শিরোনাম
লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

অস্কারের দৌড়ে ইমন চক্রবর্তী

আলোকিত বিনোদন ডেস্ক
প্রকাশিত:বুধবার ০৪ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:বুধবার ০৪ ডিসেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

জাতীয় পুরস্কার জিতে ইতোমধ্যেই সম্মান এনে দিয়েছিলেন কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী ইমন চক্রবর্তী। এবার অস্কারের দৌড়ে শামিল হলো তার গান।


জানা গেছে, এবার অস্কারের মঞ্চে সেরা মৌলিক গানের তালিকায় প্রাথমিক পর্যায়ে ৮৯টি গান এবং সেরা মৌলিক ব্যাকগ্রাউন্ড স্কোরের জন্য মোট ১৪৬টি গান ব্যালটে রয়েছে। সেই তালিকায় জ্বলজ্বল করছে ইমন চক্রবর্তীর গাওয়া ‘ইতি মা’ গানটি।


ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত কান ফেরত সিনেমা ‘পুতুল’-এর জন্য ‘ইতি মা’ গানটি রেকর্ড করেছেন ইমন। শিশু দিবসেই মুক্তি পেয়েছিল গানটি। ডিসেম্বরের শুরুতেই সামনে এল বড় সুখবর।


মঙ্গলবার (০৩ ডিসেম্বর) সারেগামাপার শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন ইমন। যার মাঝে এই খবর পেয়ে খানিক অবাক তিনিও। দ্য ওয়াল-কে গায়িকা জানিয়েছেন, ‘আমার ভালো লাগছে, আনন্দ হচ্ছে খুব...আমি সুপার হ্যাপি। আমি নিজের থেকেও বেশি খুশি, বাংলা গান নমিনেশন পেয়েছে। ’


    লায়ন কিং-এর মুফাসার মতো গানের সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করবে বাংলার পথশিশুদের নিয়ে তৈরি গান ‘ইতি মা’, ভেবেই গর্বিত ইমনও। সুখবরটা স্বামী নীলাঞ্জন ও বাবাকে জানিয়েছেন।  


‘পুতুল’ সিনেমার পরিচালক ইন্দিরা ধর মুখোপাধ্যায় জানান, ‘বাংলা সিনেমার জয়। বাংলা গানের জয়। আমার জানা নেই, যে কোনও বাংলা সিনেমার বিজিএম অস্কারের মঞ্চে গেছে নাকি। তাই এই জয়টা শুধু ব্যক্তিগত নয়, বাংলা ইন্ডাস্ট্রির জন্য আমি খুশি’।


‘পুতুল’ সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্যও প্রাথমিক ধাপে মনোনীত হয়েছেন সংগীত পরিচালক সায়ন গঙ্গোপাধ্যায়। ইমনকে নিয়ে পরিচালক বললেন, ‘ইমন তো ভীষণ সোলফুল গায়িকা। গানটা ও খুব ভালোবেসে গেয়েছে। ওকে নিয়ে আলাদা করে আর কী বলব’।


পরিচালক আরও জানান, অস্কারের জন্য প্রচুর টাকা খরচ করে ক্যাম্পেন করতে হয়। মৌলিক বাংলা সিনেমার পরিচালকের হাতে ওত টাকা নেই। তবে এই সাফল্যে তিনি খুশি। আপাতত তার পাখির চোখ পুতুল সিনেমার যুক্তরাষ্ট্রের মুক্তি ঘিরে। আগামী ১৩ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে সিনেমাটি, সেই সঙ্গে ২৭ ডিসেম্বর পশ্চিমবঙ্গে মুক্তি পাবে।


পহেলা নভেম্বরের মধ্যেই অস্কারের মৌলিক গানের সমস্ত নমিনেশন জমা পড়েছিল। চূড়ান্ত ভোটিং পর্ব শুরু হবে আগামী ৯ই ডিসেম্বর থেকে। আগামী বছরের ৩ মার্চ লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে বসবে অস্কারের আসর।



আরও খবর
চাচার বিরুদ্ধে ন্যানসির অভিযোগ

বৃহস্পতিবার ০৯ জুলাই ২০২৬





লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন

বৃত্তি পরীক্ষার ফল নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন

শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

‘যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে?’

চাচার বিরুদ্ধে ন্যানসির অভিযোগ

বক্স অফিসে ঝড়, তবু এই সিনেমা নিয়ে বিতর্ক কেন?

নগ্ন দৃশ্যে অভিনয় করে বারবার বিতর্কে অভিনেত্রী

শটের পরও অনবরত চুম্বন করছিল, শুটিংয়ে হেনস্তার অভিযোগ অভিনেত্রীর

কৃতি-রাশমিকার সমকামী সম্পর্ক নিয়ে ফিসফাস!

গানে ফের সমালোচিত নুসরাত ফারিয়া

সময়ের সেরা কন্টেন্ট ক্রিয়েটর “রহমত আলী”

বরেণ্য নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান আর নেই

কবিরহাট উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব ফয়সাল