শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত
সোমবার ২৭ জুলাই ২০২৬
সোমবার ২৭ জুলাই ২০২৬

অন্তরালে সক্রিয় মানব পাচার চক্রের মূল হোতারা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ০১ জুন ২০২৪ | হালনাগাদ:শনিবার ০১ জুন ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

দেশের কিছু ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সি বেআইনিভাবে জনশক্তি রপ্তানির নামে মানব পাচারে জড়িত। অথচ এসব এজেন্সির বিরুদ্ধে তেমন কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয় না। তাদের পরস্পর যোগসাজশে বছরের পর বছর ধরে চলছে এমন মানব পাচারের ঘটনা। এ ধরনের এজেন্সির প্রকৃত কার্যক্রমও জনসম্মুখে প্রকাশ করা হয় না। সেই সুযোগকেই কাজে লাগিয়ে জনশক্তি রপ্তানির নামে মানব পাচার করে ওই এজেন্সিগুলো হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। মূলত তদারকি ও সচেতনতার অভাবে মানব পাচারের ঘটনা বাড়ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।


পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) মানব পাচার ও প্রতিরোধ সেল সূত্র বলছে, বর্তমানে মানব পাচার সংক্রান্ত তদন্তাধীন রয়েছে প্রায় ৭ হাজার মামলা। এসব মামলায় আসামির সংখ্যা প্রায় ৩৫ হাজার। আর মামলার অভিযোগ মোতাবেক পাচার হওয়া মানুষের সংখ্যা প্রায় ১১ হাজার। সব মামলার অভিযোগই মোটামুটি একই ধরনের।


প্রায় শতভাগ মামলার অভিযোগে বলা হয়েছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সি লোভনীয় বিজ্ঞাপনের মাধ্যমে প্রতারণার শিকার হয়েছেন মামলার বাদী বা তাদের আত্মীয় স্বজনরা। এজেন্সির স্থানীয় এজেন্টদের মাধ্যমে তারা বিদেশ যাওয়ার জন্য টাকা দিয়ে প্রতারিত হয়েছেন। ফাঁদে পড়া মানুষের অধিকাংশকেই বিদেশে ভালো বেতনে চাকরির প্রলোভন দেখিয়েছিলেন আসামিরা। সেই ফাঁদে পড়ে নিঃস্ব হয়েছেন মামলার বাদীসহ তাদের স্বজনরা।


সূত্রটি বলছে, সাধারণত ইউরোপের বিভিন্ন দেশে ভালো বেতনে চাকরি দেওয়ার প্রলোভনে ফেলে বিদেশ পাঠায় প্রতারক চক্র। এরপর তাদের আকাশ, জল বা স্থলপথে লিবিয়া, মিয়ানমার, থ্যাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ইরাক, ইরান, মালয়েশিয়া, ওমান, বাহরাইন, দুবাই, সিঙ্গাপুরসহ বিশ্বের বিভিন্ন দেশে নিয়ে যাওয়া হয়। এসব দেশে মানব পাচারকারী চক্রের সঙ্গে জড়িত বাংলাদেশি মানব পাচারকারী চক্রগুলো। বিদেশে যাওয়ার পর বাংলাদেশিদের বিভিন্ন দেশে থাকা গোপন আস্তানায় আটকে রাখা হয়। সেখানে তাদের ওপর চালানো হয় অমানুষিক নির্যাতন। সেই নির্যাতনের ভিডিও ধারণ করে বা সরাসরি মোবাইল ফোনে কল দিয়ে তাদের পরিবারকে দেখানো হয়। এরপর মোটা অঙ্কের টাকা মুক্তিপণ হিসাবে দাবি করে। আদায় করা টাকা দেশীয় এজেন্টের মাধ্যমে অথবা হুন্ডির মাধ্যমে বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠানো হয়। পাচারকারীরা সন্তোষ্ট হলেই হয়তো কারও ভাগ্যে মুক্তি পেলে। আবার কারও ভাগ্যে নেমে আগে নির্মম নির্যাতন। অনেকের পরিবারের কাছ থেকে মুক্তিপণ হিসাবে মোটা অঙ্কের টাকা আদায় করার পরেও তাদের হত্যা করে সাগরে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে। আবার অনেককে গণকবর দেওয়া হয়েছে। এমন ঘটনা ঘটেছে থাইল্যান্ডের গভীর জঙ্গলে। যেখানে বেশ কিছু গণকবর আবিষ্কৃত হওয়ার পর পুরো বিশ্বে মানব পাচারের বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় আসে।



সূত্রটি বলছে, বিশ্বের বিভিন্ন দেশে গড়ে উঠেছে আন্তর্জাতিক মানব পাচারকারী চক্র। চক্রের অধিকাংশ সদস্য বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, লিবিয়া, মিয়ানমার, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও ইরানসহ বিভিন্ন দেশের নাগরিক। বাংলাদেশের সীমান্তবর্তী অন্তত ১২টি জেলায় মানব পাচারকারীরা বেশি সক্রিয়। তার মধ্যে কক্সবাজার অন্যতম। এছাড়া চট্টগ্রাম, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, নীলফামারি, নোয়াখালীসহ আশপাশের জেলাগুলোতেও তাদের তৎপরতা লক্ষ্যণীয়। সেসব এলাকার লোকজন তুলনামুলকভাবে কম শিক্ষিত বা অশিক্ষিত, বিদেশ সম্পর্কে তেমন ধারণা নেই সেসব এলাকায় বেশি সক্রিয় থাকে মানব পাচারকারী চক্রের সদস্যরা।


সিআইডি সূত্রে জানা গেছে, বিশ্বের অধিকাংশ দেশেই বাংলাদেশের দূতাবাস বা চ্যান্সারি অফিস নেই। মানব পাচারকারীদের টার্গেট ওইসব দেশগুলো। দেশগুলোতে জনশক্তি রপ্তানির নামে ভ্রমণ ভিসায় বাংলাদেশের সহজ সরল মানুষকে পাঠায় অধিকাংশ ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সি। অথচ এসব এজেন্সি শুধুমাত্র কোনো দেশে ভ্রমণের জন্য লোক পাঠাতে পারে। আইনগতভাবে জনশক্তি রপ্তানি করতে পারে না। গ্রামের সহজ সরল মানুষ না বুঝেই এসব এজেন্সির লোভনীয় বিজ্ঞাপন দেখে পাচারের শিকার হন।


সূত্রটি বলছে, সম্প্রতি উজবেকিস্তান ও কিরগিস্তানে লোক পাঠানোর নামে মানব পাচার করার ঘটনা ব্যাপকভাবে আলোচনায় এসেছে। অনেকেই প্রতারিত হয়ে মামলা করেছেন। সেইসব মামলার তদন্তে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। চলতি বছরের শুরুতেই ছয়জন বাংলাদেশিকে কিরগিজস্তানে পাঠায়


 ঢাকার নয়াপল্টনের ‘জান্নাত ট্রেড ইন্টারন্যাশনাল’ নামের একটি এজেন্সি। ওই ছয় বাংলাদেশির প্রত্যেকের কাছ থেকে জনপ্রতি ৫ থেকে ৬ লাখ করে টাকা নেয় এজেন্সিটি।



 ঢাকার নয়াপল্টনের ওই এজেন্সির মালিক ইব্র্রাহিম মল্লিক নাহিদ (৩৫), তার দুই সহযোগী শারমিন হোসেন লাবনী (৩৬) ও আরিফুর রহমান সাদীকে (২৪) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা পেশাদার মানব পাচারকারী চক্রের সদস্য।


সিআইডির মানব পাচার ও প্রতিরোধ সেলের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মো. শাহ্জাহান হোসেন  বলেন, শুধু কিরগিস্তানে নয়, বিশ্বের বিভিন্ন দেশে এভাবেই এজেন্সিগুলো জনশক্তি রপ্তানির নামে মানব পাচার করছে। অথব এসব এজেন্সির বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের তেমন কোনো নজরদারি করার তথ্য পাওয়া যায়নি। নজরদারি না বাড়ানো হলে এজেন্সিগুলো মানব পাচার করতেই থাকবে।


সিআইডি সূত্রে জানা গেছে, মানব পাচার প্রতিরোধে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের নজরদারি বাড়ানোর কোনো বিকল্প নেই। কারণ ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সির লাইসেন্স দিয়ে থাকে পর্যটন করপোরেশন। অথচ দেশে কি পরিমাণ এ ধরনের এজেন্সি আছে তার সুুনির্দিষ্ট কোনো পরিসংখ্যান পাওয়া যায়নি। আর যেসব এজেন্সি বিদেশে জনশক্তি রপ্তানি করে থাকে, তার লাইসেন্স দিয়ে থাকে জনশক্তি কর্মসংস্থান ও উন্নয়ন ব্যুরো (বিএমইটি)। সংশ্লিষ্টদের তদারকির অভাবে দেশ থেকে মানব পাচার থামানো যাচ্ছে না।


সূত্রটি বলছে, জনশক্তি রপ্তানি কোম্পানির কাজ কি এবং ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সির কাজ কি তা জনসম্মুখে প্রচার করা জরুরি। মানুষকে কোনো এজেন্সির কি কাজ বা আইনগতভাবে কি কাজ করতে পারে, সে সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা সম্ভব হলে, দেশ থেকে মানব পাচার অনেকাংশে কমে যাবে। কারণ মানুষ এজেন্সির কর্মক্ষমতা সম্পর্কে জানতে পারবে। এজেন্সির আইনগত কর্মক্ষমতা সম্পর্কে না জানার কারণে অধিকাংশ মানব পাচারের ঘটনাগুলো ঘটছে। আর এজেন্সিগুলোও সেই সুযোগ নিচ্ছে।


মানব পাচারের বিষয়ে সিআইডি প্রধান পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোহাম্মদ আলী মিয়া  বলেন, মানব পাচার কমিয়ে আনতে সচেতনতার কোনো বিকল্প নেই। যিনি বিদেশ যাবেন, তার অবশ্যই উচিত যেসব এজেন্সির মাধ্যমে বিদেশ যাচ্ছেন, তার বৈধতা আছে কিনা, তা যাচাই বাছাই করা বা জানা। এছাড়া ওই এজেন্সি ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সি নাকি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান তা আগে নিশ্চিত হতে হবে।


তিনি আরও জানান, সহজ সরল মানুষদের বোকা বানিয়ে ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সির এক শ্রেণির অসাধু ব্যবসায়ী বিদেশ জনশক্তি রপ্তানির নামে মানব পাচার করছে। এতে করে বিদেশে দেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে। পাচারকারী চক্র কাট আউট পদ্ধতিতে কাজ করে। যে কারণে মানব পাচারে জড়িত অধিকাংশ রাঘব বোয়ালদের সুনির্দিষ্ট তথ্য প্রমাণের অভাবে আইনের আওতায় আনা সম্ভব হয় না। তবে মানব পাচারের ক্ষেত্রে সরকারের জিরো টলারেন্স নীতি অনুযায়ী কাজ করছে সিআইডি।


আরও খবর




ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী