প্রধান নির্বাচন কমিশনারের কাছে সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন।  


পদায়নের অপেক্ষা ও গুঞ্জন


কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন, তা নিয়ে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের কৌতূহলের শেষ নেই। মন্ত্রীর নামের বানান কী হবে—এ নিয়েও আলাপ আলোচনা করতে দেখা গেছে। 


এ প্রসঙ্গে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানিয়েছেন, “নতুন মন্ত্রী মহোদয়ের জন্য অপেক্ষা করছি। কে হবেন এই মন্ত্রণালয়ের অভিভাবক তা এখনও আমরা জানি না। তবে যিনিই হোক আমরা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে তার নির্দেশেই কাজ করবো।”  


জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনস্থ সরকারি পরিবহন পুল ইতোমধ্যে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য ৫০টি গাড়ি ও চালক প্রস্তুত রেখেছে। প্রস্তুত করে রাখা হয়েছে এই ৫০টি গাড়ির চালকদেরও। শপথের দিন কোন গাড়ি, কোন চালক, কোন মন্ত্রীকে আনতে যাবেন তা এখনও নির্ধারণ হয়নি। সেটি নির্ধারণ হবে মন্ত্রিসভায় কারা যুক্ত হচ্ছেন সেটি নিশ্চিত হওয়ার পর। এটি নিশ্চিত হওয়ার জন্য হয়তো মঙ্গলবার দুপুর পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্টরা।  


মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, শপথ গ্রহণ শেষে বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে নতুন মন্ত্রীরা নিজ নিজ দফতরে আসবেন। সচিবরা তাদের ফুল দিয়ে বরণ করে নেবেন এবং এরপরই তারা কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও কর্মপরিকল্পনা নিয়ে বৈঠকে বসবেন। এর পরপরই হয়তো মন্ত্রীরা অপেক্ষমাণ সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন, প্রতিক্রিয়া ব্যক্ত করবেন, আবার কেউ কেউ কর্মপরিকল্পনাও শেয়ার করবেন বলে জানা গেছে। 


সচিবালয়ের নিরাপত্তা ব্যবস্থা 


বাংলাদেশ সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত একজন পুলিশ কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, সব সময়ই পুরো সচিবালয় নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়। বুধবার (১৮ ফেব্রুয়ারি) নতুন মন্ত্রীদের আগমনকে কেন্দ্র করে এবারও এর ব্যত্যয় হবে না। প্রচলিত নিয়মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার ছাড়া সচিবালয়ে কোনও গাড়ি প্রবেশের অনুমতি নেই। এদিন সচিবালয়ের ভেতরে এবং বাইরে যাতে কোনও যানজট সৃষ্টি না হয়, সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা শাখা থেকে এরই মধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। ফলে নতুন মন্ত্রীদের দায়িত্ব গ্রহণের প্রথম দিন সচিবালয়ের পরিবেশ হবে অন্যান্য দিনের তুলনায় একেবারেই ভিন্ন।  


কর্মচারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া


দীর্ঘদিন পর রাজনৈতিক সরকার আসার খবরে সচিবালয়ে কর্মচারীদের মধ্যে বিভাজন ও বিবাদের খবরও পাওয়া যাচ্ছে। বিশেষ করে ‘সুবিধাবাদী’, ‘হাইব্রিড’ ও ‘ফ্যাসিবাদের দালাল’ তকমা নিয়ে জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী বিভিন্ন স্তরের কর্মচারীদের মধ্যে ছোটখাটো বাগবিতণ্ডা ও উত্তেজনা দেখা গেছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে সচিবালয়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। 


পুনর্গঠনের প্রস্তুতি


মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, নতুন মন্ত্রিসভা গঠনের পর আগামী সপ্তাহেই একনেক, অর্থনৈতিক-সংক্রান্ত মন্ত্রিসভা, ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা, জাতীয় পুরস্কার-সংক্রান্ত মন্ত্রিসভা ও আইনশৃঙ্খলা-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি পুনর্গঠন করা হবে। এছাড়া নতুন মন্ত্রীদের ব্যক্তিগত কর্মকর্তাদের (পিএস, এপিএস) নিয়োগ এবং সুযোগ-সুবিধা নিশ্চিতে দাফতরিক ফাইলগুলোও দ্রুত প্রস্তুত করা হচ্ছে। 


সবকিছু ঠিক থাকলে ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, যার হাত ধরে দীর্ঘ সময় পর দেশে একটি নির্বাচিত রাজনৈতিক সরকার দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছে।


আরও খবর




বৃত্তি পরীক্ষার ফল নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন

শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ

মাদক নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতা প্রয়োজন: ওসি আনোয়ার হোসেন

ধর্মমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মুরাদনগরে দোয়া মাহফিল অনুষ্ঠিত

গঙ্গাচড়ায় অগ্নিকান্ডে ৩ টি গরুসহ আসবাবপত্র পুড়ে ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

আজমিরীগঞ্জে নদী ভাঙনের দিশেহারা চার গ্রামের মানুষ

লালমোহন যুব রেড ক্রিসেন্টের ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

হালুয়াঘাটে রাতের আঁধারে এনসিপির সমাবেশস্থলের ব্যানার ছেঁড়ার অভিযোগ

দুর্ঘটনায় পঙ্গুত্ব, চিকিৎসার অর্থ নেই; প্রতিবন্ধী কার্ডের অপেক্ষায় কেন্দুয়ার শামীম

শাজাহানপুরে সাড়ে ১৩ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

মুরাদনগরে উল্টো রথ টানার মধ্য দিয়ে শেষ হলো রথযাত্রা উৎসব

ধুনটে ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

গঙ্গাচড়ায় তিস্তা নদীর মার্জিনাল ডাইকে ধস,হুমকির মুখে ইউনিয়ন পরিষদ

লালমোহনে বৃষ্টি উপেক্ষা করে হাজারো ভক্তের উল্টো রথযাত্রা

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা


এই সম্পর্কিত আরও খবর

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী

কুড়িগ্রামে যাচ্ছেন নাহিদ ইসলাম