শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত
সোমবার ২৭ জুলাই ২০২৬
সোমবার ২৭ জুলাই ২০২৬

অনিয়ম-দুর্নীতি বন্ধ করে কল্যাণমুখী সরকার গঠনের চ্যালেঞ্জ নতুন সরকারের সামনে

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ১০ আগস্ট ২০২৪ | হালনাগাদ:শনিবার ১০ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

অগোছালো ও নড়বড়ে অবস্থায় আছে দেশের প্রশাসন, বিচার বিভাগ, আর্থিক খাত। অনিয়ম-দুর্নীতি বন্ধ করে একটি কল্যাণমুখী সরকার কাঠামোতে রূপান্তরের ভিত্তি স্থাপন করার চ্যালেঞ্জ এখন নতুন সরকারের সামনে। বিশেষজ্ঞরা বলছেন- রাষ্ট্র সংস্কারের জন্য ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে তাই কয়েক মাসের সময়সীমা বেঁধে দেয়া ঠিক হবে না। পাশাপাশি আর্থিক সংকট নিরসনে বিশেষ দৃষ্টি দিতে হবে রপ্তানি ও প্রবাসী খাতে।


ছাত্র জনতার আত্মত্যাগের পথ পাড়ি দিয়ে নতুন এক সকালের প্রত্যাশায় বৃহস্পতিবার (৮ আগস্ট) শুরু হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা। দ্রোহের আগুনে সে যাত্রায় যারা নেতৃত্ব দিয়েছেন তারা নির্ধারণ করেছেন, এক বিজ্ঞ-তরুণের মিশেলে হয়েছেন এক দল। দেশ গড়তে সব জঞ্জাল ভেঙে নিজেদের স্বপ্নের সমান উঁচু এখন প্রত্যাশার চোখ।


সেখানে যাকে প্রধান করা হয়েছে তিনি নিজগুণে শীর্ষবিন্দুতে। বৃহস্পতিবার শপথের পর হাসপাতালে আহতদের দেখতে যাওয়া, মানুষকে আশ্বস্ত করে দেয়া ভাষণ, স্মৃতিসৌধ শহীদ মিনার ঘুরে ক্যাবিনেটে দায়িত্ব বণ্টন সব কিছু যেনো গুছানো, সহজ একজন কর্মঠ তরুণের মতো উজ্জ্বল। স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ জানান, ঠিক এমন উদ্যোম তিনি দেখেছেন বিশ্ববিদ্যালয় জীবনে। বলেন, 'বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার সময়ও তিনি (ড. ইউনূস) কাজ করতেন। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় প্রকল্পের কাজও তিনি করতেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের ইনভলভ করে পল্লী উন্নয়ন প্রকল্প নামে একটা প্রকল্প করে দিয়েছেন। এটার কাজ দেখাশোনা করেন, উনি পড়ান, গ্রামে গিয়ে রাতের বেলা মনুষকে অরগানাইজড করেন। তার মতো দ্বিতীয় কোনো নেতা আমি দেখতে পারছি না যে, এই পর্যায়ে গিয়ে দেশের জন্য কিছু দিতে পারবে।'


তোফায়েল আহমেদ মনে করেন সংসদ, আইন, সংবিধান, প্রশাসনিক ব্যবস্থা সাজিয়ে মানুষের প্রত্যাশা ও দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে। সেখানে মেয়াদের ক্ষেত্রে যে ব্যত্যয় ঘটবে তা মেনে নিতে হবে মানুষ ও কল্যাণ রাষ্ট্রের স্বার্থে।


তিনি বলেন, 'যেহেতু এটা এক ধরনের বিপ্লব, অভ্যুত্থানে সরকারের একটা লিগেসি থাকে। এটা পাবলিক ম্যান্ডেট। সেটা ধরেই কিন্তু কাজ করতে হবে। এখানে তিন, চার বা ছয় মাসের বিষয়টি না ভেবে, এটাকে ভাবতে হবে যে এক বছরের একটা প্ল্যান দিন, এটা যতটুকু করতে পারেন, না হলে সময় বাড়িয়ে দিন।'


সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেন, গতানুগতিক রাজনৈতিক চর্চা মানুষ প্রত্যাখ্যান করেছে। আবারও তারা পুরোনো চেহারায় ফিরতে চায় না। ফলে নির্বাচন নিয়ে দলগুলোর তাড়া থাকতে পারে, তবে দলগুলোকে মানুষের প্রত্যাশা অনুযায়ী তৈরি হতে হবে।


রাশেদা কে চৌধুরী বলেন, 'এই রাজনৈতিক দলগুলোকে নিজেদের বদলাতে হবে। রাষ্ট্রের সবকিছু তাদের ওপর থাকবে। কোনো ধরনের সাংবিধানিক স্বাধীনতা থাকবে না মানুষের, এগুলোর স্বাধীনতা না থাকলে তো হবে না। সে কারণেই নবীনরা বলছে রাষ্ট্র সংস্কার। এর মানে বিচার বিভাগ, শাসন বিভাগ এবং সংসদ তিনটিই স্বাধীন থাকতে হবে। সেই জায়গায় শিক্ষা নিতে হবে আমাদের।'


ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান তাসনিম সিদ্দিকী বলেন, 'আমরা এমন একটি সরকার যেন ভবিষ্যতে পেতে পারি, সেজন্য সব ধরনের সাংবিধানিক পরিবর্তন আনা যেন কেউ কর্তৃত্ববাদী সরকারে রূপান্তরিত হতে না পারে। যেকোনো ব্যক্তি যিনি দলের নেতৃত্ব দিচ্ছেন, তিনি দুইবারের বেশি থাকতে পারবেন না।'


অর্থনৈতিক দিক নিয়েও চ্যালেঞ্জ রেখে গেছে বিদায়ী সরকার। সেখানে সুষ্ঠু পরিস্থিতি ফেরাতে দেশে স্থিতিশীলতা প্রয়োজন। দেশের অভ্যন্তরে গুছিয়ে নেবার সাথে সাথে আনুষ্ঠানিক খাতে রেমিট্যান্স ফেরাতে প্রবাসী শ্রমিকদের জন্যও নিতে হবে কল্যাণমুখী নীতি ও উদ্যোগ।


তাসনিম সিদ্দিকী আরও বলেন, 'অভিবাসী কর্মীদের যারা রেমিট্যান্স বন্ধ করে ছাত্র আন্দোলনকে সহযোগিতা করলো, তারা যেন তাদের অধিকার পায়। প্রতিটি জিনিসে তার অধিকার, তার নিরাপত্তা প্রতিষ্ঠিত করতে গেলে একটা অভিবাসন দশক ঘোষণা করতে হবে। স্বল্প, মধ্য, দীর্ঘমেয়াদে প্রচুর পদক্ষেপ এখানে দরকার। আমর বলছি ফরমাল চ্যানেলে রেমিট্যান্স ২১ বিলিয়ন, এটা ৬০ বিলিয়ন হবে।'


শাসন ও অর্থনীতি বিশ্লেষকরা মনে করেন, শিক্ষাকেন্দ্রে রাজনীতিমুক্ত সুষ্ঠু পরিবেশ ফেরাতে হবে। কল্যাণকর চর্চায় ফেরাতে হবে প্রতিটি সেবা কাঠামোকে। এনবিআর থেকে শুরু করে আর্থিক খাতের ক্ষতও নিরাময় করতে পরিবর্তন আনতে হবে নীতি চর্চায়। আর সেখানে ১৭ জনের সাথে ১৭ কোটি মানুষকেও এক হতে হবে। 


আরও খবর




দৌলতপুরে ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী