শিরোনাম
জীবনের শেষ সময়টুকু জনগণের কল্যাণেব্যয় করতে চাই : আলহাজ্ব গোলাম মোস্তফা সিকদার আজমিরীগঞ্জে রাতের আঁধারে কিন্ডারগার্টেন স্কুলে দুঃসাহসিক চুরি,দেড় লক্ষাধিক টাকার মালামাল লুট গঙ্গাচড়ায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ধুনটে শারীরিক প্রতিবন্ধী শিশু সাদিয়ার পাশে ইউএনও আরিফ উল্লাহ নিজামী সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক বৈষম্য কমানো সম্ভব: রুহুল কবির রিজভী মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার ধুনটে জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু রাজশাহী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও তথ্য গোপনের অভিযোগ চাটখিলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন
সোমবার ০৯ নভেম্বর ২০২৬
সোমবার ০৯ নভেম্বর ২০২৬

অনুন্নত যোগাযোগ-রক্ষণাবেক্ষণের অভাবে হারাচ্ছে বিকি বিলের সৌন্দর্য

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:শুক্রবার ২৭ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ২৭ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

একপাশে মেঘালয় আর অন্যপাশে পূর্ব আকাশে উদিত সূর্যের রক্তিম আলোকে হার মানিয়ে জলের বুকে ফুটে উঠেছে লক্ষাধিক শাপলা। দূর থেকে দেখে মনে হবে এ যেন জলের বুকে কেউ লাল শাপলার চাদর মুড়িয়ে দিয়েছে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই ফুটতে শুরু করা এসব শাপলা দেখতে ছুটে আসেন প্রকৃতিপ্রেমীরা। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের কাশতাল গ্রামের পাশে অবস্থিত দৃষ্টিনন্দন লাল শাপলার বিলে দেখা মেলে এমন সৌন্দর্য।



জেলা প্রশাসন কর্তৃক ঘোষিত সম্ভাবনাময় এ পর্যটন স্পট বিকি বিল বা শাপলার বিল নামে বহুল পরিচিত। গত কয়েক বছর ধরেই এ বিলের লাল শাপলার অপরূপ সৌন্দর্য স্বাগত জানিয়ে আসছে প্রকৃতিপ্রেমী দর্শনার্থীসহ সবাইকে।


সম্প্রতি তিন দফা বন্যা বিকি বিলের সৌন্দর্যের ওপর কিছুটা প্রভাব ফেলেছে। পাশাপাশি গরু-মহিষের খাদ্যের জোগান দেওয়ায় জন্য অবাধে বিল থেকে প্রতিদিন লাল শাপলার ডাটা উপড়ে নিচ্ছেন গ্রামের স্থানীয়রা। এতে দিন দিন হারাতে বসেছে লাল বিকি বিলের অপরূপ সৌন্দর্য। বিকি বিলের সৌন্দর্য রক্ষায় প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন সেখানে আশা দর্শনার্থীরা।



জানা গেছে, ২০১৯ সালে লাল শাপলার বিকি বিলকে হাওর পর্যটনের অপার সম্ভাবনাময় এলাকা হিসেবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সুনামগঞ্জের তৎকালীন জেলা প্রশাসক আব্দুল আহাদ। পরে পর্যটকদের ভ্রমণের জন্য নতুন এলাকা হিসেবে বিকি বিলে একটি সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়। প্রায় ১৪ দশমিক ৯৫ একর জায়গা নিয়ে গঠিত এই বিলের প্রাকৃতিকভাবেই জন্মায় শাপলা। বিকি বিলে লাল শাপলার পাশাপাশি জন্মে সাদা ও বেগুনি রঙের শাপলাও।


বিকি বিল ঘুরতে আশা অমিও হাসান জানান, এখানে এলেই মন জুড়িয়ে যায়। অনেকে রাস্তা না চেনার কারণে আসেন না। এখানে পুরো বিলটা লাল শাপলায় ভরে থাকে। সরাসরি না দেখা পর্যন্ত এই সৌন্দর্য উপভোগ করা যাবে না।


আরেক দর্শনার্থী মিন্নাত জানান, মেঘালয় পাহাড়ের পাশেই এই বিকি বিলে বার বার আসতে মন চায়। এ জন্য বারবার এখনে আসি। পাহাড় আর লাল শাপলার এই সমারোহ আমাকে বার বার এখানে নিয়ে আসে।


স্থানীয় বলছেন, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা ও সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে দিন দিন জনপ্রিয়তা হারাচ্ছে বিকি বিল। এই বিলের সৌন্দর্য রক্ষার জন্য রাস্তাঘাটের উন্নয়নের পাশাপাশি গরুর খাদ্যের জোগান দিতে স্থানীয়দের শাপলা কেটে নিয়ে যাওয়া বন্ধ করতে হবে।


স্থানীয় বাসিন্দারা কামাল হোসেন জানান, গত ৪-৫ বছর ধরেই এই বিল সবার কাছেই ব্যাপক জনপ্রিয়। কিন্তু রাস্তা ভাঙা থাকার কারণে অনেকে এখানে আসতে চান না। বিকি বিলের সৌন্দর্য রক্ষার স্থানীয় প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানাই। এতে করে সুনামগঞ্জের অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে আবার জনপ্রিয়তা ফিরে পাবে এই বিকি বিল।


সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া  জানান, আমি মাত্রই এই জেলায় এসেছি। আমরা এ ব্যাপারে কাজ করবো, এ বিষয়ে পরিকল্পনা আছে। সুনামগঞ্জের পর্যটন কেন্দ্র মানেই শুধু টাঙ্গুয়ার হাওর না। পুরো সুনামগঞ্জকে  আমরা পর্যটনের রোল মডেল হিসেবে দাড় করতে চাই। হাওরের জীবন, জীবিকা ও বৈচিত্র্য রক্ষা করে পর্যটন শিল্পের বিকাশের জন্য চেষ্টা করবো। 


আরও খবর
মধ্যনগরে জাতীয় সমবায় দিবস পালিত

রবিবার ০৮ নভেম্বর ২০২৬





জীবনের শেষ সময়টুকু জনগণের কল্যাণেব্যয় করতে চাই : আলহাজ্ব গোলাম মোস্তফা সিকদার

মধ্যনগরে জাতীয় সমবায় দিবস পালিত

পঞ্চগড়ে ছাত্রদলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লালপুরে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা-সমাবেশ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ ব্যবসায়ীর পাশে সাঘাটা উপজেলা প্রশাসন, দিল শুকনো খাবার

ব্যবসায়ীদের আস্থার প্রতীক হতে সাধারণ সম্পাদক পদে শ্রেষ্ঠ করদাতা মোস্তাক আহমেদ

নড়াইল প্রেসক্লাবের উন্নয়নে এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের ২০ লাখ টাকা অনুদানের ঘোষণা

লালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর হওয়ার সিদ্ধান্ত গ্রহণ

আজমিরীগঞ্জে রাতের আঁধারে কিন্ডারগার্টেন স্কুলে দুঃসাহসিক চুরি,দেড় লক্ষাধিক টাকার মালামাল লুট

গঙ্গাচড়ায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ধুনটে শারীরিক প্রতিবন্ধী শিশু সাদিয়ার পাশে ইউএনও আরিফ উল্লাহ নিজামী

সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক বৈষম্য কমানো সম্ভব: রুহুল কবির রিজভী

মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে


এই সম্পর্কিত আরও খবর

জীবনের শেষ সময়টুকু জনগণের কল্যাণেব্যয় করতে চাই : আলহাজ্ব গোলাম মোস্তফা সিকদার

মধ্যনগরে জাতীয় সমবায় দিবস পালিত

পঞ্চগড়ে ছাত্রদলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লালপুরে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা-সমাবেশ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ ব্যবসায়ীর পাশে সাঘাটা উপজেলা প্রশাসন, দিল শুকনো খাবার

ব্যবসায়ীদের আস্থার প্রতীক হতে সাধারণ সম্পাদক পদে শ্রেষ্ঠ করদাতা মোস্তাক আহমেদ

নড়াইল প্রেসক্লাবের উন্নয়নে এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের ২০ লাখ টাকা অনুদানের ঘোষণা

লালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর হওয়ার সিদ্ধান্ত গ্রহণ