শিরোনাম
পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করব: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কায়কোবাদ শিশুকে ধর্ষণের অভিযোগ, মোঃ ফরিদ মিয়ার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত,অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর ঘুষ-বাণিজ্য থেকে কালিগঞ্জের নায়েব আশরাফুজ্জামানের সম্পদের পাহাড় অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে,এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি
মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬
মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬

ওয়েস্ট ইন্ডিজকে বিদায় করে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা

আলোকিত প্যাভিলিয়ন ডেস্ক
প্রকাশিত:সোমবার ২৪ জুন ২০২৪ | হালনাগাদ:সোমবার ২৪ জুন ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

শেষ ওভারে দরকার ছিল ৫ রান। স্ট্রাইকে মার্কো জানসেন, বোলিং প্রান্তে ওবেদ ম্যাকয়। ফুল লেংথের বলটা একদম পায়ের সামনে পেয়েছিলেন জানসেন। অনায়াস ভঙ্গিতে লং অন দিয়ে ভাসিয়ে দিলেন। বল গিয়ে পড়লো সীমানার ওপারে। সেই সঙ্গে বিশ্বকাপের সীমানার বাইরে ছিটকে পড়লো দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। বৃষ্টি আইনে ৩ উইকেটের জয়ে সেমিফাইনালে পৌছে গেল দক্ষিণ আফ্রিকা।


সোমবার (২৪ জুন) অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৫ রানের পুঁজি দাঁড় করায় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ১৬ দশমিক ১ ওভারে ৩ উইকেট হাত রেখেই জয়ের বন্দরে নোঙ্গর করে প্রোটিয়ারা।


সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় প্রোটিয়ারা। রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নের পথ ধরেন রেজা হেনড্রিকস। অন্যপ্রান্তে দুর্দান্ত কিছুর আভাস দিয়ে ১২ রানে ফেরেন ডি ককও।


দক্ষিণ আফ্রিকা ১৫ রানে ২ উইকেট হারানোর পর হানা দেয় বেরসিক বৃষ্টি। খেলা কিছুক্ষণ বন্ধ থাকার পর ১৭ ওভারে নেমে আসে ম্যাচ। প্রোটিয়াদের লক্ষ্য দাঁড়ায় ১২৩ রান।


বৃষ্টি বাধার পর অনায়াসেই প্রোটিয়াদের এগিয়ে নিচ্ছিলেন মার্করাম-স্টাবস জুটি। তবে ১৮ রানে আলজারি জোসেফের বলে মার্করাম ফিরলে ফের ধাক্কা খায় দক্ষিণ আফ্রিকা। এরপর ক্লাসেনকেও ফেরান এই পেসার। ফেরার আগে ১০ বলে ২২ রানের ক্যামিও উপহার দেন মিডল-অর্ডার এই ব্যাটার।


এরপর ম্যাচের মোড় ঘুরিয়ে দেন রোস্টন চেজ। একে একে মিলার, স্টাবস, মহারাজকে প্যাভিলিয়নে ফিরিয়ে অবিশ্বাস্য এক জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন তিনি।


তবে শেষ রক্ষা হয়নি ক্যারিবিয়ানদের। অষ্টম উইকেটে রাবাদাকে সঙ্গে নিয়ে দুর্দান্ত এক জুটিতে স্বাগতিকদের স্বপ্ন ধূলিসাৎ করে দেন মার্কো ইয়ানসেন। শেষ ওভারের প্রথম বলে ছক্কা হাঁকিয়ে প্রোটিয়াদের জয়ের বন্দরে পৌঁছে দেন এই অলরাউন্ডার। শেষ পর্যন্ত ১৪ বলে ২১ রানে অপরাজিত থেকেই মাঠ ছাড়েন।


এর আগে, ব্যাটিংয়ে নেমে শুরুটা একেবারেই ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। দলীয় ২ রানের মাথায় শাই হোপকে হারায় দলটি। ইয়ানসেনের বলে রানের খাতা খোলার আগেই ফেরেন এই ওপেনার। এরপর মাত্র ১ রানে ফেরেন নিকোলাস পুরান।


৫ রানে জোড়া উইকেট হারিয়ে ধুঁকছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে তৃতীয় উইকেটে ৮১ রানের অবিচ্ছিন্ন এক জুটিতে শুরুর ধাক্কা সামলে নেন কাইল মায়ার্স ও রোস্টন চেজ।


এই জুটির সুবাদেই বড় স্কোরের স্বপ্ন বুনেছিল স্বাগতিকরা। তবে সবকিছু এলোমেলো করে দেয় প্রোটিয়াদের স্পিন অ্যাটাক। তাবরিজ শামসি ও কেশভ মহারাজের ঘূর্ণিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ক্যারিবীয়দের ব্যাটিং লাইন-আপ।


৩৪ বলে ৩৫ রানে মায়ার্সকে ফেরান শামসি। তার ঘুর্ণি জাদুতেই প্যাভিলিয়নে ফেরেন ৪২ বলে দলীয় সর্বোচ্চ ৫২ করা চেজও।


শেষ দিকে ঝোড়ো ইনিংসের আভাস দিয়েছিলেন আন্দ্রে রাসেল। তবে নরকিয়ার দুর্দান্ত এক থ্রোয়ে রানআউটের ফাঁদে পড়ে ফেরেন মারকুটে এই ব্যাটার। শেষমেশ ৮ উইকেটে ১৩৫ রানে থামে ক্যারিবিয়ানদের ইনিংস। প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন তাবরিজ শামসি।


আরও খবর




পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার

পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ

রাসেল হত্যা মামলায় শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার

বোয়ালখালীতে ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ, আহত চালক

খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করব: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কায়কোবাদ

শিশুকে ধর্ষণের অভিযোগ, মোঃ ফরিদ মিয়ার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন

কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা

মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত,অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর

সমবায় থেকে সমৃদ্ধির পথে, তাহিরপুরে আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ উদ্যোগ

ঘুষ-বাণিজ্য থেকে কালিগঞ্জের নায়েব আশরাফুজ্জামানের সম্পদের পাহাড়

টাঙ্গাইলে ব্র্যাকের আর্থিক সহায়তায় ঘুরে দাঁড়াচ্ছেন বিদেশফেরত নারীরা

অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে,এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ

কিশোরগঞ্জে মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালা ও পুনর্বাসন কেন্দ্রের সভাপতি নির্বাচিত সাংবাদিক নাসরুল আনোয়ার

নন্দীগ্রামে ফুটবল নিয়ে মাঠে নামল যুবদল, মাদকবিরোধী টুর্নামেন্ট

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

দুর্গা পাশায় মেম্বার প্রার্থী বশির গাজীর পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়

ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে রিয়াদ চৌধুরীর সাক্ষাৎ

দাবায় ঢাকা উপঅঞ্চলে রানারআপ নারায়ণগঞ্জের নুসরাত হাসান নাবা

ভারত ম্যাচের আগে বাংলাদেশের বিশ্বাস, ‘কোনো কিছুই অসম্ভব নয়’

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে সাবদি ট্রার্ফ জোনের র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ

ফ্রান্সকে হারিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

কুনহা-ভিনির দাপটে হাইতিকে হারাল ব্রাজিল

হেক্সা জয়ে গ্রুপ থেকে ফাইনাল পর্যন্ত যেমন হতে পারে ব্রাজিলের রোডম্যাপ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই